এক্সপ্লোর

NASA Perseverance Mars Rover : মঙ্গলে বাতাস ছেঁকে অক্সিজেন, নয়া কীর্তি নাসার রোভারের

এতদিন মঙ্গলে ঘাঁটি গাড়তে সমস্যা তৈরি করত অক্সিজেন। পৃথিবী থেকে টানাটানি পড়ত এই জীবনদায়ী গ্যাসের। বহু বছর ধরেই মঙ্গলের বায়ুমণ্ডল থেকেই অক্সিজেন তৈরির কথা ভাবছিল নাসা।সম্প্রতি সেই কাজ সম্পন্ন করেছে পারসিভেরেন্স রোভার।

অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবের মুখ দেখল। মঙ্গলের বায়ুমণ্ডল থেকে অক্সিজনে বের করল পারসিভেরেন্স রোভার।যার জেরে নতুন দিগন্ত খুলে গেল মহাকাশচারীদের।

এতদিন মঙ্গলে ঘাঁটি গাড়তে সমস্যা তৈরি করত অক্সিজেন। পৃথিবী থেকে টানাটানি পড়ত এই জীবনদায়ী গ্যাসের। বহু বছর ধরেই মঙ্গলের বায়ুমণ্ডল থেকেই অক্সিজেন তৈরির কথা ভাবছিল নাসা।সম্প্রতি সেই কাজ সম্পন্ন করেছে পারসিভেরেন্স রোভার। সাফল্যের বিষয়ে প্রেস বিবৃতি
দিয়েছে খোদ নাসা। সেখানে বলা হয়েছে, তাদের টোস্টার আয়তনের পরীক্ষামূলক যন্ত্র Mars Oxygen In-Situ Resource Utilization Experiment (MOXIE) বাতাস ছেঁকে অক্সিজেন বের করতে সক্ষম হয়েছে। গত ২০ এপ্রিল এই পরীক্ষা করা হয়েছে। মঙ্গলের দিনের হিসাবে লালগ্রহে পা দেওয়ার ৬০তম মার্সিয়ান ডে-তে এই কাজে করতে সক্ষম হয়েছে যন্ত্র।

নাসার তরফে জানানো হয়েছে, মঙ্গল থেকে অক্সিজেন জমা করতে পারলে আদতে উপকৃত হবেন মহাকাশচারীরা। এর মাধ্যমে রকেটকে জ্বালানি জোগানো যাবে। একটা সময় এই অক্সিজেনের মাধ্যমেই মহাকাশচারীরা স্বাভাবিকভাবেই শ্বাস নিতে পারবেন। নাসা-র এই সাফল্যের বিষয়ে
Nasa State Tecnology Mission Directorate (STMD) অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর জিম রয়টারস জানান, মঙ্গল পৃষ্ঠে কার্বনডাই অক্সাইড থেকে অক্সিজেন বের করা একটা জটিল কাজ। সেই প্রথম পদক্ষেপটা (MOXIE)করতে পেরেছে।এখনও অনেক কাজ বাকি রয়েছে। যেদিকে গবেষণা এগোচ্ছে, তাতে আগামী দিনে মঙ্গলে মানুষ ঘুরে বেড়াবে।

অনেকেই মনে করেন, মহাকাশে কেবল মানুষেরই শ্বাস নিতে অক্সিজেনের প্রয়োজন হয়। তাদের জানা উচিত রকেটেরও অক্সিজেনের প্রয়োজন হয়। রকেটের চালিকা শক্তি হিসাবে (প্রপেলেন্ট) বা অক্সিজেন লাগে। মঙ্গলের বায়ুমণ্ডল থেকে অক্সিজেন পাওয়ায় সেই ক্ষেত্রেও সুবিধা হবে। এ প্রসঙ্গে (MOXIE)-র প্রিন্সিপাল ইনভেস্টিগেটর মাইকেল হেক্ট জানান, রকেট বা মহাকাশচারী সবার জন্যই অক্সিজেন আবশ্যিক। মঙ্গলপৃষ্ঠে ৪জন মহাকাশচারীকে ছাড়তে কোনও রকেটের ১৫ হাজার পাউন্ড (৭ মেট্রিক টন) জ্বালানি প্রযোজন হয়। এছাড়াও ৫৫ হাজার পাউন্ড অক্সিজেন লাগে। যার সিকিভাগ অক্সিজেন লাগে না মহাকাশচারীদের।মঙ্গলে একজন মহাকাশচারীর এক বছর থাকতে ১ মেট্রিক টন অক্সিজেনের প্রয়োজন হয়।

নাসার বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী থেকে মঙ্গলে ২৫ মেট্রিক টন অক্সিজেন নিয়ে যাওয়া একটা কঠিন কাজ। এর তুলনায় (MOXIE)-র মাধ্যমে মঙ্গলে অক্সিজেন তৈরি করা অনেক সাশ্র্য়ী ও বাস্তবসম্মত। এমনিতে মঙ্গলের বায়ুমণ্ডলে ৯৬ শতাংশ কার্বন ডাই অক্সাইড রয়েছে। (MOXIE) কার্বন ডাই অক্সাইডের থেকে অক্সিজেন অনু আলাদা করে। বাকি কার্বন মনোক্সাইড বজ্য হিসাবে মঙ্গলে ছড়িয়ে পড়ে।

তবে কার্বন ডাই-অক্সাইড থেকে অক্সিজেন বের করা খুব একটা সহজ কাজ নয়। এই 'কনভারশন প্রসেসে' ১৪৭০ ডিগ্রি ফারনহাইট উত্তাপ প্রয়োজন হয়। সেই তাপ থেকে রক্ষা পেতে (MOXIE) যন্ত্রটিকে প্রথম থেকেই তাপ সহনশীল উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে। নাসা জানিয়েছে, প্রথমবার ৫ গ্রাম অক্সিজেন বের করতে সক্ষম হয়েছে (MOXIE)। এর মাধ্যমে কোনও মহাকাশচারী ১০ মিনিট অক্সিজেন পেতে পারেন। তবে ১ ঘণ্টায় ১০ গ্রাম অক্সিজেন বের করার ক্ষমতা ধরে এই যন্ত্র। 

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Another Pandemic Prediction: ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
Plane Crashed : 'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো
'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো
Flight Emergency: মাঝ-আকাশে আচমকা ২৮ হাজার ফুট নীচে নেমে গেল বিমান, সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি ঘোষণা, ঠিক কী ঘটেছে
মাঝ-আকাশে আচমকা ২৮ হাজার ফুট নীচে নেমে গেল বিমান, সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি ঘোষণা, ঠিক কী ঘটেছে

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget