এক্সপ্লোর

Parenting Tips: মা-বাবার কাছেই প্রাথমিক শিক্ষা, অভিভাবকের আচরণই সন্তানের ভবিষ্যৎ ঠিক করে দেয়

Parenting Styles: সন্তান মানুষ করা মুখের কথা নয়। কিন্তু কিছু ক্ষেত্রে নিজেরাই বাড়াবাড়ি করে ফেলি আমরা।

ছবি: পিক্সাবে।

1/10
স্কুলের পাঠ হোক বা জীবনের পাঠ, প্রাথমিক শিক্ষা মেলে বাড়িতেই। তাই মা-বাবার উপর ছেলেমেয়ের ভবিষ্যৎ নির্ভর করে অনেকটাই। ছোট থেকে যে ধরনের পরিবেশে বড় হয় শিশু, মা-বাবার থেকে যে আচরণ পায়, সেভাবেই গড়ে ওঠে তার মন, জীবনের গতিপথও সেই অনুযায়ী এগোয়। ছবি: পিক্সাবে।

2/10
প্রত্যেক মানুষের চরিত্র আলাদা। তেমনই শিশুকে বড় করার ক্ষেত্রে অভিভাবকদের চিন্তাভাবনাও এক-এক রকমের হয়। কেউ শিশুকে কড়া শাসনে রাখার পক্ষপাতী, কেউ আবার বন্ধুর মতো আচরণকেই ভাল মনে করেন।  দুইয়েরই ভাল-মন্দ দিক রয়েছে। ছবি: পিক্সাবে।

3/10
ছেলেমেয়ের উপর কর্তৃত্ব খাটান অনেক মা-বাবা। নিজেদের আশা-আকাঙ্খা সন্তানের ঘাড়ে চাপিয়ে দেন। পাহাড়প্রমাণ লক্ষ্য ঠিক করে দেন, ছেলেমেয়ে তা পূরণ করবেন বলে আশাও রাখেন। এর ফলে নিয়মানুবর্তিতা শাস্তিতে রূপান্তরিত হয়।  প্রকাশ করতে না পারলেও, মা-বাবার প্রতি শ্রদ্ধার পরিবর্তে ভয় কাজ করে শিশুমনে, যা পরবর্তীতে বিতৃষ্ণাও হয়ে উঠতে পারে। ছবি: পিক্সাবে।

4/10
সন্তান জীবনে উন্নতি করুক, অনেক বড় হোক, এমনটা চাইলেও, সন্তানের পছন্দ অপছন্দকেও গুরুত্ব দেওয়ার পক্ষপাতী কিছু মা-বাবা। সন্তান ভুল করলে শাসন করেন যেমন, তেমনই সন্তানের মনের অবস্থাও বোঝার চেষ্টা করেন এঁরা, যা সুস্থ জীবনের দিকে এগোতে সাহায্য় করে সন্তানদের। ছবি: পিক্সাবে।

5/10
কিছু মা-বাবা আবার সন্তানের থেকে কিছু প্রত্যাশা রাখেন না। বরং নিয়েদের কর্তব্য পালনকেই গুরুত্ব দেন। কড়া শাসনে রাখেন না সন্তানকে, সন্তানের সঙ্গে বাদানুবাদে জড়ান না। কোনও দোষ দেখতে পান না সন্তানের। তবে শুধু ভালবাসা নয়, বিপদ আপদ থেকে সন্তানকে রক্ষা করাও মা-বাবার দায়িত্ব। ছোট বয়সে নির্দিষ্ট গণ্ডি না কেটে দিলে, কখনও হাত ফস্কে যেতে পারে ছেলেমেয়ে। ছবি: পিক্সাবে।

6/10
কিছু মা-বাবা আবার সন্তানের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে উদাসীন। নিজেদের কাজকর্ম নিয়ে এতটাই ব্যস্ত থাকেন, ছেলেমেয়ের মনের অবস্থা বোঝার মতো সময় থাকে না তাঁদের কাছে। এতে অল্পবয়সেই একাকীত্ব গ্রাস করে শিশুকে।  সংসার, সমাজের প্রতি নেতিবাচক ধারণা জন্মায় তাঁদের। ছবি: পিক্সাবে।

7/10
কথায় বলে দেখে শেখার থেকে ঠেকে শেখা ভাল। কিছু মা-বাবা সন্তানকে বড় করার ক্ষেত্রে এই নিয়ম মেনে চলেন। ভুল থেকেই ছেলেমেয়ে শিক্ষা পাক বলে মনে করেন এঁরা। এমনকি ঝুঁকি রয়েছে জেনেও সন্তানের সিদ্ধান্তকেই প্রাধান্য দেন এঁরা। তবে সন্দানকে বিপদ থেকে রক্ষা করতে কোনও কসুর রাখেন না এঁরা। ফলে মা-বাবার প্রতি ভালবাসা, সম্মান এবং ভরসা বাড়ে ছেলেমেয়ের। ছবি: পিক্সাবে।

8/10
কিছু মা-বাবা আবার জীবন দিয়ে আগলে রাখেন সন্তানকে। কোনও আঁচ আসতে দেন না সন্তানের উপর। তবে এই অভ্যাস থেকে পরবর্তীতে সন্তানের জীবনে নাক গলাতেও শুরু করেন তাঁরা। এতে হিতে বিপরীত হতে পারে। বেড়াজাল কেটে বেরোতে বিদ্রোহ ঘোষণা করতে পারে সন্তান। ছবি: পিক্সাবে।

9/10
সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কী খাচ্ছে, সারাক্ষণ সন্তানের উপর নজরদারি চালান কিছু মা-বাবা। স্কুলের হোমওয়র্ক হোক বা সমাজে মেলামেশাস, সবেতেই সন্তানের পাশে থাকতে চান এঁরা। কিন্তু এতে সন্তানের মনে হীনম্মন্যতা তৈরি হতে পারে। ছবি: পিক্সাবে।

10/10
স্নেহে অন্ধ হয়ে যাওরার পরিবর্তে ছোট থেকেই ছেলেমেয়েকে ভালমন্দ শেখাতে শুরু করেন কিছু মা-বাবা। কিন্তু সন্তানের সিদ্ধান্তে নিজেদের মতামতা জোর করে চাপিয়ে দেন না। আবার সন্তান যখন ভেঙে পড়ে, সবার আগে তাঁরাই ছুটে যান। ব্যর্থতা কাটিয়ে সাফল্যের পথে এগিয়ে যেতে উৎসাহ জোগান। এতে সন্তান মা-বাবার থেকে কিছু লুকোয় না, নির্দ্বিধায় সবকিছু শেয়ার করতে ভরসা পায়। ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন। ছবি: পিক্সাবে।

আরও জানুন লাইফস্টাইল-এর

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget