এক্সপ্লোর

Shades of Moon: কখনও ধূসর, কখনও রক্তিম, কখনও আবার নীলাভ, চাঁদের রং আসলে অন্য

Science News: ছবি দেখে মনে হয় সাদা-কালো। ধূসর, রক্তবর্ণ না নীলাভ, চাঁদের রং কী জানুন।

Science News: ছবি দেখে মনে হয় সাদা-কালো। ধূসর, রক্তবর্ণ না নীলাভ, চাঁদের রং কী জানুন।

ছবি: পিক্সাবে।

1/12
উন্নত প্রযুক্তি পৌঁছে গেলেও, চাঁদকে আজও সাদা-কালোই দেখতে লাগে আমাদের। এমনকি চাঁদের মাটিও ধূসর, কোনও রংয়ের মিশেল নেই বলেই ধরা পড়ে চোখে।
উন্নত প্রযুক্তি পৌঁছে গেলেও, চাঁদকে আজও সাদা-কালোই দেখতে লাগে আমাদের। এমনকি চাঁদের মাটিও ধূসর, কোনও রংয়ের মিশেল নেই বলেই ধরা পড়ে চোখে।
2/12
কিন্তু সত্যিই কি চাঁদ পুরোপুরি রংহীন? চাঁদের মাটিও বেরঙিন? বিজ্ঞানীদের মতে, চাঁদের মাটিতে বিভিন্ন উপাদান রয়েছে। আলো পড়ে তা থেকে নানা রং প্রতিফলিত হয়। কিন্তু দূর থেকে তা বোঝা যায় না।
কিন্তু সত্যিই কি চাঁদ পুরোপুরি রংহীন? চাঁদের মাটিও বেরঙিন? বিজ্ঞানীদের মতে, চাঁদের মাটিতে বিভিন্ন উপাদান রয়েছে। আলো পড়ে তা থেকে নানা রং প্রতিফলিত হয়। কিন্তু দূর থেকে তা বোঝা যায় না।
3/12
কিন্তু ধূসর রংয়ের আধিক্যই কেন চোখে পড়ে চাঁদে, তার জবাব দিয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন, চাঁদের মাটিতে মূলত ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়াম, সিলিকন, ফেল্ডস্পার এবং পাইরক্সিন থাকে।
কিন্তু ধূসর রংয়ের আধিক্যই কেন চোখে পড়ে চাঁদে, তার জবাব দিয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন, চাঁদের মাটিতে মূলত ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়াম, সিলিকন, ফেল্ডস্পার এবং পাইরক্সিন থাকে।
4/12
এই সবক’টি খনিজের মধ্যে একটি ক্ষেত্রে মিল রয়েছে, তা হল, এই সবক’টি খনিজই ধুলোর আকারে রয়েছে চাঁদে,যার রং ধূসর। চাঁদের নিজস্ব আলোও নেই। সূর্যের আলোই প্রতিফলিত হয়ে পড়ে। তাই পৃথিবীপৃষ্ঠের মতো রংয়ের খেলা চোখে পড়ে না।

5/12
তবে এই ধূসর রংয়ের মধ্যেও বিভিন্নতা রয়েছে। তাই চন্দ্রপৃষ্ঠকে একেবারেই একঘেয়ে বলে ধরতে নারাজ বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন, কম টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয়নি চাঁদকে। অহরহ আছড়ে পড়েছে উল্কা। তার জন্যই এত গহ্বর, যেগুলির রং গাঢ়।

6/12
তবে চন্দ্রপৃষ্ঠ ধূসর দেখালেও, রাতের আকাশে রং বদলাতে দেখা যায় চাঁদকে। তার নেপথ্য কারণও খোলসা করেছেন বিজ্ঞানীরা।
তবে চন্দ্রপৃষ্ঠ ধূসর দেখালেও, রাতের আকাশে রং বদলাতে দেখা যায় চাঁদকে। তার নেপথ্য কারণও খোলসা করেছেন বিজ্ঞানীরা।
7/12
বিজ্ঞানীদের মতে, পৃথিবীর কোন জায়গা থেকে চাঁদকে দেখা হচ্ছে, তার উপরও রংয়ের পরিবর্তন নির্ভর করে। আবার সূর্যের অবস্থানও অনেক কিছু ঠিক করে দেয়।
বিজ্ঞানীদের মতে, পৃথিবীর কোন জায়গা থেকে চাঁদকে দেখা হচ্ছে, তার উপরও রংয়ের পরিবর্তন নির্ভর করে। আবার সূর্যের অবস্থানও অনেক কিছু ঠিক করে দেয়।
8/12
রাতের আকাশে চাঁদকে যদি রক্তবর্ণ দেখায়, এর অর্থ হল, পৃথিবীর বায়ুমণ্ডল থেকে বাড়তি সূর্যকিরণ চাঁদের গায়ে ছিটকে পড়েছে।
রাতের আকাশে চাঁদকে যদি রক্তবর্ণ দেখায়, এর অর্থ হল, পৃথিবীর বায়ুমণ্ডল থেকে বাড়তি সূর্যকিরণ চাঁদের গায়ে ছিটকে পড়েছে।
9/12
চাঁদের রং নীলাভ দেখালে বুঝতে হবে, ধুলো এবং ধোঁয়ায় ঢেকে গিয়েছে আমাদের বায়ুমণ্ডল। অর্থাৎ চাঁদ রং বদলায় না। আমাদের বায়ুমণ্ডলের ধূলিকণাই রাতের আকাশে চাঁদের রং ঠিক করে। দাবানল বা অগ্ন্যুৎপাতের পরও এমনটা ঘটে। চাঁদের রং যখন কমলা বা হলুদ বলে ধরা পড়ে চোখে, বুঝতে হবে, অনেকটা নীচুতে অবস্থান করছে চাঁদ। ধূলিকণা, গ্যাস, দূষণের উপাদান পার করে এসেছে আলো।

10/12
সূর্যের আলো কতটা হেলে চাঁদের উপর পড়ছে, তার উপরও রংয়ের খেলা নির্ভর করে। সূর্যের আলো যদি ঈষৎ বেঁকে চাঁদের উপর পড়ে। পৃথিবীর বায়ুমণ্ডল পেরিয়ে যেতে হয় তাকে। সেক্ষেত্রেও চাঁদের গায়ে লাল বা কমলা রংয়ের আভা দেখা যায়।

11/12
সোজাসুজি চাঁদের গায়ে সূর্যের আলো পড়লে, পৃথিবীর বায়ুমণ্ডল পেরোতে হয় না, নীলাভ তরঙ্গদৈর্ঘ্য সরাসরি পৌঁছে যায়, ফলে আরও উজ্জ্বল দেখায় চাঁদকে। ধবধবে সাদা বা নীলাভ আভা লক্ষ্য করা যায়।
সোজাসুজি চাঁদের গায়ে সূর্যের আলো পড়লে, পৃথিবীর বায়ুমণ্ডল পেরোতে হয় না, নীলাভ তরঙ্গদৈর্ঘ্য সরাসরি পৌঁছে যায়, ফলে আরও উজ্জ্বল দেখায় চাঁদকে। ধবধবে সাদা বা নীলাভ আভা লক্ষ্য করা যায়।
12/12
তাহলে চাঁদের আসল রং কী? বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০০৯ সাল থেকে চাঁদকে প্রদক্ষিণ করছে Lunar Reconnaissance Orbiter Camera. হাই রেজলিউশনের ছবি তুলে আসছে সেটি। কাছ থেকেও চাঁদের প্রচুর ছবি তুলেছে। তাতে চাঁদের রং গাঢ় নীল এবং গাঢ় লালের সূক্ষ্ম মিশ্রণ হিসেবে ধরা পড়েছে।

আরও জানুন বিজ্ঞান

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
ABP நாடு
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Medical Science: ‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Hubble Space Telescope: পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee:  বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget