এক্সপ্লোর

Annular Solar Eclipse: মহালয়ায় এবার অমাবস্যা, বুধে আকাশে বলয়গ্রাস সূর্যগ্রহণও, কারা দেখতে পাবেন, কারা বঞ্চিত হবেন...

Solar Eclipse: ঘটনাচক্রে এবছর মহালয়ার দিন রয়েছে অমাবস্যা। আর সেই দিনই চলতি বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ।

কলকাতা: শারদ উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাঙালিরা। ২ অক্টোবর, মহালয়া থেকেই পুজো পুজো গন্ধে মাতায়োরা হবে চারিদিক। ঘটনাচক্রে এবছর মহালয়ার দিন রয়েছে অমাবস্যা। আর সেই দিনই চলতি বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। এবারের সূর্যগ্রহণ বলয়গ্রাস। বুধবার আমেরিকার দক্ষিণ অংশ, আন্টার্কটিকা, উত্তর আমেরিকা, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, হাওয়াই থেকে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। তবে ভারত থেকে সূর্যগ্রহণ দেখা যাবে না। (Annular Solar Eclipse)

সূর্য এবং পৃথিবীর মধ্যিখানে চাঁদ চলে এলে, তখনই সূর্যগ্রহণ হয়। চাঁদ সূর্যকে ঢেকে দেয়, কখনও সম্পূর্ণ ভাবে, কখনও আবার আংশিক ভাবে। ফলে পৃথিবীর বহু জায়গায় চাঁদের ছায়া পড়ে। সূর্যগ্রহণ চার ধরনের হয়, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, বার্ষিক সূর্যগ্রহণ, আংশিক সূর্যগ্রহণ এবং মিশ্র সূর্যগ্রহণ। (Solar Eclipse)

  • চাঁদ যখন পুরোপুরি ঢেকে দেয় সূর্যকে, তা হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। চাঁদের ছায়া যেখানে যেখানে পড়ে, সেখানে অন্ধকার নেমে আসে। চাঁদের পিছনে সূর্যের পাতলা আলোকবলয়ই শুধু চোখে পড়ে, যা এমনি দিনে স্পষ্ট বোঝা যায় না। 
  • আবার চাঁদ যখন সূর্যের সামনে দিয়ে যায় এবং পৃথিবী থেকে তার অবস্থান হয় সবচেয়ে কাছে বা দূরে, সেই সময় চাঁদ সূর্যকে চাঁদ এমন ভাবে ঢেকে রাখে, যাতেচাকতিটিকে সামান্য ছোট দেখায় সূর্যের চাকতির তুলনায়। এর ফলে শুধুমাত্র সূর্যের পরিধি দেখা যায়, যাকে দেখতে লাগে আগুনের বলয় বা আংটির মতো। একে বলা হয় বলয়গ্রাস সূর্যগ্রহণ।
  • সূর্যের কিছুটা অংশ যখন ঢেকে দেয় চাঁদ, সূর্যকে অর্ধচন্দ্রাকার দেখায়। একে বলা হয় আংশিক সূর্যগ্রহণ, যা সাধারণত ঘটে থাকে। 
  • মিশ্র সূর্যগ্রহণ হল সবচেয়ে বিরলতম সূর্যগ্রহণ। পৃথিবীর উপর দিয়ে চাঁদের ছায়া যখন সরে সরে যায়, সেই সময় পৃথিবীর কিছু অংশ থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। কোথাও কোথাও আবার আংশিক গ্রহণ চোখে পড়ে। হয়ত পূর্ণগ্রাস দিয়ে শুরু হল, কিন্তু গ্রহণ শেষ হল বলয়গ্রাস বা আংশিক দিয়ে।

অমাবস্যার সময় সূর্যগ্রহণ হয়, যখন সূর্য, চাঁদ এবং পৃথিবীর একই দিকে সরলরেখায় অবস্থান করে। প্রতি ২৯.৫ দিন অন্তর অমাবস্যা হয়। তাই বলে প্রতি মাসে সূর্যগ্রহণ হয় না। বছরে মাত্র কয়েক বারই সূর্যগ্রহণ হয়। কারণ চাঁদ যেমন পৃথিবীকে প্রদক্ষিণ করছে, পৃথিবীও সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। ৫ ডিগ্রি কোণে হেলে অবস্থান করে চাঁদ। এর ফলে অধিকাংশ সময়ই সূর্য এবং পৃথিবীর মাঝে অবস্থান করে চাঁদ। ছায়া কখনও অনেক উপরে থাকে, কখনও আবার এসে পড়ে পৃথিবীর উপরে। ছায়া যখন পৃথিবীর উপর পড়ে, সূর্যগ্রহণ হয়।

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget