এক্সপ্লোর

Chandrayaan-1 Mission : চাঁদে জলের অস্তিত্বে ভূমিকা থাকতে পারে পৃথিবীর ইলেক্ট্রনের, চন্দ্রযান-১-এর তথ্যের ভিত্তিতে পর্যবেক্ষণ গবেষকদের

ISRO : ২০০৮ সালের এই অভিযানই চাঁদে চন্দ্রযান পাঠিয়ে পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত উদ্যোগের প্রথম পদক্ষেপ ভারতের।

নয়াদিল্লি : পৃথিবীর উচ্চমাত্রার এনার্জি ইলেক্ট্রন (Electrons) থেকেই সম্ভবত জলের অস্তিত্ব চাঁদে। ভারতের চন্দ্র অভিযান চন্দ্রযান-১ (Chandrayaan-1) থেকে রিমোট সেন্সিংয়ের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে এমনই সম্ভাবনার কথা জানাচ্ছেন বিজ্ঞানীরা। গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন আমেরিকার মানোয়ার হাওয়াই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাঁদের মতে, পৃথিবীর প্লাজমা শিটে থাকা ইলেক্ট্রনের ভূমিকা রয়েছে আবহাওয়া-প্রক্রিয়ায়। এই ইলেক্ট্রন চন্দ্রপৃষ্ঠে শিলা বা খনিজগুলি ভেঙে ফেলছে বা দ্রবীভূত করছে। এই সংক্রান্ত গবেষণা প্রকাশিত হয়েছে Nature Astronomy জার্নালে। 

চাঁদে জলের ঘনত্ব দেখে তার গঠন-প্রক্রিয়া সম্পর্কে ধারণা করা কঠিন। স্বাভাবিকভাবেই ভবিষ্যতে সেখানে মানুষের বসবাসের জন্য প্রয়োজনীয় জলের উৎসও রয়েছে কি না তার ধারণা করা বেশ কষ্ঠসাধ্য বলে মত প্রকাশ করেছেন গবেষকরা। তাঁরা জানাচ্ছেন, নতুন গবেষণা জল বরফের উৎস ব্যাখ্যায় সাহায্য করতে পারে। 

চাঁদে জলের অণু আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই চন্দ্রযান-১। ২০০৮ সালের এই অভিযানই চাঁদে চন্দ্রযান পাঠিয়ে পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত উদ্যোগের প্রথম পদক্ষেপ ভারতের। সেই চন্দ্রযানের পাঠানো তথ্য অনুযায়ী গবেষক দলটি পৃথিবীর চৌম্বকক্ষেত্র অতিক্রম করার সময় চন্দ্রপৃষ্ঠে আবহাওয়ার গতিপ্রকৃতি পরিবর্তনের বিষয়টিও লক্ষ্য করেছে। এই পৃষ্ঠদেশটি এমন একটি অংশ যা সৌর বায়ু থেকে চাঁদকে রক্ষা করছে। তবে, সূর্যের আলোর ফোটোন থেকে রক্ষা করতে পারে না।

হাওয়াই বিশ্ববিদ্যালয়ের মানোয়া স্কুল অফ ওসিয়ন-এর সহকারী অধ্যাপক শুই লি বলছেন, "চাঁদ যখন চৌম্বকক্ষেত্রের বাইরে থাকছে, তখন চন্দ্রপৃষ্ঠে বিস্ফোরণ ঘটাচ্ছে সৌর বায়ু। আর চৌম্বকক্ষেত্রের মধ্যে থাকে না কোনও সৌর বায়ু প্রোটোন, এমনকী জল উৎপাদনের সম্ভাবনাও হয়ে যায় শূন্য। তবে, রিমোট সেন্সিংয়ের তথ্যের ভিত্তিতে এটা দেখে অবাক হয়ে যাচ্ছি যে, পৃথিবীর চৌম্বকক্ষেত্রের মধ্যে জল উৎপাদন অনেকটা চাঁদ যখন পৃথিবীর চৌম্বকক্ষেত্রের বাইরে থাকছে তার মতোই।" গবেষণা বলছে, জংলা চাঁদের মেরু নিয়ে পরীক্ষায় এই ইঙ্গিত মিলছে যে, বিভিন্ন অনাবিষ্কৃত বৈশিষ্ট্যে চাঁদের সঙ্গে আষ্ঠেপৃষ্ঠে জড়িত আমাদের এই পৃথিবী।  

প্রসঙ্গত, ২০০৮ সালে চন্দ্রযান-১ এর যাত্রা শুরু করেছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ISRO। ২০০৯-এর অগাস্ট পর্যন্ত তা চলে। সম্প্রতি সফলভাবে চন্দ্রযান-৩ পাঠায় ভারত। গত মাসেই রোভার ও ল্যান্ডার-যুক্ত সেই যান অবতরণ করে চাঁদের রহস্য ঘেরা দক্ষিণ মেরুতে। পৃথিবীর প্রথম দেশ হিসাবে এই সাফল্য অর্জন করেছে ভারত।

সেরা শিরোনাম

Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget