এক্সপ্লোর

Lander Vikram of Chandrayaan-3: শুধু মাটি ছোঁয়া, ‘প্রজ্ঞানে’র জন্য গালিচা পেতে দেওয়াই নয়, আগামী দু’সপ্তাহ ফুরসত নেই ‘বিক্রমে’র

Chandrayaan 3 Landing: এক চন্দ্রদিবস তাঁদের মাটিতে থাকবে ল্যান্ডার 'বিক্রম' এবং রোভার 'প্রজ্ঞান'।

নয়াদিল্লি: দীর্ঘ প্রতীক্ষার পর সেই মুহূর্ত এসেই গেল। চাঁদের বুকে অবতরণ করল ভারতের চন্দ্রযান-৩। বুধবার সন্ধে ৬টা বেজে ৪ মিনিটে পালকের মতো চাঁদের মাটি ছোঁয় ল্যান্ডার 'বিক্রম'। নিরাপদে মাটি ল্যান্ডার 'বিক্রম'কে ছোঁয়ানোই মূল লক্ষ্য ছিল ভারতীয় বিজ্ঞানীদের। তবে শেষ নয় এখানেই। চাঁদের মাটি ছোঁয়ার পর ল্যান্ডার 'বিক্রম' থেকে নামবে রোভার 'প্রজ্ঞান'। (Lander Vikram of Chandrayaan-3)

এক চন্দ্রদিবস তাঁদের মাটিতে থাকবে ল্যান্ডার 'বিক্রম' এবং রোভার 'প্রজ্ঞান'। পৃথিবীর হিসেবে এই এক চন্দ্রদিবস আসলে ১৪ দিন। আগামী ১৪ দিন চাঁদের বুকে অনুসন্ধান চালাবে, নমুনা সংগ্রহ করবে রোভার 'প্রজ্ঞান'। তাই বলে বসে থাকবে না ল্যান্ডার 'বিক্রম'। দুর্গম জায়গায় রোভার 'প্রজ্ঞান'কে নামতে সাহায্য করার পাশাপাশি নিজের কাজও রয়েছে তার। (Chandrayaan 3 Landing)

রোভার 'প্রজ্ঞানে' নেভিগেশন ক্যামেরা বসানো রয়েছে একাধিক। তার মাধ্যমে চাঁদের মাটি স্ক্যান করে দেখা হবে। মোট আটটি পেলোড সেট রয়েছে রোভার 'প্রজ্ঞানে'। তার মধ্যে একটি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র। ওই পেলোডই চাঁদের মাটি মাটি, বায়ুমণ্ডল সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে এবং তা পাঠিয়ে দেবে ল্যান্ডার 'বিক্রমে'র কাছে। এখানেই গুরুত্ব ল্যান্ডার 'বিক্রমে'র। পৃথিবীতে ISRO-র বিজ্ঞানীদের সঙ্গে যোগাযোগের মাধ্য়ম হিসেবে কাজ করবে সেটি। বিজ্ঞানীদের কাছে সব তথ্য পৌঁছে দেবে এবং প্রাপ্ত নির্দেশ অনুযায়ী রোভার 'প্রজ্ঞানে'র কাজকর্ম তদারকি করবে। 

আরও পড়ুন: Chandrayaan 3 Landing Successful: ‘ভারত ভাগ্য বিধাতা’, চাঁদের মাটিতে বীর 'বিক্রম', মহাকাব্য রচনা চন্দ্রযান-৩ মহাকাশযানের

ল্যান্ডার 'বিক্রমে'র সঙ্গেও সংযুক্ত রয়েছে একাধিক পেলোড। তারাও পরীক্ষা-নিরীক্ষা চালাবে চাঁদের মাটিতে। চাঁদের মাটি, তার গঠন সংক্রান্ত তথ্য পৌঁছে দেবে ভারতের বিজ্ঞানীদের কাছে। ল্যান্ডার 'বিক্রমে'র পেলোডে রয়েছে একটি রেডিও অ্যানাটমি অফ মুন বাউন্ড হাইপার সেনসিটিভ লোনোস্ফিয়ার (RAMBHA) যন্ত্র। চাঁদের বুকে আয়ন এবং ইলেক্ট্রনের ঘনত্ব নির্ধারণ করবে সেটি।

এছাড়াও থার্মাল রিডিংয়ের জন্য চন্দ্রযানের সারফেস থার্মো ফিজিক্যাল এক্সপেরিমেন্ট  (ChaSTE) যন্ত্র এবং চাঁদের মাটির তরঙ্গ মাপার যন্ত্র ইনস্ট্রুমেন্ট ফর লুনার সিসমিক অ্যাক্টিভিটি (ILSA) যন্ত্র রয়েছে ল্যান্ডার 'বিক্রমে'র পেলোডের মধ্যে।  NASA-র লেজার রেট্রোরিফ্লেক্টর অ্যারে (LRA)-ও বহন করছে। চাঁদের গতিশক্তি পর্যবেক্ষণ করবে সেটি। একটি আলফা পার্টিকল X-Ray স্পেক্ট্রোমিটারও রয়েছে (APXS)। চাঁদের মাটি এবং প্রস্তরখণ্ডের উপাদান পর্যবেক্ষণ করবে সেটি।

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?

ভিডিও

ISF News | গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে খাম প্রতীক দেওয়ায় আপত্তি ISF-এর | ABP Ananda LIVE
Nandigram By-Election। নন্দীগ্রামে প্রার্থী পদ প্রত্যাহার করলেন 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস'-র প্রার্থী। TMC News
Suvendu Adhikari:
Humayun Kabir:
Tapas Roy on TMC:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget