এক্সপ্লোর

Drake Passage: জলের স্রোতে খেলে বেড়ায় বিদ্যুৎ, আন্টার্কটিকায় ঢোকার মুখে এই জলপ্রণালীতে পদে পদে বিপদ

Passage to Antarctica: দক্ষিণ আমেরিকার কেপ হর্ন, চিলে, আর্জেন্টিনা এবং আন্টার্কটিকার দক্ষিণের শেল্যান্ড দ্বীপপুঞ্জ দ্বারা আবদ্ধ জলপ্রণালী এই ড্রেক প্যাসেজ।

নয়াদিল্লি: আন্টার্কটিকায় দিনযাপন সহজ নয় যেমন, আন্টার্কটিকায় পৌঁছনোও মুখের কথা নয়। কারণ আন্টার্কটিকায় পৌঁছতে পেরোতে হয় 'কুখ্যাত' ড্রেক প্যাসেজ। (Drake Passage) অতি বড় রোমাঞ্চপ্রিয়, সাহসী অভিযাত্রীরাও ওই জলপথ পেরনোর আগে দু'বার ভাবেন। কারণ একদিকে বিধ্বংসী ঢেউ, অন্য দিকে, প্রতিকূল আবহাওয়া, সারাবছরই বিপদসঙ্কুল থাকে ওই জলপথ। (Passage to Antarctica)

দক্ষিণ আমেরিকার কেপ হর্ন, চিলে, আর্জেন্টিনা এবং আন্টার্কটিকার দক্ষিণের শেল্যান্ড দ্বীপপুঞ্জ দ্বারা আবদ্ধ জলপ্রণালী এই ড্রেক প্যাসেজ। এই জলপ্রণালীতেই দক্ষিণ সাগরের সঙ্গে মিলিত হয়েছে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর। বছরের যে কোনও মাসেই অভিযানে বেরনো হোক না কেন, দুর্যোগ লেগে থাকে। বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ে। পাশাপাশি, প্রশান্ত মহাসাগর থেকে উষ্ণ ঘূর্ণিঝড়ও ঢুকে পড়ে ড্রেক জলপ্রণালীতে। ফলে উড়ে যাওয়ার জোগাড় হয়। 

ড্রেক জলপ্রণালীর পরিবেশকে দু'টি ভাগে ভাগ করা হয়, Drake Lake এবং Drake Shake. ঢেউয়ের উচ্চতা যখন ৯ থেকে ১২ মিটারে পৌঁছে যায়, তাতে Drake Shake বলা হয়। তুলনামূলক শান্ত অবস্থাকে বলা হয় Drake Lake. তবে ড্রেক জলপ্রণালীর শান্তরূপ কালেভদ্রেও চোখে পড়ে বলে মত অভিযাত্রীদের।

আরও পড়ুন: Sunita Williams: ফের মহাকাশ অভিযানে রওনা সুনীতা উইলিয়ামস, এই নিয়ে তৃতীয়বার

কিন্তু শুধুই কি জলোচ্ছ্বাস, ঢেউ এবং ঝড়ের প্রকোপ? ড্রেক জলপ্রণালীতে আরও একটি কারমে বিপজ্জনক। বিজ্ঞানীরা জানিয়েছেন, বিরাট বিরাট ঢেউ আছড়ে পড়ার ফলে ওই জলপ্রণালীর স্রোতে বিদ্যুৎ খেলে বেড়ায়। মাধ্যাকর্ষণ শক্তি, ঝড় এবং জলের ঘনত্ব যেমন থাকে সেই অনুযায়ী, ওই অঞ্চলে জলের প্রবাহ হয় অনুভূমিক। জলের এই তরঙ্গ শক্তি বৈদ্যুতিক শক্তিতে পরিণত হয়, যা অভিযাত্রীদের জন্য অত্যন্ত বিপজ্জনক।

কয়েক মাস আগে ন্যাশনাল জিওগ্রাফিকে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন ফিয়ান পল নামের এক ব্যক্তি। বেশ কয়েকজনকে নিয়ে ড্রেক জলপ্রণালী হয়ে অভিযানে বেরিয়েছিলেন তিনি। ফিয়ান জানিয়েছেন, ড্রেক জলপ্রণালীর উপর দিয়ে ৬০০ মাইলের যাত্রাপথ ছিল তাঁদের। হাড় কাঁপানো ঠান্ডায় এমনিতেই জমে গিয়েছিলেন তাঁরা, তার উপর প্রবল জলোচ্ছ্বাসের ফলে ভিজে শরীরে বসে থাকতে হয়েছিল গোটা যাত্রাপথে। ফিয়ান জানিয়েছেন প্রবল ঝড়ে টিকে থাকাই কষ্টকর হয়ে উঠেছিল। পাথরের দেওয়ালে সজোরে ধাক্কা খেলে যে অবস্থা হয়, তেমনই অবস্থা হয়েছিল তাঁদের।

তবে এই ড্রেক প্রণালী রয়েছে বলেই আন্টার্কটিকা এখনও ঠান্ডা রয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাবে বরফ গলে যায়নি বলে মত বিজ্ঞানীদের। ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার গবেষকদের মতে, ড্রেক জলপ্রণালী ৮০০ কিলোমিটার চওড়া এবং ৪০০ মিটার গভীর। জলের নীচে যে ফাইটোপ্ল্যাঙ্কটন রয়েছে, তা বাতাসের কার্বনকে শোষণ করে নেয়। আবার দক্ষিণ আমেরিকা থেকে আন্টার্কটিকা অভিমুখে এই জলপ্রণালীর উপর কোনো স্থলভূমিও নেই। ফলে উষ্ণ বাতাস সরাসরি আন্টার্কটিকায় ঢুকে পড়তে পারে না। এর ফলেই আন্টার্কটিকা ঠান্ডা রয়েছে বলে মত ইউনিভার্সিটি অফ সাউথহ্যাম্পটনের সমুদ্রবিজ্ঞানী অ্যালবার্তো নাভেরিয়া গেরাবাতো।

ড্রেক প্রণালীর নামকরণ ১৬ শতকের ব্রিটিশ অভিযাত্রী স্যর ফ্রান্সিস ড্রেকের নামে। ক্রীতদাস কেনাবেচায় যুক্ত ছিলেন তিনি। স্পেনীয়রা আবার ড্রেক জলপ্রণালীকে মার-দে-হোসেস বলে উল্লেখ করেন। স্পেনীয় নাবিক ফ্রান্সিসকো দি হোসেস ফ্রান্সিসেরও ৫০ বছর আগে ড্রেক জলপ্রণালীতে অভিযানে গিয়েছিলেন বলে জানা যায়। 

সেরা শিরোনাম

Moon Soil: চাঁদের 'মাটিতে' ফলল আলু! মহাকাশে খাবারের জোগান দিতে নাসার নয়া সাফল্য, কীভাবে সম্ভব হল চাষ?
চাঁদের 'মাটিতে' ফলল আলু! মহাকাশে খাবারের জোগান দিতে নাসার নয়া সাফল্য, কীভাবে সম্ভব হল চাষ?
Science News: পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
Science News: নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget