এক্সপ্লোর

NASA Discovers New Exoplanet: ২১ ঘণ্টায় একবছর এখানে, নেপচুনের মতোই গড়ন, মহাশূন্যে নয়া গ্রহের সন্ধান মিলল

TOI-3261 b: আমেরিকার মহাকাশ সংস্থা NASA নয়া গ্রহটি আবিষ্কার করেছে।

নয়াদিল্লি: মহাশূন্যের বুকে আরও একটি নতুন গ্রহের সন্ধান মিলল। সৌরজগতের নেপচুনের সমানই আকার গ্রহটির। তবে সেখানে একবছর সময়কালের দৈর্ঘ্য অত্যন্ত কম, পৃথিবীর হিসেবে মাত্র ২১ ঘণ্টা।  অতি নিকট দূরত্ব থেকে একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে গ্রহটি। সেই কারণেই একবছরের সময়কাল এত কম। এই নিয়ে এখনও পর্যন্ত এমন চারটি গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। এই ধরের গ্রহগুলির সৃষ্টি কী ভাবে হয়, তা নিয়ে চলছে গবেষণা। (NASA Discovers New Exoplanet)

আমেরিকার মহাকাশ সংস্থা NASA নয়া গ্রহটি আবিষ্কার করেছে। আমাদের সৌরজগতের বাইরে অবস্থিত গ্রহটি, অর্থাৎ সেটি একটি Exoplanet. গ্রহটির নাম রাখা হয়েছে TOI-3261 b. পৃথিবীর ২১ ঘণ্টা সেখানে একবছরের সমান। NASA-র Transiting Exoplanet Survey Satellite (TESS) গ্রহটির সন্ধান পেয়েছে। পরে অস্ট্রেলিয়া, চিলে এবং দক্ষিণ আফ্রিকা থেকে নজরদারি চালিয়ে সেটির উপর নজরদারিও চালায় NASA. (TOI-3261 b)

NASA জানিয়েছে ওই গ্রহটি 'Hot Neptune'-এর গোত্রের পড়ে। অর্থাৎ নক্ষত্র থেকে যে সমস্ত গ্রহের দূরত্ব খুব বেশি নয়।  কক্ষপথও অত্যন্ত ছোট। নক্ষত্রের চারিদিকে চক্কর কাটতে সময় লাগে অত্যন্ত কম।  TOI-3261 b গ্রহে একবছর হয় ২১ ঘণ্টায়। এমন আরও তিনটি গ্রহের সন্ধান পেয়েছেন NASA-র বিজ্ঞানীরা। অ্যাডভান্সড মডেলিং প্রযুক্তির সাহায্যে গ্রহটির ৬৫০ কোটি বছরের ইতিহাস ঘেঁটে বের করেছেন বিজ্ঞানীরা। জানা গিয়েছে, নয়া আবিষ্কৃত গ্রহটি প্রথমে বৃহদাকার গ্যাসের বলয় ছিল, আমাদের বৃহস্পতির মতোই। রূপান্তরিত হতে হতে বর্তমান আকার পেয়েছে।

গ্রহটির ভর আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে বলে মত বিজ্ঞানীদের। এর জন্য দু'টি কারণ চিহ্নিত করেছেন তাঁরা, ফোটোভেপোরেশন অর্থাৎ নাক্ষত্রিক শক্তির প্রভাবে গ্যাসের কণাগুলি ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। অন্যটি হল, জোয়ার-ভাঁটা। এর ফলে নক্ষত্রের অভিকর্ষ শক্তি গ্যাসের স্তরগুলিকে হটিয়ে দিয়েছে। পাশাপাশি, বিজ্ঞানীদের ধারণা, প্রথমে নক্ষত্র থেকে গ্রহটির দূরত্ব অনেক বেশিই ছিল। সেই সময় নক্ষত্রের প্রভাব তেমন ছিল না গ্রহটির উপর। ফলে গ্রহটির বায়ুমণ্ডলও টিকে ছিল। এখন যা অবশিষ্ট রয়েছে, গবেষণার জন্য তা-ই ভরসা বিজ্ঞানীদের। 

বিজ্ঞানীরা জানিয়েছেন, TOI-3261 b গ্রহটির ঘনত্ব যদিও নেপচুনের থেকে অনেক বেশি, প্রায় দ্বিগুণ। তুলনামূলক হালকা উপাদানগুলি বেরিয়ে গিয়েছে। এখন ভারী উপাদানগুলিই পডডে রয়েছে। আগামী দিনে গ্রহটিকে নিয়ে গবেষণার জন্য James Webb Space Telescope ব্যবহার করতে পারে NAS. সেখানকার বায়ুমণ্ডলের উপাদানগুলিকে চিহ্নিত করার চেষ্টা হবে। তবে গ্রহটিকে উষ্ণ গ্রহ হিসেবেই চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল

ভিডিও

Dilip Ghosh: 'আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন', নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ
Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত
Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget