এক্সপ্লোর

Sunita Williams: গবেষণায় কাটছে সময়, কিন্তু পদে পদে বিপদ, সুনীতার স্বাস্থ্য নিয়েও উদ্বেগ

Sunita Williams Health Risks: গত ৫ জুন মহাকাশের উদ্দেশে রওনা দেন সুনীতা এবং ব্যারি।

নয়াদিল্লি: মাত্র কয়েকদিনের অভিযানে গিয়ে ৪২ দিন আটকে মহাকাশে। ভারতীয় বংশোদ্ভূত নভোশ্চর সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর এখনও আন্তর্জাতিক স্পেস স্টেশনেই রয়েছেন। যান্ত্রিক গোলযোগ সারিয়ে বোয়িং স্টারলাইনার মহাকাশযানটিকে সক্রিয় করার চেষ্টা চালাচ্ছেন তাঁরা। আন্তর্জাতিক স্পেস স্টেশনে গবেষণার কাজেও হাত দিয়েছেন তাঁরা। কিন্তু নির্ধারিত সময়ের বেশি সময় মহাকাশে তাকার দরুণ সুনীতা এবং ব্যারির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। (Sunita Williams)

গত ৫ জুন মহাকাশের উদ্দেশে রওনা দেন সুনীতা এবং ব্যারি। মাত্র সাত দিনের অভিযানে গিয়েছিলেন তাঁরা। কিন্তু মহাকাশযানে যান্ত্রিক গোলযোগের জেরে পৃথিবীতে ফেরা হয়নি নির্ধারিত সময়ে। আপাতত আন্তর্জাতিক স্পেস স্টেশনে আশ্রয় নিয়েছেন তাঁরা। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA এখনও পর্যন্ত তাঁদের ফেরার দিন জানাতে পারেনি। তবে তাঁরা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন। কিন্তু ৪২ দিন ধরে মহাকাশে আটকে থাকা সুনীতা এবং ব্যারির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। (Sunita Williams Health Risks)

পৃথিবীর থেকে মহাকাশের পরিবেশ একেবারে আলাদা। মাইক্রোগ্র্যাভিটি অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণ না থাকার ফলে নভোশ্চররা ভেসে বেড়ান। সূর্যের ক্ষতিকর বিকিরণের সংস্পর্শে চলে আসেন তাঁরা। এক্ষেত্রে সুনীতা এবং ব্যারি একটি বদ্ধ জায়গায় আটকে রয়েছেন, যা তাঁদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মাধ্যাকর্ষণ শক্তির অনুপস্থিতিতে গোটা শরীর থেকে তরল ঊর্ধ্বভাগে গিয়ে জমা হয়। এর ফলে মুখ ফুলে যায়, নাকবন্ধ হয়ে যায়, পা কার্যতই তরলশূন্য হয়ে যায়। শরীরে রক্তের পরিমাণ কমে যায় যেমন, তেমনই রক্তচাপে তারতম্যও ঘটে। 

আরও পড়ুন: New Planets Discovered: মহাশূন্যে ৬ নতুন গ্রহের আবিষ্কার, সবমিলিয়ে হল ৫৫০২, তাও সৌরজগতের বাইরে

বায়ুমণ্ডল এবং চৌম্বকীয় ক্ষেত্রের রক্ষাকবচ থাকায় সূর্যের ক্ষতিকর বিকিরণ থেকে রক্ষা পান পৃথিবীবাসী। কিন্তু মহাকাশে মাত্রাতিরিক্ত ক্ষতিকর বিকিরণের সংস্পর্শে আসেন নভোশ্চররা।  এর ফলে, দীর্ঘদিন পর পৃথিবীতে ফিরলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নভোশ্চররা। প্রায়শই জ্ঞান হারান তাঁরা। মাথা ঘোরে। মাধ্যাকর্ষণ শক্তিশূন্য জায়গায় দীর্ঘদিন থাকায় হাড়গুলি কার্যক্ষমতা হারায়। দ্রুত পেশির ক্ষয় হয়, বিশেষ করে পা এবং পিঠের। মেরুদণ্ড এবং তলপেটের হাড় ক্ষয়ে যায়।  শরীরে তরলের বন্টন ঘেঁটে যাওয়ায় ইউরিনারি সিস্টেমও ক্ষতিগ্রস্ত হয়। কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বাড়ে। হরমোনের মাত্রায় ওঠাপড়া চোখে পড়ে।

দীর্ঘদিন মহাকাশে থাকার ফলে নভোশ্চরদের শরীরের দীর্ঘমেয়াদি ক্ষতি হয়, যা সরাসরি DNA-র ক্ষতি করে, বাড়িয়ে তোলে ক্যান্সারের ঝুঁকি। অঙ্গপ্রত্যঙ্গগুলির মধ্যে অসামঞ্জস্যতা তৈরি হয়। দীর্ঘদিন মাধ্যকর্ষণ শক্তির বাইরে থাকার দরুণ, পৃথিবীতে ফিরে চোখ এবং হাতের মধ্যে সামঞ্জস্য থাকে না। স্পেস মোশন সিকনেসও দেখা দেয়। বমিভাব আসে. অসলগ্ন হয়ে পড়েন নভোশ্চররা। স্নায়ুর উপর মারাত্মক প্রভাব পড়ে। আপাতত মহাকাশে তাঁদের বিকল মহাকাশযানটি ঠিক করার কাজে লিপ্ত সুনীতা এবং ব্যারি। মাটি ছাড়া চারাগাছের বৃদ্ধির কাজেও লিপ্ত। কিন্তু দীর্ঘদিন মহাকাশে আটকে থাকা সুনীতা এবং ব্যারির স্বাস্থ্য নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Total Solar Eclipse on August 12: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
SpaceX Rocket Crash on Moon: পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
SpaceX Rocket Crash on Moon: চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
NASA Galaxy Image: মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget