এক্সপ্লোর

Science News:শীতল হোক পৃথিবী! সূর্যালোকের কিছুটা মহাশূন্যে ফিরিয়ে দিতে এই পরীক্ষা করলেন মার্কিন গবেষকরা?

US Scientists Send Sunlight Back:পৃথিবীর তাপ কমাতে তাই সূর্যালোকের বেশ কিছুটা মহাশূন্যে ফেরত পাঠিয়ে দিলেন ইউনিভার্সিটি অফ মিশিগানের একদল গবেষক। কী ভাবে?

নয়াদিল্লি: ঠান্ডা হোক পৃথিবী, কথাগুলিকে আক্ষরিক অর্থেই ধরে নিয়েছিলেন 'ওঁরা'। যেমন ভাবা তেমনই কাজ। পৃথিবীর তাপ কমাতে তাই সূর্যালোকের বেশ কিছুটা মহাশূন্যে ফেরত পাঠিয়ে দিলেন। 'ওঁরা' মানে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের একদল গবেষক। এই জন্য 'ক্লাউড ব্রাইটেনিং' (Cloud Brightening) নামে একটি কৌশল অনুসরণ করেন তাঁরা।

বিশদ...
পৃথিবীর ইতিহাসে ২০২৩ সাল ছিল উষ্ণতম বছর। সার্বিক ভাবে বিশ্বজুড়ে গরমের তীব্রতা অনুভূত হয়েছে। সেই ভাবনা থেকেই গবেষকদের এই উদ্যোগ। ঠিক কী করা হয়েছে এতে? গত ২ এপ্রিল, ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের গবেষকরা একটি বরফের-মেশিনের মতো যন্ত্র থেকে লবণজাতীয় পদার্থের কণা আকাশে ছুড়ে দেন। তবে এলোপাথারি ছোড়া নয়, নির্দিষ্ট গতিবেগ মেনে আকাশে ছোড়া হয়েছিল কণাগুলিকে। এবং এই জন্য ওই যন্ত্র বসানো হয় সান ফ্রান্সিসকোয় থাকা একটি 'ডিকমিশনড এয়ারক্রাফট' -র মাথায়। তবে গোটাটাই গোপনে করা হয়। CAARE বা 'Coastal Atmospheric Aerosol Research and Engagement' শীর্ষক প্রকল্পের আওতায় চালানো এই পরীক্ষাটি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন বিজ্ঞানীরা। একটি শীর্ষস্থানীয় মার্কিন দৈনিক বিষয়টি প্রকাশ্যে আনার পর থেকে হইচই শুরু হয়।

পুরনো 'থিম'?
বিজ্ঞানীদের একাংশ জানাচ্ছেন, ১৯৯০ সালে ব্রিটিশ পদার্থবিদ জন লাথামের তত্ত্বের উপর ভিত্তি করে এই গবেষণাটি চালানো হয়েছে। লাথামের মতে, মেঘকে আয়নার মতো ব্যবহার করলে সূর্যের আলোর  প্রতিফলন সম্ভব। নিজের তত্ত্বের সূত্র ধরেই তিনি পরামর্শ দিয়েছিলেন, বিশ্বের নানা প্রান্তে ঘুরে বেড়াবে এমন ১ হাজারটি জাহাজের ব্যবস্থা করা হোক। এই জাহাজগুলি সমুদ্রের জলের কণা আকাশে 'স্প্রে' করবে যা সূর্যের আলো এবং তাপ ফিরিয়ে দিয়ে পৃথিবীকে কিছুটা শান্ত করবে। এই পদ্ধতির নেপথ্যে থাকা বিজ্ঞানটি এমনিতে সহজ। বিজ্ঞানীরা জানাচ্ছেন, অল্প সংখ্যক বড় কণার তুলনায় বেশি সংখ্যক ছোট কণা অনেক বেশি সূর্যালোকের প্রতিফলন করতে পারে। তাই একঝাঁক এই রকম কণা আকাশে ছুড়ে দিতে পারলে উদ্দেশ্যসাধন হওয়ার সম্ভাবনা বেশি। তবে একটি বিষয় মাথায় রাখা দরকার। কণার আয়তন এবং সংখ্যা যেন পর্যাপ্ত হয়। বিজ্ঞানের পরিভাষায় বলতে গেলে, মানুষের একটি চুল গড়ে যতটুকু পুরু, তার ১৭০০ ভাগের ১ ভাগ হবে এই কণার আয়তন। প্রত্যেক সেকেন্ডে, এমন আয়তনের দশ হাজার কোটি কণা আকাশে ছুড়ে দিতে হবে। অন্তত পরীক্ষার জন্য তাই করা হয়েছিল বলে খবর। 
এই পরীক্ষার ফল সফল হলে, বিজ্ঞানীদের আশা, বিশ্ব উষ্ণায়নের মতো সমস্যা কমানোর একটি পথ পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে মহাসাগরগুলির নানা প্রান্তে এমন মেশিন বসিয়ে প্রায়শই এই প্রক্রিয়া অনুসরণ করে জলস্তরের সার্বিক তাপমাত্রা কমিয়ে আনাও সম্ভব হতে পারে। তবে সবটাই নির্ভর করছে পরীক্ষার ফলাফলের উপর।

আরও পড়ুন:ভূগর্ভেই লুকিয়ে আস্ত মহাসাগর? জলের উৎস নিয়ে মতভেদ আজও

 

সেরা শিরোনাম

Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget