এক্সপ্লোর

Wrestler Protest: সাক্ষী, ভিনেশদের পাশে দাঁড়িয়ে বিবৃতি তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের

Wrestler Protest Update: সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংহের বিরুদ্ধে অভিযােগ তুলেছিলেন সাত মহিলা কুস্তিগীর। এদের মধ্যে একজন নাবালিকাও রয়েছে।

মুম্বই: প্রতিবাদ রোজ আরও দৃঢ় হচ্ছে। গোটা দেশ ধীরে ধীরে পাশে এসে দাঁড়াচ্ছেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগাতদের। যৌন হেনস্থার প্রতিবাদে সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংহের বিরুদ্ধে অভিযােগ তুলেছিলেন সাত মহিলা কুস্তিগীর। এদের মধ্যে একজন নাবালিকাও রয়েছে। এই পরিস্থিতিতে আমরণ অনশনের ডাক দিয়েছেন কুস্তিগীররা। সাক্ষী, বজরং, ভিনেশরা তাঁদের দেশের জন্য পাওয়া পদকও গঙ্গায় বিসর্জন দিতে চেয়েছিলেন। গোটা দেশে কুস্তিগীরদের এই প্রতিবাদে এবার পাশে এসে দাঁড়িয়েছে তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্যরাও। 

কপিল দেবের নেতৃত্বে ১৯৮৩ সালে বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই দলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''আমাদের দেশের চ্যাম্পিয়ন কুস্তিগীরদের মারধর করা হয়েছে। এই অপ্রীতিকর দৃশ্যে আমরা ব্যথিত ও বিরক্তও। এর থেকেও বেশি আমরা উদ্বিগ্ন যে তাঁরা তাঁদের কষ্টার্জিত পদক গঙ্গায় বিসর্জন দেওয়ার কথা ভাবছেন।''

বিবৃতিতে আরও জানানো হয়েছে, ''এই পদকগুলির সঙ্গে বছরের পর বছর প্রচেষ্টা, ত্যাগ, সংকল্প এবং দৃঢ়তা জড়িয়ে রয়েছে। এটি কেবল তাঁদের নিজস্ব নয়, জাতির গর্ব এবং আনন্দ। আমরা তাঁদের এই বিষয়ে কোনও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়ার জন্য অনুরোধ করছি এবং আশা করি তাঁদের অভিযোগ দ্রুত শোনা হবে এবং সমাধান করা হবে। দেশের আইনের প্রাধান্য দিন।''

এদিকে, বিনেশ, ববিতা, সঙ্গীতা ফোগতদের বাবা মহাবীর ফোগত বৃহস্পতিবার বলেছেন, 'মেয়েদের অবস্থা চোখে দেখা যাচ্ছে না। এই সরকারকে দেশের মানুষই উৎখাত করবে। ঠিক যেভাবে ব্রিটিশদের দেশছাড়া করেছিল।'

হরিয়ানার বলালি গ্রামে মহাবীর বলেছেন, 'আমি সব কিছুর ঝুঁকি নিয়ে মেয়েদের পদক জেতার মতো দক্ষ করে তুলেছি। আজ ওদের অবস্থা চোখে দেখা যাচ্ছে না। খুব দুঃখের ব্যাপার যে, গঙ্গায় পদক ছুড়ে ফেলে দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে হয়েছিল ওদের। কৃষক নেতারা ওদের অনুভূতি বুঝতে পেরেছেন। এবার গোটা দেশ একত্রিত হবে। এই সরকার ফেলে দেবে। সরকার যদি উদ্যোগী হয়ে সমস্যা না মেটায়, তাহলে ব্রিটিশদের যেভাবে উৎখাত করেছিল, সেভাবেই এই সরকারকে সরানো হবে।'

দিল্লিতে কুস্তিগীরদের (Wrestler Protest) হেনস্থায় প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে গোটা দেশে। বুধবারের পর বৃহস্পতিবারও কলকাতায় প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের। যদিও দিল্লি পুলিশের তরফে বিবৃতিতে জানানো হয়েছে যে ব্রিজভূষণের বিরুদ্ধে তেমন কোনও প্রমাণ নেই, তাই তাঁকে গ্রেফতার করা সম্ভব নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi Father: বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত জর্জ মেসি
বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত জর্জ মেসি
Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
IND vs SL: প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
Maradona Death: গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget