এক্সপ্লোর

AFC CUP: কাল গোকুলামের বিরুদ্ধে এএফসি কাপের গ্রুপপর্বে খেলতে নামছে এটিকে মোহনবাগান

AFC CUP 2022: সম্প্রতি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যে পারফরম্যান্স দেখিয়ে এসেছে হিরো আইএসএলের আর এক দল মুম্বই সিটি এফসি, যে ভাবে দু’টি ম্যাচ জিতে সাত পয়েন্ট নিয়ে গ্রুপে ২ নম্বরে শেষ করেছে।

কলকাতা: একেই তুমুল গরম, তার ওপর বিকেলের গনগনে রোদে মাঠে নামতে হবে। এএফসি কাপ ২০২২-এ গ্রুপ ডি-র প্রথম ম্যাচে দুই ভারতীয় ক্লাবেরই একই অবস্থা। শুধু ভাল পারফরম্যান্স ও পরিকল্পনা দিয়ে ম্যাচ জেতা যাবে না। চাই প্রচুর বাড়তি শক্তি। কারণ, প্রতিপক্ষ শুধু উল্টেদিকের দল নয়, আবহাওয়াও।

বুধবার বিকেলে এই গনগনে আঁচের সঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে থাকবে হাজার হাজার সবুজ-মেরুন সমর্থক। যাদের শব্দব্রহ্মে কান পাতা দায় হতে পারে। এটিকে মোহনবাগান এই নিয়ে আশাবাদী হলেও, এটা ঘটনা যে, কয়েক দিন আগেই প্রতিপক্ষের এই গ্যালারি ভর্তি সমর্থকের চিৎকার সামলেই মহমেডান স্পোর্টিংকে হারিয়ে হিরো আই লিগ খেতাব জিতেছে গোকুলম কেরালা এফসি। সেই ম্যাচও হয়েছিল বিকেলেই। এমনকী দুপুর দুটোতেও আই লিগের ম্যাচ খেলতে হয়েছে কেরালার প্রথম আই লিগজয়ী দলকে। তাই প্রতিকুল আবহাওয়া এবং বিপক্ষের সমর্থকে ভরা গ্যালারি— দুটোই সামলানোর অভিজ্ঞতা রয়েছে এই দলের। তাই বুধবার হিরো আইএসএল সেমিফাইনালিস্ট ও হিরো আই লিগ চ্যাম্পিয়নদের মুখোমুখিতে কোনও পক্ষের চ্যালেঞ্জই সোজা হবে না।

গতবারও এএফসি কাপের গ্রুপ পর্বের গণ্ডী পেরিয়ে নক আউট পর্বে গিয়েছিল এটিকে মোহনবাগান। কিন্তু সেখানে গিয়ে এফসি নসফের কাছে আধ ডজন গোলে হার বোধহয় অনেকেই ভোলেনি। তবে এ বার আর সেই এটিকে মোহনবাগান নেই। অনেক কিছুই পাল্টেছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এফসি গোয়াকে অসাধারণ পারফরম্যান্স দিতে শেখানো কোচ হুয়ান ফেরান্দো যোগ দিয়েছেন দলের সঙ্গে। হিরো আইএসএলে নানা সমস্যার মধ্যে পড়েও টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার নজির গড়ার উপাদান জুগিয়েছিলেন যে কোচ, সেই ফেরান্দোর সামনে এখন এএফসি কাপের চ্যালেঞ্জ। তাই শুরু থেকেই সচেতন তিনি।

এপ্রিলে প্রাথমিক পর্বের দু’টি ম্যাচে পরপর জেতার পরে তিন সপ্তাহের প্রস্তুতি নিয়ে দলটা কতটা প্রস্তুত, সেটাই বোঝা যাবে বুধবার। আরও একটা ব্যাপার অবশ্যই বোঝাই যাবে যে, মানের দিক দিয়ে হিরো আইএসএলের সেমিফাইনালিস্ট এবং হিরো আই লিগের চ্যাম্পিয়নদের মধ্যে তফাৎ ঠিক কতটা বা আদৌ সে রকম কিছু আছে কি না।

হিরো আইএসএলের সেমিফাইনাল-সহ এএফসি কাপ প্রাথমিক পর্বের দু’টি ম্যাচে জয় মিলিয়ে গত পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতেই জয় পেয়েছে এটিকে মোহনবাগান। সম্প্রতি প্রস্তুতি ম্যাচে এই যুবভারতীতেই তারা ভারতের সিনিয়র দলকে ২-১-এ হারিয়েছে। সে দিক থেকে দেখতে গেলে ছন্দে রয়েছে সবুজ-মেরুন শিবির।

উল্টোদিকে, গোকুলম কেরালা এফসি সদ্য আই লিগ জয় অভিযানে টানা ২১টি ম্যাচে অপরাজিত ছিল। সারা লিগে একটি মাত্র ম্যাচ হেরেছে তারা। ২০১৯-এর ডুরান্ড কাপের কথা যাদের মনে আছে, তারা নিশ্চয়ই গোকুলম কেরালা এফসি-র চ্যাম্পিয়ন হওয়ার ঘটনা ভোলেননি। সেমিফাইনালে ইস্টবেঙ্গল ও ফাইনালে মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। যদিও সে তিন বছর আগের কথা। কিন্তু সাফল্যের সেই সূচনায় যে ছন্দে ছিল দলটি, সেই ছন্দ বজায় রেখেছে তারা। তারাই প্রথম টানা দু’বার আই লিগ খেতাব জয়ী। এমন নজির কেরালার ফুটবলে কেউ কখনও গড়তে পারেনি। তাই লড়াইটা শুধু দুই লিগের দুই হেভিওয়েট দলেরই শুধু নয়, বাংলা ও কেরালার ফুটবলের মধ্যে, যে দ্বৈরথ বহুকাল ধরে চলে আসছে।

কেরালার ফুটবলে এখন সোনার সময় চলছে। হিরো আইএসএলে কেরালা ব্লাস্টার্স রানার্স আপ হওয়ার পরে সন্তোষ ট্রফিতে বাংলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কেরালা। তার পরে গোকুলম এফসি-র দ্বিতীয় আই লিগ জয়। কেরালার ফুটবলের এই বিজয়রথকে গড়িয়ে নিয়ে যাওয়ার বড় চ্যালেঞ্জ এখন গোকুলমের সামনে।

অন্য দিকে, গত দু’বারের হিরো আইএসএলেই চ্যাম্পিয়নশিপের দরজা থেকে ফিরে যাওয়া এটিকে মোহনবাগানের সামনে চ্যালেঞ্জটা একটু অন্য রকমের। গতবার যে ভাবে নসফের কাছে হেরে এএফসি কাপ থেকে ছিটকে যেতে হয়েছিল, এ বার সেই হারানো সম্মান ফিরিয়ে আনার চ্যালেঞ্জ তাদের সামনে। সম্প্রতি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যে পারফরম্যান্স দেখিয়ে এসেছে হিরো আইএসএলের আর এক দল মুম্বই সিটি এফসি, যে ভাবে দু’টি ম্যাচ জিতে সাত পয়েন্ট নিয়ে গ্রুপের দু’নম্বরে থেকে শেষ করতে পেরেছে তারা, এই কীর্তিই এখন যে কোনও ভারতীয় দলের মতো এটিকে মোহনবাগানের কাছেও বড় প্রেরণা।

এ দিনের অন্য ম্যাচে মুখোমুখি হবে গ্রুপের অপর দুই দল বাংলাদেশের বসুন্ধরা কিংস ও মলদ্বীপের মাজিয়া এসআর। পরের ম্যাচগুলিতে আরও কতটা প্রতিরোধ সামলাতে হবে দুই ভারতীয় ক্লাবকে, তার আন্দাজ পাওয়া যাবে এই ম্যাচে, যারা শুরু হবে রাত সাড়ে আটটা থেকে।           ----তথ্য সংগ্রহে আইএসএল মিডিয়া

সেরা শিরোনাম

Leandro Paredes: বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
Neeraj Chopra: মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget