এক্সপ্লোর

অরুণ লালের সুরে পিচকেই দোষারোপ, টস হেরে পিছিয়ে পড়েছিল বাংলা, মত প্রাক্তন অধিনায়কদের

চেতেশ্বর পূজারাদের প্রথম ইনিংসের স্কোরের চেয়ে ৪৪ রান আগে শেষ হল সুদীপ চট্টোপাধ্যায়, ঋদ্ধিমান সাহা, অনুষ্টুপ মজুমদারদের লড়াই।

কলকাতা: বাঁহাতি পেসার জয়দেব উনাদকাটের বল ঈশান পোড়েলের প্যাডে লাগতেই আঁধার নামল বাংলা জুড়ে। চন্দননগরের ক্রিকেটার ডিআরএস নিলেন। লাভ হল না। তৃতীয় আম্পায়ারও এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত অপরিবর্তিত রাখলেন। উল্লাসে ফেটে পড়ল সৌরাষ্ট্র শিবির। আর হতাশার মেঘ ক্রমশ গ্রাস করে ফেলল বাংলা ড্রেসিংরুমকে। ৩০ বছরের অপেক্ষা আরও দীর্ঘায়িত হল। চেতেশ্বর পূজারাদের প্রথম ইনিংসের স্কোরের চেয়ে ৪৪ রান আগে শেষ হল সুদীপ চট্টোপাধ্যায়, ঋদ্ধিমান সাহা, অনুষ্টুপ মজুমদারদের লড়াই। নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ানোর পরেও রঞ্জি ট্রফি ফাইনালের তীরে এসে ডুবল বাংলার নৌকা। প্রথমবারের জন্য ঘরোয়া ক্রিকেটের সেরা দলের শিরোপা ছিনিয়ে নিল সৌরাষ্ট্র। যা দেখে বাংলার প্রাক্তন অধিনায়কদের মধ্যেও হাহুতাশ। চলল আত্মসমীক্ষাও। সম্বরণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অশোক মলহোত্র, বাংলার প্রাক্তনীরা কাঠগড়ায় তুললেন বাইশ গজকেই। মনোজ তিওয়ারিদের কোচ অরুণ লালের ক্ষোভকে অনুমোদন দিয়েই। ১৯৮৯-৯০ মরসুমে বাংলা শেষবার রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল সম্বরণের নেতৃত্বে। শুক্রবার রাজকোটে অনুষ্টুপ-অর্ণব নন্দীদের লড়াই ব্যর্থ হতেই কলকাতায় থাকা সম্বরণের গলায় হতাশা। বললেন, ‘রঞ্জি ফাইনাল এরকম উইকেটে হওয়া ঠিক নয়। প্রথম ইনিংসে ম্যাচের ফলাফল নির্ধারিত হওয়াটা দুর্ভাগ্যজনক। ম্যাচটার সরাসরি ফলাফল হলে বরং ভাল হত।’ প্রাক্তন জাতীয় নির্বাচক যোগ করলেন, ‘টসটাই ম্যাচের ভাগ্য নিয়ন্তা হয়ে গেল। টস হেরে প্রথমে ফিল্ডিং করেই পিছিয়ে পড়েছিল বাংলা। এরকম নিষ্প্রাণ উইকেটে শুরুতে ব্যাট করে নেওয়াটা সবসময়ই সুবিধাজনক। যে সুবিধাটা পেয়েছে সৌরাষ্ট্র।’ একই সুর অশোক মলহোত্রর গলায়। বাংলার প্রাক্তন অধিনায়ক মলহোত্র শেষবারের রঞ্জি জয়ী দলের অন্যতম সদস্য। পরে বাংলার কোচের দায়িত্বও সামলেছেন। তাঁর প্রশিক্ষণে বাংলা সেমিফাইনাল খেলেছিল। মলহোত্র বলছেন, ‘সজীব উইকেটে ম্যাচ হলে বাংলা হেরে গেলেও আক্ষেপ হত না। কারণ, এই ফাইনালে বাংলা তুল্যমুল্য লড়াই করেছে। ট্রফি স্বপ্ন ভেস্তে গেল শুধুমাত্র প্রথম ইনিংসে সামান্য পিছিয়ে পড়ায়।’ বাংলার কোচ অরুণ লাল ১৯৮৯-৯০ রঞ্জি চ্যাম্পিয়ন দলে সম্বরণ-মলহোত্রদের সতীর্থ। আগেই তিনি ফাইনালের পিচ নিয়ে বিষোদ্গার করেছিলেন। ফাইনালের পর পেয়ে গেলেন এক সময়কার সহযোদ্ধাদের সমর্থন। [tw]
[/tw] তবে বাংলার লড়াইয়ের প্রশংসা করেছেন সম্বরণ। বলছিলেন, ‘বাংলার ক্রিকেটারেরা নাছোড় মনোভাব দেখিয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত টক্কর দিয়েছে। এটাই পাঁচদিনের ক্রিকেটের বিশেষত্ব। এক ইনিংসের ম্যাচ হলেও, লাল বলে খেলার উত্তেজনা ফের টের পাওয়া গেল এই ফাইনাল থেকে। ক্রিকেটীয় শ্রেষ্ঠত্বের লড়াই উপভোগ করেছি।’ গেমচেঞ্জার কে? সম্বরণ বলছেন, ‘জয়দেব উনাদকাট। যে ডেলিভারিটায় ছন্দে থাকা অনুষ্টুপকে ফেরাল, এক কথায় অসাধারণ। সেই সঙ্গে দারুণ উপস্থিত বুদ্ধি দেখিয়ে আকাশ দীপকে রান আউট করল। সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।’ আকাশের আউট নিয়ে কিছুটা বিরক্ত রঞ্জি জয়ী সম্বরণ। ম্যাচে তাঁর শট ফলো থ্রু তে দৌড়ে এসে ধরে উইকেট তাক করে ছোড়েন উনাদকাট। স্টাম্প ভেঙে যায়। আকাশের পা তখন ক্রিজের বাইরে। সম্বরণ বলছিলেন, ‘আকাশ থাকলে লড়াই আরও নাটকীয় হতো। ও ব্যাটটা করতে পারে। তবে হাস্যকরভাবে আউট হল। অনূর্ধ্ব ১৩ ক্রিকেটেও কেউ এভাবে আউট হয় না।’ মলহোত্র বাংলার ক্রিকেটারদের লড়াইয়ে খুশি। পাশাপাশি কৃতিত্ব দিচ্ছেন চেতেশ্বর পূজারা-অর্পিত বাসবডার ইনিংসকে। মলহোত্র বলছিলেন, ‘অসুস্থতা নিয়েও দারুণ খেলেছে পূজারা। অর্পিতও ঠাণ্ডা মাথায় ব্যাট করেছে।’ বর্তমানের স্বপ্নভঙ্গ। প্রাক্তনদের দীর্ঘশ্বাস। টুর্নামেন্টের শেষ দিন দুই-ই সঙ্গী হয়ে রইল বঙ্গ শিবিরের। সংক্ষিপ্ত স্কোর: সৌরাষ্ট্র ৪২৫ ও ১০৫/৪ বনাম বাংলা ৩৮১ (সুদীপ চট্টোপাধ্যায় ৮১, ঋদ্ধিমান সাহা ৬৪, অনুষ্টুপ মজুমদার ৬৩, অর্ণব নন্দী ৪০ নঃ আঃ)

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Joy Goswami:জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা
Militant Arrest: অর্পিতার থেকে উদ্ধার একটি ফোন, দুটি সিমকার্ড, দাবি STF-এর
Agnimitra Paul: রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে মোটা অঙ্কের জরিমানা, কড়া বার্তা অগ্নিমিত্রা পালের
EB Raid: কোন জিনিসের কী দাম? খাস কলকাতার একাধিক বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের
Militant Arrest: হাওড়ার পিলখানার কাছে হামিমের দোকানের হদিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget