এক্সপ্লোর

Jadeja Stunning Catch: তিনিই 'সেরা', বাটলারের অসামান্য ক্যাচ নিয়ে আবারও প্রমাণ করলেন জাডেজা

Jadeja Catch: ইংল্যান্ডের ইনিংসের ৩৭তম ওভারে মাত্র তিন বলের ব্যবধানে অনবদ্য দুইটি ক্যাচ নিয়ে জাডেজা আবারও প্রমাণ করে দিলেন কেন তাকে এই মুহূর্তে বিশ্বের সেরা ফিল্ডার বলে গণ্য করা হয়।

ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্রাফোর্ড, ম্যাঞ্চেস্টারে তৃতীয় ওয়ান ডেতে মুখোমুখি হয়েছে ভারত-ইংল্যান্ড। ১-১ থাকা সিরিজের ফলাফল নির্ণায়ক ম্যাচ এটি। তাই দুই দলই এই ম্যাচ জিততে মরিয়া। এই ম্যাচেই দুইটি অসামান্য ক্যাচ ধরে আবারও নিজের ফিল্ডিং দক্ষতা প্রমাণ করে দিলেন রবীন্দ্র জাডেজা।

ওভারে জোড়া সাফল্য হার্দিকের

১৫০ রানের আগেই পাঁচ উইকেট খুঁইয়ে ফেললেও ইংল্যান্ড কিন্তু নিজের আগ্রাসী ব্যাটিং শৈলী পরিত্যাগ করেনি। ষষ্ঠ উইকেটে জস বাটলার এবং লিয়াম লিভিংস্টোন ইংল্যান্ডকে বড় রানের দিকে নিয়ে যাচ্ছিলেন। পার্টনারশিপ ভাঙতে ম্যাচে ভারতের সফলতম বোলার হার্দিককে ৩৭তম ওভারে বোলিংয়ে ডেকে নেন অধিনায়ক রোহিত শর্মা। আর বল হাতে নিয়েই ভারতকে জোড়া সাফল্য এনে দেন হার্দিক পাণ্ড্য। একই ওভারে তিন বলের ব্যবধানে ফেরান লিভিংস্টোন এবং বাটলারকে।

অনবদ্য জাডেজা

তবে এই দুই উইকেটের ক্ষেত্রে হার্দিকের যতটা অবদান তার থেকে কোনও অংশে রবীন্দ্র জাডেজার অবদান কম নয়। দুই ইংল্যান্ড ব্যাটারই প্রায় একইরকমভাবে শর্ট বলে পুল মারতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে জাডেজার হাতে ক্যাচ দেন। লিভিংস্টোনের বলে নিখুঁতভাবে লাফ দিয়ে বাউন্ডারির কয়েক মিটার আগেই বল ধরে নেন জাডেজা। এখানেই শেষ নয়। তিন বল পরে বেশ অনেকটা দৌড়ে, প্রায় ডিপ মিড উইকেটের সামনে ডাইভ মেরে বাটলারের ক্যাচ নেন জাডেজা।

 

বাটলারের ক্যাচ নিয়ে জাডেজা নিজেই খানিকটা সময় সেলিব্রেট করেন। তারপরে তাকে ছুটে গিয়ে জড়িয়ে ধরেন বাকি ভারতীয়রা। ভারতীয় অলরাউন্ডের ফিল্ডিং দক্ষতা নিয়ে কারও যদি বিন্দুমাত্র কোনও সন্দেহ থাকে, তাহলে এই ক্যাচ দু'টিই তার সন্দেহ দূর করার জন্য যথেষ্ট। প্রসঙ্গত, প্রথম ইনিংসে ভারতীয় বোলাররা ইংল্যান্ডকে ২৫৯ রানেই অল আউট করে দেয়। তৃতীয় ম্যাচ তথা সিরিজ জিততে ভারতকে ২৬০ রান তুলতে হবে।

আরও পড়ুন: শিখরের পর ফিরলেন রোহিতও, ২১ রানে ২ উইকেট হারিয়ে চাপে ভারত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget