এক্সপ্লোর

Australian Cricket Team: অস্ট্রেলিয়ার ক্রিকেটে এখন ভারতীয় বংশোদ্ভূতদের রমরমা, সামনে এল চমকে ওঠার মতো তথ্য

ABP Live: এর আগে ২০১৮-১৯ মরশুমেও স্মিথের চেয়ে সিংহ পদবির ক্রিকেটার বেশি নাম নথিভুক্ত করিয়েছিলেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডে। 

সন্দীপ সরকার, কলকাতা: স্মিথ পদবির ক্রিকেটার কম। বরং সিংহদের সংখ্যা বেশি। ভারতে নয়। অস্ট্রেলিয়ায় (Australia)!

এরকমই এক তথ্য উঠে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেটে (Australia Cricket Board)। যা দেখে অবাক অনেকেই। ২০২৩-২৪ মরশুমের জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডে নাম নথিবদ্ধ করিয়েছেন যে সমস্ত ক্রিকেটার, সেখানে ভারতীয় বংশোদ্ভূতদের সংখ্যা অনেক বেশি। সবচেয়ে বেশি সংখ্যায় নাম নথিবদ্ধ করিয়েছেন সিংহ পদবির ক্রিকেটারেরা। সংখ্যাটা চমকে দেওয়ার মতো। ৪২৬২ জন সিংহ পদবির ক্রিকেটার নাম নথিবদ্ধ করিয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডে। সেখানে স্মিথ পদবির সংখ্যা মাত্র ২৩৬৪।

তবে এই ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০১৮-১৯ মরশুমেও স্মিথের চেয়ে সিংহ পদবির ক্রিকেটার বেশি নাম নথিভুক্ত করিয়েছিলেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডে। 

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, এই তথ্য থেকে বোঝা যাচ্ছে যে অস্ট্রেলিয়ায় দক্ষিণ এশিয়া বংশোদ্ভূতরা কত বেশি পরিমাণে ক্রিকেট খেলছেন সে দেশে। ভারতের পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূতরাও অস্ট্রেলিয়ার মাটিতে ক্রিকেট খেলছেন। আগামী গ্রীষ্মে ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেট দল এবং পাকিস্তানের পুরুষ ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফরে যাবে। সেই সিরিজগুলিতে মাঠে ভারত ও পাকিস্তানের সমর্থকেরাও প্রচুর পরিমাণে মাঠে আসবেন বলে আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়া।

শুধু সিংহ পদবিযুক্তদের আধিপত্যই নয়, প্রচুর সংখ্যায় রয়েছেন পটেলরাও। ২০২৩-২৪ মরশুমের জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডে নাম নথিবদ্ধ করিয়েছেন যে সমস্ত ক্রিকেটার, সেখানে পটেলরাও সংখ্যায় তৃতীয়। পাশাপাশি রয়েছেন শর্মা, খান ও কুমার। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডে ১৬টি সবচেয়ে বেশি নথিভুক্ত হওয়া পদবিযুক্ত ক্রিকেটারের একটা তালিকা তৈরি করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে এই অবাক করা পরিসংখ্যান।

প্রাক করোনা পর্বে ২০১৯-২০ মরশুমের তুলনায় এবার অস্ট্রেলিয়া ক্রিকেটে সাংস্কৃতিক ও ভাষাগতভাবে আলাদা ক্রিকেটারদের (CALD) অংশগ্রহণ বেড়েছে ৩৬ শতাংশ। এবিপি লাইভ বাংলাকে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, বিভিন্ন ভাষাভাষি ও বিবিধ সংস্কৃতির ক্রিকেটারদের সে দেশে খেলার ব্যাপারে উৎসাহিত করা হচ্ছে নিরলসভাবে। এ ব্যাপারে নির্দিষ্ট একটি প্রকল্পও নিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। উসমান খাওয়াজা ও লিসা স্থালেকরদের মুখ করে প্রচার শুরু করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তারই ফলশ্রুতি এই উৎসাহব্যঞ্জক পরিসংখ্যান।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড চায়, ক্রিকেট খেলার পাশাপাশি সে দেশে বসবাসকারী বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষ খেলা দেখতে মাঠেও আসুন। সেরকম পরিবেশ তৈরি করতেও যে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তৎপর, জানানো হয়েছে।

এবিপি লাইভ বাংলাকে পাঠানো বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার হেড অফ পার্টিসিপেশন জেমস কার্মবি বলেছেন, 'বিবিধ সংস্কৃতি ও ভাষার সমস্ত সম্প্রদায়ের মানুষ যেভাবে আরও বেশি করে অস্ট্রেলিয়ায় ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছেন, তা উৎসাহিত করে তোলার মতোই। আমরা চাই সকলকে সমান সুযোগ করে দিতে আর সেই লক্ষ্যে সফলও হচ্ছি।'

অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলেও যে ভারতীয় বংশোদ্ভূতরা জায়গা করে নিচ্ছেন, সেই উদাহরণও দেওয়া হচ্ছে। উসমান খাওয়াজাদের পাশাপাশি উঠে আসছেন হরজস সিংহদের মতো প্রতিশ্রুতিমান তরুণও। সদ্যসমাপ্ত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন হরজস। ফাইনালে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে ঝকঝকে হাফসেঞ্চুরিও করেছিলেন। ভবিষ্যতে তাঁকে অস্ট্রেলিয়ার সিনিয়র জাতীয় দলে দেখা যাবে, এরকম সম্ভাবনাও রয়েছে।

সব মিলিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেটে এখন নতুন বসন্ত।

আরও পড়ুন: আইপিএলের আগে ফের ধাক্কা? শুরুর দিকে কেকেআর অধিনায়কের খেলা নিয়ে প্রশ্ন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী

ভিডিও

Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE
BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget