এক্সপ্লোর

নিরূপায় হয়েই রঞ্জি-রদ, কোহলিদের সাপ্লাই লাইনে টান পড়বে? দ্বিধাবিভক্ত অরুণ-সম্বরণ-অশোকরা

সম্প্রতি দেশে ও বিদেশে টেস্টে ভারতীয় দলের সাফল্যের নেপথ্যে বারবার কৃতিত্ব দেওয়া হয়েছে ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামো ও রঞ্জি ট্রফির প্রতিদ্বন্দ্বিতাকে। সেই রঞ্জি ট্রফিই হবে না এবার। দেশের সবচেয়ে ঐতিহ্যশালী ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়ায় কি ক্ষতিগ্রস্ত হবে বিরাট কোহলিদের দলের সাপ্লাই লাইন?

কলকাতা: করোনার কোপ এবার ঘরোয়া ক্রিকেটে। অতিমারির জেরে দীর্ঘদিন বন্ধ ছিল খেলাধুলো। দেশের মাটিতে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে সদ্য শুরু হয়েছে ক্রিকেট। তবে রঞ্জি ট্রফি করা সম্ভব হবে না বলে রাজ্য সংস্থাগুলোকে বকলমে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সম্প্রতি দেশে ও বিদেশে টেস্টে ভারতীয় দলের সাফল্যের নেপথ্যে বারবার কৃতিত্ব দেওয়া হয়েছে ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামো ও রঞ্জি ট্রফির প্রতিদ্বন্দ্বিতাকে। সেই রঞ্জি ট্রফিই হবে না এবার। দেশের সবচেয়ে ঐতিহ্যশালী ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়ায় কি ক্ষতিগ্রস্ত হবে বিরাট কোহলিদের দলের সাপ্লাই লাইন? দ্বিধাবিভক্ত প্রাক্তন ক্রিকেটারেরা। অরুণ লালের মতো কেউ কেউ বলছেন, সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি বা বিজয় হাজারে ট্রফি না করে রঞ্জি করলে উপকৃত হতো ভারতীয় ক্রিকেট। সম্বরণ বন্দ্যোপাধ্যায় মনে করেন, রঞ্জি ট্রফি না হওয়ায় ভারতীয় দলের সাপ্লাই লাইন ধাক্কা খাবে। আবার অশোক মলহোত্রর মতো কেউ কেউ আবার বলছেন, রঞ্জি ট্রফি না হলেও ফারাক পড়বে না। আইপিএল এবং ভারতীয় এ দলের সিরিজ খেলে এখনকার তরুণ ক্রিকেটারেরা তৈরি হয়ে যায় বলেই মত তাঁর। বাংলার কোচ তথা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অরুণ লাল বললেন, 'রঞ্জি ট্রফি না হওয়াটা বিরাট বড় ক্ষতি। চারদিনের ক্রিকেটই তো একজন ক্রিকেটারের চারিত্রিক দৃঢ়তা তৈরি করে। পাশাপাশি এখন বোর্ড সারা দেশে এত ভাল পরিকাঠামো তৈরি করেছে যে, দারুণ সব ক্রিকেটার উঠে আসছে। আমার তো মনে হয় সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি বা বিজয় হাজারে ট্রফি না হয়ে রঞ্জি হলে ভাল হতো।' অরুণ যোগ করছেন, 'বায়ো বাবল নিয়ে এত কড়াকড়িরই বা কী আছে! সব কিছুই তো এখন নর্ম্যাল হয়ে যাচ্ছে। নিউ নর্ম্যালে ট্রেন-বাস চালু হয়ে গিয়েছে। জৈব সুরক্ষা বলয়েরও প্রয়োজন নেই বলে আমার মনে হয়।' বাংলার রঞ্জি জয়ী অধিনায়ক সম্বরণ বলছেন, 'ভারত যে টেস্টে এত ভাল খেলছে, নতুন ছেলেরা চাপের মুখেও এত ভাল পারফর্ম করছে, তার নেপথ্যে রঞ্জি ট্রফি। রঞ্জি না হলে ভারতের সিনিয়র দলের সাপ্লাই লাইন কিছুটা ধাক্কা খাবেই।' যদিও এই ধারণায় বিশ্বাসী নন অশোক মলহোত্র। জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বলছেন, 'রঞ্জি ট্রফি না হওয়াটা হতাশাজনক। তবে ভারতীয় দলের সাপ্লাই লাইনে প্রভাব পড়বে না। এখন আইপিএল খেলে খেলে ছেলেরা তৈরি হয়ে যায়। সবচেয়ে বড় কথা, আইপিএলে তরুণ ক্রিকেটারেরা তারকা ক্রিকেটারদের সঙ্গে একই ড্রেসিংরুমে থাকে। তাদের প্রস্তুতি সামনে থেকে দেখার সুযোগ পায়। তাতেই তারা তৈরি হয়ে যায়। পাশাপাশি জাতীয় এ দলের হয়ে প্রচুর ম্যাচ খেলার সুযোগ থাকে এখন তরুণদের সামনে। এই ম্যাচগুলো খেলে তৈরি হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে।' তবে করোনা পরিস্থিতিতে ৩৮ দল নিয়ে প্রায় তিন মাস ব্যাপী চারদিনের ফর্ম্যাটে রঞ্জি ট্রফি আয়োজন যে বোর্ডের পক্ষে অসম্ভব, তা মেনে নিয়েছেন প্রত্যেকে। অরুণ লাল বলছেন, 'মেহাত নিরূপায় হয়ে রঞ্জি বাতিল করতে হল। খারাপ লাগছে। তবে কী করা যাবে।' সম্বরণ বলছেন, 'তিন মাস ধরে বায়ো বাবলে এতগুলো দলের এত ক্রিকেটারকে রেখে টুর্নামেন্ট আয়োজন করা কার্যত অসম্ভব। অতিমারির কারণে এবার আর কিছু করার ছিল না।' আর মলহোত্র বলছেন, 'এবার যা কিছু হচ্ছে সবই ব্যতিক্রমী। এরকম অতিমারি পরিস্থিতি আমরা কি কোনওদিন দেখেছি নাকি! খেলা যে শুরু হয়েছে, সেটাই বড় ব্যাপার। রঞ্জি ট্রফি এবার না হয় বাদই গেল।'

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brazil In Kolkata: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
Bengal Cricket: 'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
Kiki Ramos: ভয়ঙ্কর ভূূমিকম্পে অল্পের জন্য প্রাণরক্ষা, আর্জেন্তিনার জার্সিতে অভিষেক, হাজির নতুন মেসি?
ভয়ঙ্কর ভূূমিকম্পে অল্পের জন্য প্রাণরক্ষা, আর্জেন্তিনার জার্সিতে অভিষেক, হাজির নতুন মেসি?

ভিডিও

Anubrata Mondal:
BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News
Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।
Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda
Kolkata News: 'ব্যাঙ্কে ব্যালেন্স চেক করতে গিয়ে দেখি বিশাল বড় ব্যালেন্স', বললেন অভিযোগকারী।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget