এক্সপ্লোর

Virat Kohli Update: কোহলি এশীয় স্তরের সাদামাটা ব্যাটসম্যান, বাউন্সার পাকিস্তানের প্রাক্তন তারকার

India vs England: কোহলির ব্যাটিং দক্ষতা নিয়ে খোঁচা দিলেন পাকিস্তানের প্রাক্তন পেসার আকিব জাভেদ।

লন্ডন: ওভালে শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ। জেমস অ্যান্ডারসন, ক্রেগ ওভার্টন, অলি রবিনসনদের পেস আক্রমণের গোলাগুলি সামলানোর প্রস্তুতি নিতে ব্যস্ত বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মারা (Rohit Sharma)। কিন্তু আচমকাই ভারত অধিনায়কের দিকে ধেয়ে এলে পাক ফাস্টবোলারের বাউন্সার!

বাউন্সারই বটে। কোহলির ব্যাটিং দক্ষতা নিয়ে খোঁচা দিলেন পাকিস্তানের প্রাক্তন পেসার আকিব জাভেদ। সেই সঙ্গে জানিয়ে দিলেন, কোহলি এশীয় পর্যায়ে ভাল ব্যাটসম্যান, কিন্তু বিদেশে সফল হওয়ার মতো দক্ষ নন!

ইংল্যান্ডে চলতি সফরে একেবারেই চেনা ছন্দে নেই বিরাট কোহলি। তাঁর পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় বয়ে চলেছে। যদিও লিডসে ভারতের দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করেছেন বিরাট। কিন্তু রানে ফিরতে ৮টি ইনিংস নিয়ে নিয়েছেন ভারত অধিনায়ক। চলতি সিরিজের প্রথম তিন টেস্টে কোহলি মাত্র ১২৪ রান করেছেন। গড় ২৪.৮০। যা একেবারেই কোহলি সুলভ নয়।

কোহলি কেন বড় রান করতে পারছেন না, তা নিয়ে নানা মুনির নানা মত। ক্রিকেট বিশেষজ্ঞরা নিজেদের মতামত দিয়ে চলেছেন। সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন পেসার আকিব জাভেদ কোহলির টেকনিক নিয়েই প্রশ্ন তুলেছেন। তিনি মনে করেন, এশিয়ার প্লেয়াররা যেমন ইংল্যান্ডে গিয়ে রান করতে পারেন না, কোহলির ক্ষেত্রেও একই জিনিস ঘটছে।

একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন পাক তারকা বলেছেন, ‘কোহলি হল একেবারে সাধারণ এশীয় পর্যায়ের ক্রিকেটার। ও অস্ট্রেলিয়ায় সফল হতে পারবে। কিন্তু ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মতো জায়গায় বা যেখানে বল স্যুইং করে অথবা সিমে পড়ে মুভ করে, সমস্যায় পড়ে যাবে। আউটস্যুইংয়ের বিরুদ্ধে ওর সমস্যা হয় বলে সেই বল খেলতে গিয়ে ও আউট হয়ে যায়।’

ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট রয়েছেন স্বপ্নের ফর্মে। ৩টি টেস্টে মোট ৫০৭ রান করে ফেলেছেন। পাশাপাশি তিনি ২০২১ সালে টেস্টে ক্রিকেটে সর্বোচ্চ রান করে ফেলেছেন। তাঁর সংগ্রহ ১৩৯৮ রান। এই দুই ক্রিকেটারের তুলনা করতে গিয়ে আকিব জাভেদ বলেছেন, ‘এই কঠিন পরিবেশ পরিস্থিতিতেও জো রুটের টেকনিক দুরন্ত। কোনও ফাঁকফোকর নেই। যে কারণে ও কোহলির চেয়ে এগিয়ে রয়েছে। কারণ ও জানে বলটা ঠিক কোন সময়ে খেলতে হবে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget