এক্সপ্লোর

6G In India: ভারতে সবার আগেই 6G! কী বললেন মোদির মন্ত্রী ?

6G In India: ৫জি প্রযুক্তি এখনও প্রবেশ করেনি। তার আগেই ভারতে 6G নিয়ে শুরু হয়ে গেল আলোচনা। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রীর এক কথাতেই জল্পনার জল দৌড়ল অনেক দূর। 

6G In India: ৫জি প্রযুক্তি এখনও প্রবেশ করেনি। তার আগেই ভারতে 6G নিয়ে শুরু হয়ে গেল আলোচনা। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রীর এক কথাতেই জল্পনার জল দৌড়ল অনেক দূর। 

রবিবার এক অনুষ্ঠানে কেন্দ্রীয় যোগাযোগ, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ''ভারতের 6G প্রযুক্তিতে নেতৃত্ব দেওয়া উচিত। সমগ্র বিশ্বের জন্য এটা একটা দিশা দেখাবে। আমরা ইতিমধ্যেই 6G-তেও কাজ শুরু করেছি। আগেই 4G, 5G প্রযুক্তিতে ভাল অগ্রগতি করেছে ভারত। এখন 6G প্রযুক্তিতে ভারত নেতৃত্ব না দিলে আমাদের নিজেদের প্রতিভার দেশ বলে কী লাভ।"

এদিন TDSAT সম্মেলনে অংশগ্রহণ করে বৈষ্ণব বলেন, ''কেন্দ্রীয় সরকার প্রযুক্তির বিকাশের সুবিধার্থে নিয়ন্ত্রক পরিকাঠামোটি সংশোধন করতে চাইছে। সহযোগী বা পার্টনার হিসাবে শিল্পের মহলের সঙ্গে একসাথে এই কাজ করতে চাইছে সরকার। এখানে কেবল পরামর্শদাতা হিসাবে থাকতে চাইছে না তারা।''

এই বলেই অবশ্য থেমে থাকেননি বৈষ্ণব। তিনি বলেন, "আমাদের কি পুরো ডিজিটাল বিশ্বের জন্য একটি নিয়ন্ত্রক থাকতে পারে? আগামী দিনে এই ধরনের কিছু ঘটতে চলেছে। আমাদের পুরো নিয়ন্ত্রক পরিকাঠামোকে ঢেলে সাজাতে হবে। এখানে পুরোপুরি নিয়ন্ত্রণ পরিকাঠামোকে আইনি কাঠামোতে বদলাতে হবে। এখন আমাদের সরকারি সংস্থাগুলি সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চাইছে। বাইরে থেকে কেবল পরামর্শদাতা হিসাবে থাকতে চাইছে না। এইভাবেই আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে স্টার্টআপকে গুরুত্ব দিতে হবে। কারণ এরা ভবিষ্যতের প্রজন্মের 
উদ্যোক্তা তৈরি করতে পারে। ''

এর আগে কেন্দ্রীয় বাজেটে টেলিকম ক্ষেত্র নিয়ে বড় ঘোষণা করেন অর্থমন্ত্রী (Finance Minister Nirmala Sitharaman) । তিনি জানান, চলতি অর্থবর্ষের মধ্যেই ৫ জি মোবাইল পরিষেবা (5G mobile services) চালু হয়ে যাবে দেশে।  গ্রামাঞ্চলে ব্রড ব্যান্ড পরিষেবায় জোর দিচ্ছে সরকার। ২০২৫-এর মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবার পাতা হবে। এছাড়াও তাঁর ঘোষণা , বেসরকারি টেলিকম সংস্থাগুলি যাতে ফাইভ জি মোবাইল পরিষেবা শুরু করতে পারে, তাই এই বছরেই ৫জি স্পেকট্রাম নিলাম করা হবে । তিনি বলেন, ''সব গ্রামএলাকাতেও পাতা হবে অপটিক্যাল ফাইবার। এই কাজ শেষ হবে ২০২৫ সালের মধ্যে।'' 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget