এক্সপ্লোর

NIT Solar Cooker: রান্নার গ্যাসের দামে 'পুড়ছে হাত', সোলার কুকার আনল NIT

NIT Solar Cooker:কোনও কারণে সূর্যের তেজ না থাকলে রয়েছে ১৬ অ্যাম্পায়ারের ব্যাটারির সুবিধা।ব্যাটারি বা সূর্যরশ্মি না পেলে সরাসরি ৫ অ্যাম্পায়ারের প্লাগে এই সোলার কুকার জুড়ে দিলেই রান্না তৈরি। 

NIT Solar Cooker: দেশে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধিতে নাজেহাল অবস্থা আম আদমির। বেগতিক দেখে এখন বিকল্প ভাবছে দেশবাসী। আম জনতার এই চাহিদার কথা মাথায় রেখেই সোলার কুকার (Solar Cooker) আনল এনআইটি কোঝিকোর (NIT Kozhikode)।

Solar Cooker: কী বলছে NIT কর্তৃপক্ষ ?
নতুন এই সোলার কুকারের বিষয়ে এনআইটি কোঝিকোরের অধ্যাপক এস.অশোক জানান, মূলত রান্নার গ্যাসের দামের কথা চিন্তা করেই উদ্ভাবনের পথে হেঁটেছেন তারা। রান্নাঘরে মহিলাদের সুরাহা দিতে আনা হয়েছে এই কুকার। যা বাইরে বা জঙ্গলে নিয়ে গেলেও সহজেই রান্না করা যাবে। এমনকী ছোট রাস্তার দোকানগুলো এই সোলার কুকারের ফলে উপকৃত হবেন।

Solar Cooker: কীভাবে কাজ করবে সোলার কুকার ?
NIT Kozhikode-এর অধ্যাপকরা জানিয়েছেন, সিঙ্গল ও ডবল সোলার কুকার তৈরি করেছেন তাঁরা। ১৫০ ওয়াটের সোলার প্যানেলে চলবে এই কুকার। যেখানে ফিক্সড সোলার প্যানেলের পাশাপাশি রয়েছে অস্থায়ী প্যানেলের সুবিধা। চাইলে মাদুরের মতো সোলার প্যানেল গুটিয়ে রাখতে পারবেন ব্যবহারকারী। কোনও কারণে সূর্যের তেজ না থাকলে রয়েছে ১৬ অ্যাম্পায়ারের ব্যাটারির সুবিধা। তাই সূর্য রশ্মি না থাকলেও চিন্তার কিছুই নেই। এরপরও রয়েছে ইলেকট্রিকে রান্নার সুবিধা। কোনও কারণে ব্যাটারি বা সূর্ষরশ্মি না পেলে সরাসরি ৫ অ্যাম্পায়ারের প্লাগে এই সোলার কুকার জুড়ে দিলেই রান্না তৈরি। 

Solar Cooker: কতটা সফল হয়েছে কুকারের পরীক্ষা ?
এনআইটি কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যেই সোলার কুকারের ফিল্ড ট্রায়াল সম্পন্ন হয়েছে। যেখানে রাস্তার ছোট খাবারের ছাদে সৌর প্যানেল বসিয়ে দারুণ সাফল্য পেয়েছে কুকার। ঘুরতে গিয়েও এই কুকার খুব সহজেই ব্যবহার করতে পারবেন পর্যটকরা। সেই ক্ষেত্রে সোলার প্যানেল গাড়ির ছাদে রাখা যেতে পারে। তা সম্ভব না হলে এটি মাটিতে ফেলে রাখতে পারেন পারেন। তাতেও কোনও সমস্যা হবে না।

NIT Solar Cooker: কতটা সাশ্রয়ী এই কুকার ?
NIT-র মতে, বছরে ১২,০০০ সাশ্রয় করা যাবে এই কুকারের মাধ্যমে। বর্তমান বাজারের দাম বলছে, কোনও ছোট পরিবারের সিঙ্গল গ্যাস ওভেনের জন্য ১০,০০০ টাকা দিতে হয়। একইভাবে ডবল গ্যাস ওভেন কিনতে কমপক্ষে ১৫,০০০ টাকা খরচ করতে হয় গৃহকর্তাকে। সেই জায়গায় পরিবারের আর্থিক খরচের বোঝা অনেকটাই কমিয়ে দেবে এই সোলার কুকার। ইতিমধ্যেই সোলার কুকারের জন্য পেটেন্ট দাবি করেছে কর্তৃপক্ষ। 

আরও পড়ুন : Google Maps: কোথায় আটকে আপনার ট্রেন ! এই সহজ ধাপে বলে দেবে গুগল ম্যাপস

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget