এক্সপ্লোর

Best Bikes: বাজাজের সিএনজি বাইক নাকি হোন্ডার শাইন, ফিচার্স ও দামে কে কাকে টেক্কা দেবে ?

Bajaj CNG Bike vs Honda Shine: বাজাজের নতুন সিএনজি বাইকে ১২৪.৫৮ সিসি ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনে ৯.৫ বিএইচপি শক্তি এবং ৯.৭ এনএম টর্ক উৎপন্ন হবে। অন্যদিকে হোন্ডা শাইনে ১২৩.৯৪ সিসির ইঞ্জিন থাকবে।

সোমনাথ চট্টোপাধ্যায়: গতকাল ৫ জুলাই ভারতের বাজারে লঞ্চ হয়েছে বাজাজের প্রথম সিএনজি বাইক। ফ্রিডম ১২৫ মডেলটি বিশ্বের প্রথম সিএনজি বাইক এখন। এই বাইকে সবথেকে আকর্ষণীয় বিষয় হল এতে পেট্রোল ও সিএনজি দুটি ইঞ্জিনের বিকল্পই রয়েছে। এই সেগমেন্টে ভারতের বাজারে (Bajaj CNG Freedom 125) আরেকটি যোগ্য প্রতিদ্বন্দ্বী আছে হোন্ডা শাইন (Honda Shine)। দেখে নেওয়া যাক বাজাজের ফ্রিডম ১২৫ আর হোন্ডার শাইন মডেলের মধ্যে কী তফাত।

পাওয়ারট্রেনে কী ফারাক

বাজাজের নতুন সিএনজি বাইকে ১২৪.৫৮ সিসি ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনে ৯.৫ বিএইচপি শক্তি এবং ৯.৭ এনএম টর্ক উৎপন্ন হবে। অন্যদিকে হোন্ডা শাইনে ১২৩.৯৪ সিসির ইঞ্জিন থাকবে এবং এতে ১০.৭৫ বিএইচপি শক্তি ও ১১ এনএম টর্ক উৎপন্ন হবে।

হোন্ডা শাইন মডেলে আরও বেশি শক্তিশালী ইঞ্জিন রয়েছে। তবে এই বাজাজ ফ্রিডমে পেট্রোল থেকে সিএনজিতে বদলে নেওয়ার বিকল্প পাওয়া যাবে।

মাইলেজ

বাজাজ সিএনজি বাইকে সিটের নিচে ২ কেজির সিএনজি ট্যাঙ্ক ক্যাপাসিটি রাখা আছে। এছাড়াও এতে ২ লিটারের একটি পেট্রোল ট্যাঙ্কও রয়েছে। তবে হোন্ডা শাইনে ১০.৫ লিটারের বড়সড় ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। সংস্থার দাবি অনুসারে, বাজাজের নতুন সিএনজি বাইকে ১ কেজি সিএনজিতে ১০২ কিমি পথ যাওয়া যাবে, আর ১ লিটার পেট্রোলে যাওয়া যাবে ৬৫ কিমি রাস্তা। তবে ৩০০ কিমির একটা সাধারণ রেঞ্জ পাওয়া যাবে এই বাইকে। তবে হোন্ডা শাইনে এক লিটার তেলে যাওয়া যাবে ৫৫ কিমি।

ডিজাইন

বাজাজের এই নতুন বাইকের ডিজাইন আবার আগের থেকে অনেকটাই আলাদা। এই বাইকে আবার একটি নতুন হেডল্যাম্প রয়েছে, রয়েছে মাস্কুলার ডিজাইনও। হোন্ডা শাইনের ডিজাইন কিন্তু অন্যান্য বাইকের মতই থাকছে। দুটি বাইকের কোনওটাতেই কোনও বিশেষ অফার থাকছে না। বাজাজের সিএনজি মডেলে থাকবে এলসিডি কনসোল। একইসঙ্গে হোন্ডা শাইনে থাকবে অ্যানালগ সিস্টেম।

দামে কী বদল

এবারে এই বাইকগুলির দামের কথায়া আসা যাক। বাজাজের ফ্রিডম ১২৫ মডেলের দাম শুরু হচ্ছে ৯৫ হাজার টাকা থেকে এবং টপ এন্ড মডেলের দাম পড়ে ১.১০ লাখ টাকা। এই বাইকের তিনটি ভ্যারিয়ান্ট রয়েছে বাজারে।

হোন্ডা শাইনের এক্স শো-রুম দাম রয়েছে ৭৯,৮০০ টাকা এবং সর্বোচ্চ মডেলের দাম পড়বে ৮৩,৮০০ টাকা। এতে ডিস্ক এবং ড্রাম এই দুই ধরনের ব্রেক থাকবে। হোন্ডার এই বাইক অনেক কম দামে বাজারে পাওয়া গেলেও এতে শুধু পেট্রোল ভার্সনেরই বিকল্প রয়েছে। তবে পেট্রোলের তুলনায় সিএনজির দাম কম হওয়ায় বাজাজ ফ্রিডম ১২৫ বাইকের দাম খানিক বেশি হলেও এর রানিং কস্ট অত্যন্ত কম থাকবে।

আরও পড়ুন: Upcoming EV: টাটা থেকে হুন্ডাই, খুব শীঘ্রই বাজারে আসবে এই ৫ ইভি- দাম জানেন ?

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget