এক্সপ্লোর

BLS e Services IPO: আসছে নয়া IPO! সবচেয়ে কম কত টাকায় বিনিয়োগ?

New IPO:এই মাসেই আসছে BLS E Services-এর আইপিও। ৩০ জানুয়ারি সাবস্ক্রিপশনের জন্য খুলে যাচ্ছে এই আইপিও।

কলকাতা: শেয়ারে বিনিয়োগকারীদের কাছে বরাবরই IPO লোভনীয় সুযোগ। দ্রুত রিটার্ন পেতে অনেকেই আইপিও-তে বিনিয়োগ করে থাকেন। এর আরে সেনকো, সম্প্রতি টাটা টেকনোলজিসের আইপিও-বিপুল রিটার্ন দিয়েছে- ফলে স্বাভাবিকভাবেই এখন যে আইপিও বাজারে আসছে বা অদূর ভবিষ্যতে আসতে চলেছে তা নিয়ে আগ্রহ রয়েছে বিনিয়োগকারীদের। 

এই মাসেই আসছে BLS E Services-এর আইপিও। ৩০ জানুয়ারি সাবস্ক্রিপশনের জন্য খুলে যাচ্ছে এই আইপিও। ২.৩ কোটি শেয়ার ইস্যু করা হবে। ৩১০.৯১ কোটি টাকার পাবলিক ইস্যু হতে চলেছে এটি।

রইল খুঁটিনাটি:
৩০ জানুয়ারি সাবস্ক্রিপশনের জন্য খুলবে এই আইপিও। বন্ধ হবে ১ ফেব্রুয়ারি

এই শেয়ারের প্রাইস ব্য়ান্ড ফিক্সড করা হয়েছে। প্রতিটি শেয়ারের জন্য দাম নির্ধারিত হয়েছে ১২৯-১৩৫ টাকা।

আইপিও-এর মাধ্য়মে BLS E Services বাজার থেকে ৩১০.৯১ কোটি টাকা তুলতে চায়। এই পাবলিক অফারে ২.৩ কোটি শেয়ার ইস্য়ু করা হচ্ছে। এর মধ্যে ১০ শতাংশ ইকুইটি শেয়ার (প্রায় ২৩ লক্ষ শেয়ার) সংরক্ষিত করা হয়েছে যাঁরা এর প্রোমোটার সংস্থা BLS International-এর শেয়ার হোল্ডার- তাদের জন্য। তাঁরা শেয়ারের দামে বেশ কিছুটা ছাড় পাবেন।

যে পরিমাণ শেয়ার ইস্যু করা হয়েছে, তার মধ্য ৭৫ শতাংশ রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য (institutional investors), ১৫ শতাংশ রাখা হয়েছে অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী (non-institutional investors) এছাড়া, ১০ শতাংশ রাখা হয়েছে খুচরো বিনিয়োগকারীদের (Retail Investor) জন্য়। 

কোন কাজের লক্ষ্য রয়েছে সংস্থার?
প্রযুক্তি ও পরিকাঠামোর উন্নতির জন্য খরচ করা হবে বাজার থেকে তোলা টাকার বেশ কিছুটা অংশ। নতুন পরিকাঠামো গড়ে তোলা, অর্গানিক উন্নতির জন্য ফান্ডিংয়ের কাজের জন্য, BLS স্টোর তৈরির জন্য, এছাড়াও আরও কিছু অ্যাকুউজিশনের জন্য এই টাকা খরচ করা হবে।  

কত শেয়ারের জন্য আবেদন?
বিনিয়োগকারীদের অন্তত ১০৮টি শেয়ারের লটের জন্য বিড করতে হবে। অন্তত ১০৮টি শেয়ারের লট বা তার গুণিতকে বিড করতে পারবেন বিনিয়োগকারীরা। ফলে সর্বনিম্ন বিনিয়োগ মূল্য হবে মোটামুটি ১৪ হাজার টাকার আশেপাশে।

BLS-E-Service ডিজিটাল সার্ভিস প্রোভাইডার, যেটি একাধিক ব্যাঙ্কে পরিষেবা প্রদান করে। ই-সার্ভিস, ই-গভর্ননেন্স পরিষেবার জন্য ব্যবহার করা হয়। ২০২৩ এর সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, এই সংস্থার মোট আয়ের ৬৬ শতাংশ এসেছে অপারেশন থেকে, ২৮ শতাংশের একটু বেশি এসেছে ই-গভর্নেন্স থেকে এবং অ্যাসিস্টেট ই-সার্ভিস থেকে এসেছে ৫.৬১ শতাংশ। 

আরও পড়ুন: কবে বেরবে CTET 2024 আনসার কি? কীভাবে দেখবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
Gold Price Today : এক ধাক্কায় অনেকটাই কমে গেছে সোনার দাম ! আজ কিনলে কত কমে পেতেন জানেন ?
এক ধাক্কায় অনেকটাই কমে গেছে সোনার দাম ! আজ কিনলে কত কমে পেতেন জানেন ?
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা প্রধানের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা প্রধানের বিরুদ্ধে মামলা
E20 Petrol Contro : E20 পেট্রোল ব্যবহার করলে কত মাইলেজ কমবে ? এবার সংসদে বড় স্বীকারোক্তি সরকারের
E20 পেট্রোল ব্যবহার করলে কত মাইলেজ কমবে ? এবার সংসদে বড় স্বীকারোক্তি সরকারের

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget