এক্সপ্লোর

Byju Raveendran’s wealth: পকেট গড়ের মাঠ ? ফোর্বসের হিসেবে বাইজুর সম্পত্তি এখন ‘শূন্য’

Forbes On Byju Raveendran’s wealth: ফোর্বসের বিলিয়নার তালিকা থেকে নাম সরে গেল বাইজুর। তাঁর মোট সম্পত্তির পরিমাণ এখন শূন্য বিলিয়ন।

কলকাতা: আগে ২ ছিল, এখন হয়েছে শূন্য। বাউজু অ্যাপের সহ প্রতিষ্ঠাতার ধনদৌলত নিয়ে এমনটাই জানাল ফোর্বস। আন্তর্জাতিক এই সংস্থা সারা বিশ্বের ধনীতম ব্যক্তিদের নিয়ে প্রতি বছর একটি তালিকা তৈরি করে। আর সেই তালিকায় কোনও কোনও বছর স্থান পায় নতুন নাম। আবার কোনও কোনও বছর বেরিয়ে যায় পুরনো নাম। ২০২৪ সালের ধনীতম ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। আর তাতেই বলা হয়েছে বাইজুর রবীন্দ্রনের অবস্থা। বাইজুর এই সহপ্রতিষ্ঠাতা সম্প্রতি ব্যাপক আর্থিক লোকসানের সম্মুখীন হয়। সংস্থার শেয়ার দর পড়ে যাওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ ঋণের বোঝা রয়েছে রবীন্দ্রনের ঘাড়ে। এই অবস্থায় ফোর্বসের তালিকা থেকেও নাম কাটা পড়ল তাঁর।

ফোর্বসের তালিকা থেকে বাদ গেল নাম

ফোর্বসের তালিকায় তাঁর নাম ছিল এর আগে। ২.১ বিলিয়ন ডলার সম্পত্তির অধিকারী ছিলেন বাইজুর রবীন্দ্রন। কিন্তু বর্তমানে আর তত সম্পত্তি নেই তার। সম্পত্তি কমতে কমতে তা তলানিতে অর্থাৎ ০-এ এসে ঠেকেছে। তবে শূন্য মানেই যে তাঁর আর সম্পত্তি নেই, তা নয়। আদতে বিলিনয়ারদের নিয়েই তৈরি হয় ফোর্বসের তালিকা। ফলে তালিকায় নাম থাকতে হলে বিলিয়ন ডলার অর্থ থাকা চাই। কিন্তু আপাতত বিলিয়নের ঘর থেকে নেমে এসেছেন রবীন্দ্রন। তাই শূন্য বিলিয়ন হিসেবে দেখানো হয়েছে তাঁর অর্থের পরিমাণ।

কেন এই হাল ?

বাইজু রবীন্দ্রনের সংস্থা বাইজুর নামে একাধিক অভিযোগ উঠতে শুরু করেছিল গত বছর থেকেই। হিসেবের গন্ডগোল থেকে বেশ কয়েকটি অভিযোগ সংস্থার নামে আসতে থাকে। সংস্থার ঋণের বোঝাও নাকি বাড়ছিল। অন্যদিকে সংস্থার শেয়ারহোল্ডাররাও তাঁকে সিইও পদ থেকে অপসারিত করেন। এমনই বেশ কিছু ঘটনার পর বাইজু বর্তমানে বেশ সঙ্গীন অবস্থায়। ফলত একই অবস্থা কর্তা বাইজু রবীন্দ্রনেরও। 

বিলিয়নার হচ্ছে ভারত ?

বাইজু তালিকা থেকে বেরিয়ে গেলেও বিলিয়নারের সংখ্যা বাড়ছে ভারতে। ফোর্বসের তালিকায় এই দিন সেটিই ধরা পড়ল। দেখা গেল, আগের বছরের তুলনায় এবার আরও বেশি ভারতীয় নাম রয়েছে ফোর্বসের বিলিয়নারের তালিকায়। গত বছর এই তালিকায় ভারতীয়দের সংখ্যা ছিল ১৬৯। এই বছর ভারতীয়দের সংখ্যা একলাফে বেড়ে ২০০ হয়েছে। অন্যদিকে এদের মোট সম্পত্তি ছিল ৬৭৫ বিলিয়ন।  ২০২৪ সালে তা বেড়ে ৯৫৪ বিলিয়ন হয়েছে।

আরও পড়ুন -TTE Death: টিকিট দেখতে চাওয়াই কাল হল, মদ্যপের ধাক্কায় লাইনে পড়ে মৃত্যু টিকিট পরীক্ষকের

সেরা শিরোনাম

Reliance Foundation : রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
Bank News: বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
Wrong UPI: ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
Inflation in Monthly Budget: মূল্যবৃদ্ধির চাপে মাসের খরচ ছাপিয়ে যাচ্ছে বাজেটকে? কীভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার এই সমস্যাকে
মূল্যবৃদ্ধির চাপে মাসের খরচ ছাপিয়ে যাচ্ছে বাজেটকে? কীভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার এই সমস্যাকে

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget