এক্সপ্লোর

Indian Forex Reserves: সঞ্চিত বিদেশি মুদ্রাতেও ধস? শেয়ার বাজারে টালমাটালের মধ্যেই ভারতের অর্থনীতি নিয়ে নয়া উদ্বেগ

Indian Economy: রিজার্ভ ব্যাঙ্কের তথ্য বলছে, ৩ জানুয়ারি পর্যন্ত ভারতের সঞ্চিত বিদেশি মুদ্রার পরিমাণ প্রায় ৫.৭ বিলিয়ন ডলার কমে গিয়েছে, ভারতীয় মুদ্রায় যা প্রায় প্রায় ৫০ হাজার কোটি টাকা।

কলকাতা: টাকার দামে সর্বকালীন পতন ঘটেছে। লাগাতার ধস নেমেই চলেছে শেয়ার বাজারে। সেই আবহে ভারতের সঞ্চিত বিদেশি মুদ্রা নিয়েও উদ্বেগ বাড়ল। কারণ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাম্প্রতিকতম তথ্য বলছে, ভারতের রাজকোষে সঞ্চিত বিদেশি মুদ্রার পরিমাণ কমেছে অনেকটাই। আর সেই নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। (Indian Forex Reserve)

রিজার্ভ ব্যাঙ্কের তথ্য বলছে, ৩ জানুয়ারি পর্যন্ত ভারতের সঞ্চিত বিদেশি মুদ্রার পরিমাণ প্রায় ৫.৭ বিলিয়ন ডলার কমে গিয়েছে, ভারতীয় মুদ্রায় যা প্রায় প্রায় ৫০ হাজার কোটি টাকা। র্তমানে ভারতের মোট সঞ্চিত বিদেশি মুদ্রার পরিমাণ প্রায় ৫৫ লক্ষ কোটি টাকা। সবমিলিয়ে বিদেশি মুদ্রা সম্পদ কমেছে ৬.৪৪১ বিলিয়ন ডলার। ৬৪৪ কোটি ডলারের বিদেশি মুদ্রা সম্পদ রয়েছে, ভারতীয় মুদ্রায় প্রায় ৫৬ লক্ষ কোটি। (Indian Economy)

সঞ্চিত বিদেশি মুদ্রার অর্থ কোনও দেশের শীর্ষ ব্যাঙ্কের অধীনে থাকা সম্পদ, যার মাধ্যমে ব্যালান্স মেটানো থেকে মুদ্রার ওঠাপড়া নিয়ন্ত্রণ এবং বাজারের আত্মবিশ্বাস ধরে রাখা হয়। এর মধ্যে ব্যাঙ্কনোট, জমা থাকা অর্থ, সরকারি বন্ড, ট্রেজারি বিল, সোনা এবং SDR. বিদেশি মুদ্রা সম্পদের অর্থ, এমন সম্পদ যা বিদেশি মুদ্রায় মজুত সম্পদ। বিদেশি সম্পদ থেকে উদ্ভুত আয়ের হিসেব হয় বিদেশি মুদ্রাতেই।

রিজার্ভ ব্যাঙ্কের হিসেব অনুযায়ী, সোনার সঞ্চয় বেড়ে ৮২.৪ কোটি ডলার থেকে ৬৭০০ কোটি ডলার হয়েছে। SDR ৫.৮ কোটি ডলার থেকে কমে ১.৭ কোটি হয়েছে। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারে ভারতের সঞ্চিত বিদেশি মুদ্রা ও সম্পদের পরিমাণ ১.৮ কোটি ডলার থেকে কমে হয়েছে ৪০ লক্ষ ডলার।

সেই আবহেই শেয়ার বাজারে ধস নেমেছে। টাকার দাম সর্বনিম্নে গিয়ে ঠেকেছে। এরই মধ্যে গত শুক্রবার বিদেশি বিনিয়োগকারীরা ভারতের বাজার থেকে প্রায় ২ হাজার ২৫৪ কোটি ৬৮ লক্ষ কোটি টাকা তুলে নিয়েছে। চলতি জানুয়ারি মাসে এখনও পর্যন্ত ভারতের বাজার থেকে ২২ হাজার ১৯৪ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে।

এমন পরিস্থিতিতে প্রকাশ্যে মুখ খুলেছেন SBI মিউচুয়াল ফান্ডের প্রাক্তন ইকুইটি হেড সন্দীপ সভরওয়াল। RBI-এর প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসকে কাঠগড়ায় তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, 'ভারতের সঞ্চিত বিদেশি মুদ্রার পরিমাণ গত ১০ মাসে সর্বনিম্নে গিয়ে ঠেকেছে। কমে গিয়েছে ৭০ বিলিয়ন ডলার। পূর্বতন RBI গভর্নর নির্বোধের মতো টাকার দাম স্থির রেখেছিলেন। বাকি সব মুদ্রার চেয়ে আমেরিকার ডলার যখন লাগাতার উঠছিল, সেই সময় স্পট অ্যান্ড ফরোয়ার্ড ডলার বিক্রি করে বিপুল সঞ্চিত বিদেশি মুদ্রা নষ্ট করেছেন। বৃদ্ধিও বাড়িয়ে দেখিয়েছিলেন। স্বৈরাচারী নীতিতে কাজ করছিলেন, আজ যার মূল্য চোকাতে হচ্ছে দেশকে'।

সেরা শিরোনাম

Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Banking News: ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
iPhone 17 Price Drop : ৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget