এক্সপ্লোর

Layoff News: ব্যবসায় মন্দা, ৫ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত এই টেক সংস্থার

Siemens Layoffs: জার্মান টেক জায়ান্ট সিয়েমেনস সারা বিশ্বজুড়ে ৫ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে বলে জানা গিয়েছে। মূলত এই সংস্থার ফ্যাক্টরি অটোমেশন সেন্টার থেকেই এই কর্মী ছাঁটাই করা হবে।

Siemen's Layoff:  জার্মান টেক জায়ান্ট সিমেন্স সারা বিশ্বজুড়ে ৫ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে বলে জানা গিয়েছে। মূলত এই সংস্থার ফ্যাক্টরি অটোমেশন সেন্টার থেকেই এই কর্মী ছাঁটাই করা হবে। বেশ কিছু মাস ধরে ব্যবসা (Layoff News) ভাল চলছে না সংস্থার, অনেক ধরনের সমস্যা বাড়ছে। এমনটাই জানা যাচ্ছে সংবাদসূত্রে। এই সংস্থার সিইও রোলান্ড বাশ বৃহস্পতিবার এই সংস্থার কর্মী ছাঁটাইয়ের (Siemen's Layoff) ব্যাপারে জানান।

বাশ ব্যাখ্যা করে জানিয়েছেন যে সংস্থার উন্নতি সেভাবে হচ্ছে না আর তাই সংস্থার আভ্যন্তরীণ পুর্নগঠন দরকার। এই সংস্থার সাম্প্রতিক ত্রৈমাসিকের ফলাফলে দেখা গিয়েছে সংস্থার মুনাফা ৪৩ শতাংশ কমে গিয়েছে। সংস্থার কোর ডিজিটাল ইন্ডাস্ট্রিজ ডিভিশনের মধ্যেই এই মুনাফা হ্রাস ঘটেছে। তবে এখনও পর্যন্ত কতজন কর্মীকে ছাঁটাই করা হবে সেই সংখ্যাটা স্পষ্ট করে জানানো হয়নি রোনাল্ড বাশের পক্ষ থেকে। বাশের এই মন্তব্য সংস্থাকে আরও আগে নিয়ে যাওয়ার জন্য স্পষ্ট সঙ্কেত দিচ্ছে।

২০২৪ সালের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল থেকে বোঝা যাচ্ছে বৈশ্বিক ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে আগত বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে সিমেন্স সংস্থা। আর এই কারণেই সংস্থার পারফরম্যান্স কমে গিয়েছে। তবে মুনাফা কমলেও সিমেন্স সংস্থার ইন্ডাস্ট্রিয়াল বিজনেস সেগমেন্টে ৩.১ বিলিয়ন ইউরো মুনাফা প্রকাশ করেছে, ১৫.৫ শতাংশ মার্জিন রয়েছে সংস্থার।

এই সংস্থার সিইও রোনাল্ড বাশ উল্লেখ করেন যে এই বছর বৈশ্বিক স্তরে বিভিন্ন ভূ-রাজনৈতিক এবং আর্থনীতিক টানাপোড়েনের কারণে সংস্থার উপর প্রভাব পড়েছে। মার্কিনি নির্বাচন, জার্মানির রাজনৈতিক অবস্থা সব কিছু এই সংস্থার ব্যবসাকে মন্দার দিকে ঠেলে দিয়েছে।

সিমেন্স সংস্থার সিইও রোনাল্ড বাশ এই সংস্থার দীর্ঘমেয়াদী উন্নতির দিকেই বেশি জোর দিচ্ছেন। অটোমেশনের উপর গুরুত্ব দেওয়া হবে আগামী দিনে, আর তাই সংস্থায় লোকসংখ্যা কমানো হচ্ছে এবং ছোট ও মাঝারি আকারের এন্টারপ্রাইসগুলির মেকানিজমে জোর দেওয়া হবে। ইলেকট্রিফিকেশন এবং মোবিলিটির ইনফ্রাস্ট্রাকচার মার্কেটে চাহিদা বাড়ানোর দিকেই নজর দিচ্ছে এই সংস্থা।

আরও পড়ুন: Maruti Dzire: বাজারে এসেছে মারুতি ডিজায়ারের নতুন ভার্সন, দারুণ সব ফিচার্স পেতে কি টাকা বেশি দিতে হবে ?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget