এক্সপ্লোর

Life Certificate: ৩০ নভেম্বরের মধ্যেই করতে হবে এই কাজ, নাহলে বন্ধ হতে পারে পেনশনের সুবিধে

Pension Rules: পেনশনভোগীদের জন্য এই নভেম্বর মাস খুবই গুরুত্বপূর্ণ। পেনশন চালু রাখতে গেলে এই মাসেই শেষ দিন রয়েছে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য। একে আবার সার্ভাইভাল সার্টিফিকেটও বলা হয়।

Pension Rule: কেন্দ্র সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য বড় খবর। হাতে আর বেশি সময় নেই। আগামী ৩০ নভেম্বরের মধ্যেই করে ফেলতে হবে এই কাজ। আর মাত্র ৮ দিন বাকি আছে বার্ষিক জীবন প্রমাণ পত্র জমা দেওয়ার জন্য। আর এই সার্টিফিকেট (Life Certificate) না জমা করলে আপনার পেনশনের সুবিধেও বন্ধ হয়ে যেতে পারে। ৮০ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের জন্য এই সার্টিফিকেট জমা দেওয়ার দিন ছিল ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর এবং বাকি অন্যান্য পেনশনভোগীদের (Pension Rule) জন্য এই মেয়াদ রয়েছে ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।

কতদিন পর্যন্ত জমা করা যাবে লাইফ সার্টিফিকেট

পেনশনভোগীদের জন্য এই নভেম্বর মাস খুবই গুরুত্বপূর্ণ। পেনশন চালু রাখতে গেলে এই মাসেই শেষ দিন রয়েছে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য। একে আবার সার্ভাইভাল সার্টিফিকেটও বলা হয়। আগামী ৩০ নভেম্বরের মধ্যেই জমা করতে হবে এই লাইফ সার্টিফিকেট। এর মাধ্যমে সেই পেনশনভোগীর পেনশন চলতে থাকে আজীবন। এই লাইফ সার্টিফিকেট প্রতি বছরই একবার করে জমা করতে হয় পেনশনভোগীদের। আগের বছর যারা এই সার্টিফিকেট জমা দিয়েছিলেন তাদের সেই সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে যাবে ৩০ নভেম্বর। ফলে ডিসেম্বর থেকে পেনশন পেতে গেলে আবার নতুন করে জীবন প্রমাণ পত্র জমা দিতে হবে।

৮০ বছর বা তার বেশি বয়সের ব্যক্তিদের ক্ষেত্রে ১ অক্টোবর থেকেই সময় ছিল এই সার্টিফিকেট জমা দেওয়ার জন্য। আর ৬০ থেকে ৮০ বছরের মধ্যে যাদের বয়স, তাদের জমা করতে হবে এই মাসের মধ্যেই। ১ নভেম্বর থেকে শুরু হয়েছে সময়, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। অনলাইন এবং অফলাইন দুভাবেই এই আকজ করা যাবে।

পেনশন সিস্টেমে লাইফ সার্টিফিকেট আপডেট করা হয়ে গেলে, পরবর্তী পেনশনের তারিখে বকেয়া পেনশন সহ একবারে টাকা জমা হয়ে যাবে পেনশনভোগীর নির্দিষ্ট অ্যাকাউন্টে। তবে একবারে ৩ বছরের বেশি সময়ের জন্য লাইফ সার্টিফিকেট জমা করানো যায় না।

ডোর স্টেপ ব্যাঙ্কিংয়ের সুবিধে

এখন যে কোনো ব্যাঙ্কেই ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই লাইফ সার্টিফিকেট জমা করার সুবিধে রয়েছে। এর মাধ্যমে ব্যাঙ্কে লাইন দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না প্রবীণ নাগরিকদের। এছাড়া ব্যাঙ্কের মোবাইল অ্যাপ থেকেও সহজে ঘরে বসেই এই জীবন প্রমাণ পত্র জমা করা যায়। টো ফ্রি নম্বরে ফোন করেও এই কাজ করা যায়।

আরও পড়ুন: EPFO: প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় আপডেট, UAN নম্বর সক্রিয় করতে এই কাজ আবশ্যিক; কী জানাল EPFO ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blinkit License Suspended: ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
Gold Price Today Kolkata: এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget