এক্সপ্লোর

Unified Pension Scheme: পেনশনের নিয়মে আমূল বদল ! আসছে নতুন স্কিম- কী কী বদল আনল কেন্দ্র ?

Unified Pension Scheme Explained: সমস্ত সরকারি কর্মী যারা ন্যাশনাল পেনশন স্কিমের জন্য যোগ্য, তারাই এই ইউনিফায়েড পেনশন স্কিমের সুবিধে পাবেন। ২০২৫ সাল থেকে শুরু হবে এই স্কিম।

Pension Scheme: দেশের পেনশন স্কিম নিয়ে বিস্তর জলঘোলার মাঝেই নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকার একটি নতুন স্কিমের ঘোষণা করল। বর্তমানে যে ন্যাশনাল পেনশন স্কিম রয়েছে তাঁর বিকল্প হিসেবে চালু করা হবে এই নতুন পেনশন স্কিম (Pension Scheme), এমনটাই ঘোষণা করা হয়েছে শনিবার। আর এই নতুন পেনশন স্কিমের মাধ্যমে সরকারের দাবি যে সারা দেশের মোট ২৩ লক্ষ কর্মী উপকৃত হবেন। কেন্দ্র সরকারের এই প্রকল্পে (Unified Pension Scheme) কারা সুবিধে পাবেন ? আর কীভাবেই বা এই প্রকল্পের অংশীদার হবেন ?

কেন নতুন পেনশন স্কিম চালু করা হল

প্রথমেই আমাদের জানতে হবে ন্যাশনাল পেনশন স্কিম থাকার পরেও কেন্দ্র সরকার কেন এই ইউনিফায়েড পেনশন স্কিম চালু করল। আদপে আজ থেকে ২০ বছর আগে কেন্দ্র সরকার শুধুমাত্র সরকারি কর্মীদের জন্য চালু করেছিলেন ন্যাশনাল পেনশন স্কিম। তাঁর আগে দেশে চালু ছিল ওল্ড পেনশন স্কিম। ২০০৪ সালের জানুয়ারি মাসে দেশে চালু হয় ন্যাশনাল পেনশন স্কিম। কয়েক বছর ধরেই এই ন্যাশনাল পেনশন স্কিম নিয়ে কেন্দ্র সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধছিল। এমনকী ভোটের আগে এটাই একটা মুখ্য ইস্যু হয়ে উঠেছিল। বেশ কিছু রাজ্য এই ন্যাশনাল পেনশন স্কিম রদ করে পুরনো পেনশন স্কিমে ফিরে যেতে চাইছে।

সোমানাথন কমিটির সুপারিশে চালু হয় এই স্কিম

গত বছর অর্থমন্ত্রকের সচিব টিভি সোমানাথনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয় যা কিনা পেনশন স্কিমের পর্যালোচনা করবে। আর এই সোমানাথন কমিটির প্রস্তাবের উপর নির্ভর করেই আনা হয়েছে এই ইউনিফায়েড পেনশন স্কিম।

কোন সরকারি কর্মীরা পাবেন সুবিধে

সমস্ত সরকারি কর্মী যারা ন্যাশনাল পেনশন স্কিমের জন্য যোগ্য, তারাই এই ইউনিফায়েড পেনশন স্কিমের সুবিধে পাবেন। ২০০৪ সালের ১ এপ্রিলের পর যে সমস্ত ব্যক্তি সরকারি চাকরি পেয়েছেন, তারা এই সুবিধে পাবেন। ২০২৫ সালের এপ্রিল মাস থেকে এই নতুন ইউনিফায়েড পেনশন স্কিমের সুবিধে চালু হবে সারা দেশে। এই স্কিমে সরকার পেনশনভোগীদের জন্য ন্যূনতম পেনশনের পরিমাণ নিশ্চিত করেছেন। যে সমস্ত সরকারি কর্মীরা এখন অবসর নিয়েছেন বা ২০২৫ সালের ৩১ মার্চের পর অবসর নেবেন, তারা এই ইউনিফায়েড পেনশন স্কিমের সুবিধে পাবেন।

কী কী সুবিধে মিলবে এই স্কিমে

নিশ্চিত পেনশন: ২৫ বছর সরকারি চাকরি করেছেন এমন ব্যক্তি এই স্কিমের অধীনে অবসরকালীন সময়ে ১২ মাসে তাঁর প্রাপ্ত গড় বেতনের ৫০ শতাংশ পেনশন হিসেবে পাবেন।

পারিবারিক পেনশন: কাজ করতে করতেই যদি কোনও কর্মী মারা যান, তাঁর বেসিক স্যালারির ৬০ শতাংশ পেনশন হিসেবে পাবে তাঁর পরিবার।

ন্যূনতম পেনশন: এই নতুন স্কিমের অধীনে যে সমস্ত ব্যক্তি ১০ বছর কাজ করেছে সরকারি সংস্থায়, তারা ন্যূনতম ১০ হাজার টাকা পেনশন হিসেবে নিশ্চিত পাবেন।

গ্র্যাচুইটি: কাজের প্রতি ৬ মাস পেরনোর পর বেতনের দশ ভাগের এক ভাগ এবং মহার্ঘভাতা গ্র্যাচুইটি হিসেবে জমা হবে সেই কর্মীর নামে।

আরও পড়ুন: Upcoming IPO: ২৮০০ কোটির আইপিও আনবে এই সোলার এনার্জি সংস্থা, কত থাকছে প্রাইসব্যান্ড ?

সেরা শিরোনাম

JIO IPO: জিও IPO-তে বিপুল সাড়া! দ্বিতীয় দিনেই ৩.৪৭ গুণ সাবস্ক্রাইব, বিনিয়োগকারীদের চাহিদা ৩.৫ লক্ষ কোটি টাকা ছাড়াল
জিও IPO-তে বিপুল সাড়া! দ্বিতীয় দিনেই ৩.৪৭ গুণ সাবস্ক্রাইব, বিনিয়োগকারীদের চাহিদা ৩.৫ লক্ষ কোটি টাকা ছাড়াল
Step Up SIP: স্যালারি যদি ১০ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে SIP-ও কি ১০ শতাংশ স্টেপ আপ প্রয়োজন?
স্যালারি যদি ১০ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে SIP-ও কি ১০ শতাংশ স্টেপ আপ প্রয়োজন?
Retirement Fund: ৪০ হোক বা ৬০ বছরে অবসর, ঠিক কতটা টাকার প্রয়োজন হবে আপনার?
৪০ হোক বা ৬০ বছরে অবসর, ঠিক কতটা টাকার প্রয়োজন হবে আপনার?
Gold Price Today: পুজো শেষে বেশ খানিকটা কমল সোনার দাম, ১০ হাজারের বেশি কমেছে রুপোর দামও
পুজো শেষে বেশ খানিকটা কমল সোনার দাম, ১০ হাজারের বেশি কমেছে রুপোর দামও

ভিডিও

Rajarhat News | রাজারহাটে একদিনে CPM ও Congress পার্টি অফিসে ভাঙচুর
CJP Protest in Delhi | জামিনে জেলমুক্তির পরেই দুই CJP নেতাকে নোটিস পাঠাল দিল্লি পুলিশ
NCPI MPs | ডেডলাইন শেষের পরেও আরও সময় চায় NCPI, কী বললেন স্পিকার?
Duttapukur News | দশমীর রাতে দত্তপুকুরে সন্দেহজনক গাড়ি ঘিরে আতঙ্ক, গ্রেফতার গাড়ির মালিক
Om Birla |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget