এক্সপ্লোর

BJP Nabanna Abhijan:নবান্ন অভিযানে গ্রেফতার হওয়া ৮ বিজেপি কর্মীর জামিন মঞ্জুর, জামিন খারিজ বাকিদের

BJP Nabanna Abhijan Update: বিজেপির নবান্ন অভিযানে গ্রেফতার হওয়াদের জামিন নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলছেই। গ্রেফতার করা হয় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে।

কলকাতা: আদালতে পুরোপুরি স্বস্তি মিলল না বিজেপির। নবান্ন অভিযানে গ্রেফতার হওয়া ৮ জনের জামিন মঞ্জুর হলেও, আদালতের নির্দেশে বাকিদের থাকতে হবে জেলেই। এক মাস পরও কেন জামিন মিলছে না? প্রশ্ন তুলেছে বিজেপি। তুঙ্গে উঠেছে তরজা।

আদালতে পুরোপুরি স্বস্তি মিলল না বিজেপির: বিজেপির নবান্ন অভিযানে গ্রেফতার হওয়াদের জামিন নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলছেই। ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে গঙ্গার দু’পাড়। পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। পাল্টা কাঁদানে গ্যাস-জল কামান ছোড়ে পুলিশ। বড়বাজারে পুলিশের গাড়ি জ্বালানো হয়। লাঠি চালায় পুলিশও। আহত হন একাধিক বিজেপি কর্মী। জখম হন পুলিশ কর্মী থেকে পুলিশ কর্তাও। গ্রেফতার করা হয় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে।

জামিন নিয়ে তুঙ্গে তরজা: মঙ্গলবার তাঁদের মধ্যে ১৭জনকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। ৮ জনের জামিন মঞ্জুর হলেও বাকিদের আবেদন খারিজ করেছে আদালত। ধৃত ৯ জনকে ১৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে১১ অক্টোবর পর্যন্ত জামিন মঞ্জুর করা হয়েছে বাকিদের। নবান্ন অভিযানে গ্রেফতার হওয়া বিজেপি কর্মীদের অনেকেই এখনও জেলবন্দি, মেলেনি জামিন।সে নিয়ে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। নবান্ন অভিযানের প্রায় এক মাস পার, এখনও সেনিয়ে উত্তপ্ত রাজনীতির ময়দান।

এদিকে নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ (BJP Nabanna Abhijan)। তা নিয়ে গত মাসেই দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে (JP Nadda) রিপোর্ট দিল বিজেপি-র (BJP) কেন্দ্রীয় দল। একাধিক অভিযোগ তোলা হয়েছে ওই রিপোর্টে। বলা হয়েছে, শান্তিপূর্ণ ভাবে নবান্নের উদ্দেশে মিছিল করে যাওয়া বিজেপি কর্মীদের উপর পরিকল্পিত ভাবে হামলা চালানো হয়েছে। মীনাদেবী পুরোহিত এবং বিজেপি কর্মীদের আহত হওয়ার জন্য সরাসরি পুলিশকে কাঠগড়ায় তোলা হয়েছে। গোটা বিষয়টিই পূর্ব পরিকল্পনার অংশ বলে দাবি করা হয়েছে রিপোর্টে। ওই রিপোর্টে বিজেপি-র কেন্দ্রীয় দল জানিয়েছে, বাংলায় চরম অরাজকতা চলছে। আইনের শাসন নেই এ রাজ্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি থাকলে সরাসরি মাথায় গুলি করতেন। এতেই প্রমাণিত হয় পূর্ব পরিকল্পনা করেই বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়েছে।  ওই রিপোর্টে নাড্ডার কাছে বেশ কিছু সুপারিশও করেছে বিজেপি-র কেন্দ্রীয় দল। তাতে বলা হয়েছে, বিজেপি কর্মীদের উপর হিংসার ঘটনা খতিয়ে দেখতে অবিলম্বে রাজ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি দলকে বাংলায় পাঠানো উচিত। গোটা ঘটনায় সিবিআই তদন্তের প্রয়োজন রয়েছে। 

আরও পড়ুন: Purba Bardhaman: তৃণমূল বিধায়কের নাম করে তোলাবাজির অভিযোগ, বেধড়ক মারধর, শুরু রাজনৈতিক চাপানউতোর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: জোড়াফুল প্রতীক কার? তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের
Mamata Banerjee: জোড়াফুল প্রতীক কার? তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Burbhum Money Recovery: অনুব্রত ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি ক্যাশ!
অনুব্রত ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি ক্যাশ!

ভিডিও

Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget