এক্সপ্লোর

Coochbehar: নতুন রূপ পাচ্ছে সাগরদিঘি, সেজে উঠছে হেরিটেজ কোচবিহার

Coochbehar News:রাজ্যের কোচবিহার এবং নবদ্বীপকে হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী, এরপরেই কোচবিহারে তৈরি হয় হেরিটেজ কমিটি এবং আইআইটি খড়্গপুরের বিশেষজ্ঞদের দায়িত্ব দেওয়া হয়।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: সেজে উঠছে হেরিটেজ কোচবিহার। কোচবিহারকে আকর্ষণীয় করে তুলতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কোচবিহার শহরকে ঘোষণা করা হয়েছে হেরিটেজ শহর হিসেবে। আর হেরিটেজের কাজ দেখভালের জন্য নিয়োগ করা হয়েছিল আইআইটি খড়্গপুরের বিশেষজ্ঞদের। গত কয়েক বছর ধরে আইআইটি খড়্গপুরের বিশেষজ্ঞরা এবং কোচবিহারের হেরিটেজ কমিটি নীরলস পরিশ্রম করে তৈরি করেছে শহরের হেরিটেজ স্থাপত্যের তালিকা। এবার সেই স্থাপত্য এবং সাইটগুলি সৌন্দর্যায়নের উদ্যোগ নেয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক বৈঠক করা হয়েছে আইআইটি খড়্গপুরের বিশেষজ্ঞদের সঙ্গে। প্রস্তাব নেওয়া হয়েছে হেরিটেজ কমিটির সদস্যদের। এই কমিটিতে রয়েছেন কোচবিহারের বিশিষ্ট গবেষক প্রাবন্ধিক এবং ইতিহাস নিয়ে চর্চাকারী ব্যক্তিগণ। 

কোচবিহার ও নবদ্বীপকে হেরটেজ শহর ঘোষণা করেছিলেন মুখ্য়মন্ত্রী
রাজ্যের কোচবিহার এবং নবদ্বীপকে হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী, এরপরেই কোচবিহারে তৈরি হয় হেরিটেজ কমিটি এবং আইআইটি খড়্গপুরের বিশেষজ্ঞদের দায়িত্ব দেওয়া হয়। ঠিক হয়েছে, কোচবিহার শহর ঢোকার মুখে খাগড়াবাড়িতে একটি গেট তৈরি করবে প্রশাসন। পাশাপাশি কোচবিহারের অন্যতম আকর্ষণ সাগরদিঘী চত্বরকে সাজিয়ে তোলা হবে। ইতিমধ্যেই সাগরদিঘির চারদিকে তৈরি শুরু হয়েছে সীমানা প্রাচীর। বৈরাগী দিঘির পারে ও তৈরি হচ্ছে প্রাচীর। জেলা প্রশাসনের তরফ থেকে যা পরিকল্পনা নেওয়া হয়েছে তাতে বদলে যাবে কোচবিহার সাগরদিঘি চত্বরের চিত্র।

জেলাশাসক পবন কাদিয়ান জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে সাগরদিঘি চত্ত্বর সৌন্দর্যায়নের। সাগরদিঘি চত্বরে ভ্রমণকারীদের হাঁটার জন্য থাকবে ফুটপাতের ব্যবস্থা। এছাড়াও সন্ধ্যেবেলা সেজে উঠবে আলোক মালায়। একইভাবে কোচবিহারের ঐতিহাসিক স্থাপত্যগুলি সংস্কার করে তা আলোকিত করা হবে। যার দায়িত্ব দেওয়া হচ্ছে কেএম ডি এ কে । ইতিমধ্যেই কে এম ডি এ , পূর্ত বিভাগ ও অন্যান্য বিভাগের সঙ্গে বৈঠক সেরেছেন জেলাশাসক পবন কাদিয়ান। কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের হাত ধরে রূপ পেয়েছিল আধুনিক কোচবিহার শহর। প্রশস্ত রাস্তাঘাট, জলাশয় সুপরিকল্পিত এইসব ব্যবস্থা বিশিষ্টতা দিয়েছে উত্তরের এই শহরকে। আর এই রাজার শহরকেই ''তকমা দিয়েছে রাজ্য সরকার। যার কাজ শুরু হয়েছে দ্রুতগতিতে। সবকিছু ঠিকঠাক চললে আগামী কয়েক মাসের মধ্যেই সেজে উঠবে "হেরিটেজ কোচবিহার।''

আরও পড়ুন: পুজোর মুখে বন্ধ ব্য়ারাকপুর ব্রিজ, শুরু রাজনৈতিক চাপানউতোর

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?

ভিডিও

Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget