এক্সপ্লোর

Cyclone Mocha: শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত Mocha, রাজ্যে প্রভাব পড়ছে কি ?

Cyclone Mocha:  'মোকা' পরিণত হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড়ে, আমাদের রাজ্যে প্রভাব পড়ছে কি ? কী বলছে হাওয়া অফিস ?

সঞ্চয়ন মিত্র ও মনোজ বন্দ্যোপাধ্যায়,কলকাতা: 'মোকা' পরিণত হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড়ে (Cyclone Mocha)। ঘূর্ণিঝড় 'মোকা'র কোনও প্রভাব আমাদের রাজ্যে পড়ছে না। শুধুমাত্র মৎস্যজীবীদের সমুদ্রে যাওযার ক্ষেত্রে জারি করা হয়েছে সতর্কবার্তা, জানাল আবহাওয়া দফতর। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা কমলেও ফের আগামী সপ্তাহে তাপপ্রবাহের (HitWave) সম্ভাবনা।

'মোকা' পরিণত হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড়ে। মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় দিক পরিবর্তন করে আরও শক্তিশালী হবে। আবহবিদরা জানিয়েছেন,উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে মায়ানমারের সিতওয়ে বন্দরের কাছে এটি স্থলভাগে প্রবেশ করবে। ল্যান্ড ফল করার সময় মোকার গতিবেগ হবে ১৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। তবে 'মোকা'র কোনও প্রভাব এ রাজ্যে পড়ছে না। শুধুমাত্র মৎস্যজীবীদের সমুদ্রে যাওযার ক্ষেত্রে জারি করা হয়েছে সতর্কবার্তা।  আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এমনটাই জানিয়েছেন। তবে এদিনও পশ্চিমের জেলাগুলিতে ছিল তাপপ্রবাহ। অন্যদিকে, আংশিক মেঘলা আকাশ ছিল কলকাতা সহ কয়েকটি জেলায়। 
 

তীব্র গরমে যখন রাজ্যবাসী নাজেহাল, তখন আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টি হবে কলকাতা সহ উপকূল সংলগ্ন জেলাগুলিতে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি বাড়তে পারে। সোমবারের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। অন্যদিকে, সোম ও মঙ্গলবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহের সতর্কবার্তা। মঙ্গলবার  তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।

 আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

অপরদিকে, ঘূর্ণিঝড় মোকার প্রভাব পড়ার আগে পরিস্থিতি সামাল দিতে গোসাবায় পৌঁছে গিয়েছে NDRF এর ২৫জনের সদস্য দল।যদি আগামী দু তিন-দিনের মধ্যে ঘূর্ণিঝড় মোকার প্রভাবে গোসাবা ব্লকের কোনও জায়গায় প্রভাব পড়ে বা কোথাও নদী বাঁধ ভেঙে বা প্রবল জলোচ্ছ্বাসে  গ্রামে জল ঢুকে প্লাবন হয় , তাহলে সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দিতে এই NDRF এর টিমের সদস্যরা পৌঁছে যাবে ঘটনাস্থলে।দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার অন্তর্গত গোসাবায়, বৃহস্পতিবার বিকালেই ২৫জনের NDRF এর সদস্যের একটি দল এসে পৌঁছয়।  গোসাবার বিডিও বিশ্বনাথ চৌধুরী জানান, 'ঘূর্ণিঝড় মোকার মোকাবিলায় প্রশাসনিকভাবে সমস্তরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।পাশাপাশি ইতিমধ্যে ২৫জনের একটি NDRF দলের সদস্যরা এসে পৌঁছেছে।'

সেরা শিরোনাম

Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
Body Recover: তিন দিন নিখোঁজ থাকার পর ২৫-এর যুবকের নিথর দেহ উদ্ধার! কী ঘটেছে ? কী দাবি পরিবারের ?
তিন দিন নিখোঁজ থাকার পর ২৫-এর যুবকের নিথর দেহ উদ্ধার! কী ঘটেছে ? কী দাবি পরিবারের ?
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget