এক্সপ্লোর

Recruitment Scam Case : ১৫ ঘণ্টা পর ‘কালীঘাটের কাকু’র বাড়ি থেকে বেরোল ইডি, কী প্রতিক্রিয়া সুজয়কৃষ্ণের ?

SujayKrishna Bhadra : সুজয়কৃষ্ণর ফকিরপাড়া রোডের বাড়ি, বেহালার ফ্ল্যাট ও দুটি অফিসে চলে তল্লাশি

কলকাতা : ১৫ ঘণ্টা পর ‘কালীঘাটের কাকু’র (Kalighater Kaku) বাড়ি থেকে বেরোল ইডি (Enforcement Directorate)। নিজাম প্যালেস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বেরনোর কিছুক্ষণ পর সুজয়কৃষ্ণ ভদ্রর (SujayKrishna Bhadra) বাড়ি থেকে বের হয় ইডি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam Case) সুজয়কৃষ্ণের বাড়ি-অফিসে ম্যারাথন তল্লাশি ইডির। সুজয়কৃষ্ণর ফকিরপাড়া রোডের বাড়ি, বেহালার ফ্ল্যাট ও দুটি অফিসে চলে তল্লাশি।

নিয়োগ দুর্নীতি মামলায় যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্য়ারাথন জিজ্ঞাসাবাদ করল সিবিআই, সেদিন একই মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র অর্থাৎ তাপস মণ্ডল বর্ণিত কালীঘাটের কাকুর বাড়ি, অফিস, ঘনিষ্ঠের বাড়ি-সহ একাধিক জায়গায় অভিযান চালাল আরেক কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

এ মাসের শুরুতেই সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে অভিযান চালিয়েছিল সিবিআই। সেদিন তাঁর ২টো মোবাইল ফোন, অ্যাডমিট কার্ড, একাধিক নথি এবং টাকা বাজেয়াপ্ত করা হয়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদের দিনই তাঁর বাড়িতে হানা দিল ইডি। 

নিয়োগ দুর্নীতি মামলায় এদিন সাত সকালে অভিযানে বেরিয়ে পড়ে ইডির একাধিক টিম। তার মধ্যে ইডি আধিকারিকদের তিনটি দল ঢুকে যায় বেহালার দিকে। শনিবার, সকাল ৭টায় ১৭বি/১ ফকিরপাড়া লেনে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রাধারাণী নামে সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা। কিছুক্ষণের মধ্যে বাড়িতে আসেন তিনি। এরপর তাঁকে নিয়ে বাড়ির ভিতরে চলে যান ইডির আধিকারিকরা। 

ইডির অপর একটি টিম চলে যায় ১১৮ নম্বর ফকিরপাড়া রোডের ত্রিবেণী অ্যাপার্টমেন্টে। এই অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে S D কনসালট্যান্সির অফিস। যার নেমপ্লেটে রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের নাম ! এই অ্যাপার্টমেন্টের ঠিক উল্টোদিকের গলিতে ঢুকে যায় ইডির তৃতীয় টিম। গন্তব্য ১৫৭ ফকিরপাড়া রোড। সেখানে কোনও সূত্র না পেয়ে ইডির অফিসাররা পৌঁছন ৪০বি/১ ফকির পাড়া রোডে। এখানেই মেলে archieve কনসালট্যান্সির আরও একটি অফিস ! 

ফকিরপাড়া রোডে সুজয়কৃষ্ণ ভদ্র ঘনিষ্ঠ প্রণব দে-র দুটি ফ্ল্যাটেও এদিন অভিযান চালান ইডি আধিকারিকরা। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির চার্জশিটেও উঠে এসেছে সুজয়কৃষ্ণ ভদ্রের নাম। ১৫ ঘণ্টা তল্লাশির পর, রাত ১০টা নাগাদ, সুজয়কৃষ্ণের বাড়ি থেকে বের হন ED আধিকারিকরা। বিভিন্ন নথিপত্র ছাড়াও, তাঁর একটি মোবাইল ফোন ED বাজেয়াপ্ত করেছে বলে জানিয়েছেন সুজয়কৃষ্ণ।

আর এদিন তাঁর বাড়িতে তল্লাশির পর ইডি সূত্রে দাবি, নামে-বেনামে সুজয়কৃষ্ণ ভদ্রের ১২টি সম্পত্তির হদিশ মিলেছে। তবে আয়ের সঙ্গে তাঁর ব্যয়ের সামঞ্জস্য মেলেনি। সূত্রের দাবি, এত সম্পত্তি কোথা থেকে এল, তা নিয়ে অসঙ্গতি ধরা পড়েছে সুজয় ভদ্রের গলায়। এখন এই টাকার উৎস কী ? নিয়োগ দুর্নীতির কালো টাকা কোনওভাবে এই কোম্পানিগুলোর মাধ্যমে সাদা করা হয়নি তো ? সূত্রের খবর, সেসব বিষয়ই খতিয়ে দেখছেন ইডির অফিসাররা। 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
News Live: পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
Kolkata News: পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget