এক্সপ্লোর

TET Question Paper:টেটে প্রশ্নপত্র ভুলের অভিযোগে হাইকোর্টে মামলা ৫০০ পরীক্ষার্থীর

Calcutta High Court:টেটে প্রশ্নপত্র ভুলের অভিযোগ নিয়ে এবার কলকাতা হাইকোর্টে মামলা করলেন পরীক্ষার্থীরা। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে আবেদন করলেন ৫০০ পরীক্ষার্থী।

সৌভিক মজুমদার, কলকাতা: টেটে (TET Question Paper Controversy) প্রশ্নপত্র ভুলের অভিযোগ নিয়ে এবার কলকাতা হাইকোর্টে (calcutta high court) মামলা করলেন পরীক্ষার্থীরা। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে আবেদন করলেন ৫০০ পরীক্ষার্থী। কী পদক্ষেপ নেওয়া হল, সেই বিষয়ে পর্ষদকে বিস্তারিত জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 

কী অভিযোগ?
টেটের প্রশ্নে ভুল থাকার অভিযোগ নিয়ে জল গড়াল হাইকোর্ট পর্যন্ত। এবার ভুল প্রশ্নের অভিযোগে, হাইকোর্টের দ্বারস্থ হলেন পরীক্ষার্থীরা। ২০২২ সালের টেটের প্রশ্নপত্রে ভুল ছিল বলে, অভিযোগ পরীক্ষার্থীদের। 
এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন ৫০০ জন পরীক্ষার্থী। মামলাকারীদের অভিযোগ, ২০২২ সালের টেটে ১৫ টি প্রশ্ন নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। বেশ কয়েকটি প্রশ্ন ভুলও ছিল। এই নিয়ে মঙ্গলবার, প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য জানতে চান বিচারপতি রাজাশেখর মান্থা। তিনি বলেন, 'প্রশ্ন ভুল নিয়ে পর্ষদকে স্থায়ী সমাধান বের করতে হবে। পর্ষদ কী পদক্ষেপ করল, পরবর্তী শুনানিতে তা জানাতে হবে। না হলে, নীতি নির্ধারণ করে দেবে আদালতই।' ২০ মার্চ এই মামলার পরবর্তী শুনানি। এই প্রথম নয়, এর আগেও, টেট প্রশ্নপত্রে ভুল নিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছে পর্ষদকে। এমনকি, ২০১৪ সালের টেটের প্রশ্নে ভুল নিয়ে একটি মামলায়, আদালতে ত্রুটির কথাও স্বীকার করে পর্ষদ।

বিতর্ক আগেও...
গত বছর ডিসেম্বরে প্রাথমিকের টেট চলাকালীন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন,  টেটের প্রশ্ন বিক্রি হয়েছে। এমনিতেই শিক্ষা-দুর্নীতির একের পর এক মামলায় তুলকালাম চলছে গত বছরদুয়েক ধরে। কাটেনি নিয়োগ জটও। তার মধ্যেই গত ডিসেম্বরে রাজ্যের ৭৭৩টি কেন্দ্রে প্রাথমিকের টেট পরীক্ষার আয়োজন করা হয়। আর সেদিনই শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ ছিল , "টেটের প্রশ্ন ফোন করে করে বিক্রি হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয়দের মোবাইল নিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে। পুলিশ টাকা নিয়ে করেছে। এটাতে কেউ চাকরি পাবে না। পরীক্ষার্থী পিছু এক হাজার টাকা নষ্ট করল। ৫০০ টাকা আগে নিয়েছে। আজকে যাতায়াত, টিফিন, জলের বোতলে আরও ৫০০ গেল। ২০১৭ সালের টেটের নিয়োগ হয়নি। ২০২২ সালের টেটেরও নিয়োগ হয়নি। এবার লোকসভা নির্বাচনের আগে টাকা তোলা আর চাকরি দেওয়ার নামে ললিপপ ধরানোর জন্য পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের ন্যূনতম এক হাজার টাকা নষ্ট করল সরকার।''

আরও পড়ুন:কেন্দ্রীয় এজেন্সির নজরে অভিষেক, মমতা বলেন..

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget