এক্সপ্লোর

Malda News: চিকিৎসাতেও হল না শেষ রক্ষা ! ভিন রাজ্যে কাজে গিয়ে ফের মৃত্যু মালদার শ্রমিকের

Migrant Laborers Death: গত অগাস্ট মাসে মিজোরামে নির্মীয়মাণ ব্রিজ ভেঙে মালদার ২৩ জন পরিযায়ী শ্রমিকদের মৃত্যু হয়েছিল

অভিজিৎ চৌধুরী, মালদা : ভিন রাজ্যে কাজে গিয়ে এরাজ্যের শ্রমিকের মৃত্যুর একের পর এক ঘটনা সামনে এসেছে সাম্প্রতিককালে। ফের একবার তার পুনরাবৃ্ত্তি হল। ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল আরও এক পরিযায়ী শ্রমিকের। নাম শেখ জহিরুল। কাজ শেষ করে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। বৃহস্পতিবার সকালে তাঁর নিথর দেহ পৌঁছয় বাড়িতে। তাঁর বাড়ি মালদার ইংরেজবাজার থানার শোভনগর অঞ্চলের মোহনপুর গ্রামে। বাড়িতে দেহ পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে পরিবারে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিন মাস আগে মিরাটে টাওয়ারের কাজে গিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর কাজ করে ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় আহত হন তিনি। তারপর থেকে হাসপাতালে চিকিৎসা চলছিল। চিকিৎসা চলাকালীন ২৪ তারিখে তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ তাঁর মৃতদেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছায়।

গত অগাস্ট মাসে মিজোরামে নির্মীয়মাণ ব্রিজ ভেঙে মালদার ২৩ জন পরিযায়ী শ্রমিকদের মৃত্যু হয়েছিল। চতুর্দিকে শুধু প্রিয়জন হারানোর যন্ত্রণা। অসহায়, অনিশ্চিত ভবিষ্য়তের ভাবনা। মিজোরামে ভয়ঙ্কর দুর্ঘটনা মালদার বুক থেকে কেড়ে নেয় ২৩টি তরতাজা প্রাণ। ভিন্ রাজ্য়ে রোজগারের আশায় গিয়ে মূহুর্তে প্রাণ হারান বহু পরিযায়ী শ্রমিক।

এই ঘটনার পর পশ্চিমবঙ্গে কাজের সুযোগ না থাকাতেই ভিন রাজ্য়ে কাজের খোঁজে যেতে হচ্ছে শ্রমিকদের বলে কটাক্ষ শানিয়েছিলেন বিরোধীরা। সেই সেতু-বিপর্যয়ের রেশ কাটতে না কাটতে কয়েকদিনের মাথায় ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে প্রাণ যায় মালদার (Malda) এক পরিযায়ী শ্রমিকের। মৃত তরুণের নাম ছোটু মোমিন। মানিকচকের এনায়েতপুরের বাসিন্দা ২১ বছরের মোমিন অসমের জোড়হাটে রেলের টাওয়ার বসানোর কাজে গিয়েছিলেন। পরিবারের দাবি, টাওয়ারে উঠে ওভারহেড তার লাগানোর সময় ওই শ্রমিক পড়ে যান। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এখানে কাজ না পেয়েই বাইরে যেতে হয়েছিল বলে দাবি করে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবার।

মিজোরামের ঘটনার পরই পরিযায়ী শ্রমিকদের মৃত্য়ুর ঘটনাকে হাতিয়ার করে, ফের এরাজ্য়ে কর্মসংস্থানের বেহাল দশার অভিযোগ তোলে বিরোধীরা। সেই রেশ কাটতে না কাটতেই আবারও একটি ঘটনা। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পরও দেখা গিয়েছিল, এ রাজ্য থেকে কত মানুষ প্রতিদিন শ্রমিকের কাজে ভিনরাজ্যে পাড়ি দেন। তখনও একই বিষয় আলোচনায় উঠে আসে।  

কেন ভিনরাজ্যে কাজের খোঁজে যেতে হয় বাংলার শ্রমিকদের? তাহলে কি বাংলায় কর্মসংস্থান নেই? এই প্রশ্ন আবার সামনে আসছে।

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget