এক্সপ্লোর

North 24 Parganas: দিন কাবার! পানীয় জলের দেখা নেই ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে

Bhatpara State General Hospital: ২৪ ঘণ্টা হয়ে গেল পানীয় জল নেই ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। চরম সমস্যায় পড়েছেন রোগীরা। পানীয় জল নিয়ে আসতে হচ্ছে।কবে মিটবে এই জলের সমস্যা?

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ২৪ ঘণ্টা হয়ে গেল পানীয় জল (drinking water) নেই ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে (bhatpara state general hospital)। চরম সমস্যায় পড়েছেন রোগীরা (patient)। পানীয় জল নিয়ে আসতে হচ্ছে। কবে মিটবে এই জলের সমস্যা? উত্তর জানা নেই। দেখা মিলছে না ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল সুপারেরও, অভিযোগ এমনই।

কী ঘটেছে?
হাসপাতালের এক কর্তা জানান, গত কাল রাত থেকেই জলের পাইপ ফেটে যাওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে। কিন্তু হাসপাতালের মতো জায়গায় পানীয় জলের মতো পরিষেবা ঠিক করার জন্য কেন তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হল না? সেই সদুত্তর নেই। যদিও সূত্রের খবর, যত তাড়াতাড়ি সম্ভব জলের সমস্যা মেটানো চেষ্টা চলছে। প্রসঙ্গত, হাসপাতালের পরিকাঠামো নিয়ে অভিযোগ নতুন নয়। রোগী পরিজনদের খেদ, মুখ্যমন্ত্রীর নির্দেশিকা অমান্য করে রোগী যত্রতত্র স্থানান্তর করা হয়। চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগও ওঠে এখানে। 

চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যু...
গত বছর নভেম্বরের ঘটনা। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে তোলপাড় শুরু হয়ে যায় এলাকায়।বিক্ষোভ শুরু হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে মৃতের আত্মীয় পরিজনদের বিরুদ্ধে। পরিবার সূত্রে খবর, বুকে ব্যথা নিয়ে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন জগদ্দলের বাসিন্দা এক জুটমিল শ্রমিক। কিন্তু ভুল ইঞ্জেকশনে মৃত্যু হয়েছে তাঁর, বলেন পরিজনরা। এরপরই হাসপাতালে তাণ্ডব চালায় মৃতের পরিবার। চলে ভাঙচুর। হাসপাতালে যান ভাটপাড়া পুরসভার প্রশাসক। উত্তেজনা সামাল দিতে পৌঁছয় জগদ্দল থানার পুলিশ। তবে ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে শুধু ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল নয়। পরিকাঠামো থেকে পরিষেবা, সরকারি হাসপাতাল ঘিরে নানা ধরনের অভিযোগই শোনা গিয়েছে একাধিক বার। বিশেষত কারণে-অকারণে 'রেফার' করার অভিযোগ ভুরি ভুরি। পরিস্থিতি শোধরাতে নভেম্বরের শেষ দিকে  ‘রেফার পলিসি’-র কথা বলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী! জানিয়ে দিয়েছিলেন, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে অযথা স্থানান্তর বন্ধ করতে তৈরি করা হবে ‘রেফার পলিসি’। কোন পরিস্থিতিতে রোগীকে অন্য হাসপাতালে রেফার করা যাবে, তা নির্দিষ্ট করে উল্লেখ থাকবে ‘রেফার পলিসি’তে। রোগী হয়রানি রুখতেই এই পদক্ষেপ। 
কিন্তু বিভিন্ন পরিষেবা নিয়ে এখনও যে সাধারণ মানুষকে নানা ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল তা ফের বুঝিয়ে দিল।

আরও পড়ুন:দুর্নীতির-অস্ত্র কি ওএমআর শিট? ইঙ্গিত সিবিআই তদন্তে

সেরা শিরোনাম

News Live Updates: মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Panihati Incident: পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
North 24 Parganas News: শোভাযাত্রা থেকে পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে 'হামলা', অভিযোগ বারাসাতে
শোভাযাত্রা থেকে পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে 'হামলা', অভিযোগ বারাসাতে

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget