এক্সপ্লোর

Panchayat Poll 2023: আগামী সপ্তাহে সর্বদল বৈঠকের ডাক নির্বাচন কমিশনের

WB Panchayat Election: বিরোধীদের অভিযোগ, তাদের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই পরিকল্পনাহীনভাবে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন।

কলকাতা: আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Poll 2023)। ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই দিকে দিকে অশান্তির ছবি। এদিকে বিরোধীদের অভিযোগ, কোনওরকম আলোচনার পথে না গিয়ে নির্বাচন ঘোষণা করেছে কমিশন। এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনের আগে, ১৩ জুন, সর্বদল বৈঠক ডেকেছে রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission)।

বিরোধীদের অভিযোগ: খুন, অস্ত্রের ঝনঝনানি, লাঠালাঠি...মারপিট। মনোনয়নের শুরুতেই জেলায় জেলায় ছড়িয়েছে অশান্তি।  কোথাও আক্রান্ত হয়েছে সিপিএম-কংগ্রেস এবং বিজেপি। কোথাও আবার প্রতিরোধ গড়ে তুলেছে সিপিএম। শুক্রবার, কংগ্রেস কর্মী খুনের পর, রাজ্যপালকে চিঠি দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় পঞ্চায়েত ভোট করানোর আবেদন করেন তিনি। শনিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদাররা। বিজেপির অভিযোগ, বিরোধীদের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই পরিকল্পনাহীনভাবে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। বিজেপি প্রার্থীরা বহু জায়গায় মনোনয়নপত্র পাননি। মনোনয়নের প্রথম দিন কংগ্রেস কর্মী খুন হওয়ায় বিরোধী শিবিরে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।

রাজ্যপালের বার্তা: এরপরই, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে ডেকে পাঠান রাজ্যপাল। সূত্রের দাবি, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে রাজ্যপাল বলেন, “মনোনয়নের জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। শান্তিপূর্ণ মনোনয়ন যেন হয় সেদিকে নজর দিতে হবে। পঞ্চায়েত নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে। কোনও মূল্যে অশান্তি বরদাস্ত করা হবে না। রাজ্য নির্বাচন কমিশনার আমার সঙ্গে বৈঠক করেছেন। ভোট শান্তিপূর্ণ এবং অবাধ করতে সব রকমের পদক্ষেপ করা হবে।’’

সর্বদল বৈঠকের ডাক: এরপরই ১৩ জুন অর্থাৎ সোমবার সর্বদল বৈঠক ডেকেছে কমিশন। রাজ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, মনোনয়নের অশান্তি নিয়ে এদিন মুর্শিদাবাদ, আসানসোল এবং উত্তর ২৪ পরগনার জেলা শাসকের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। 

আরও পড়ুন: Diabetes in India: চোখ রাঙাচ্ছে ডায়াবেটিস! গোয়ায় সর্বোচ্চ, ICMR রিপোর্টে বাংলার ছবিটা কী?

সেরা শিরোনাম

Dumdum Death: দমদমে জোড়া মৃত্যু, বাবার শরীরে ক্ষতচিহ্ন! বিকট গন্ধে বাড়ছে রহস্য, এলাকায় চাঞ্চল্য
দমদমে জোড়া মৃত্যু, বাবার শরীরে ক্ষতচিহ্ন! বিকট গন্ধে বাড়ছে রহস্য, এলাকায় চাঞ্চল্য
West Bengal News LIVE: আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
Abhishek Banerjee: আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আজই ভবানীপুর থানায় হাজিরার নির্দেশ তাঁকে
Abhishek Banerjee: আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আজই ভবানীপুর থানায় হাজিরার নির্দেশ তাঁকে
Abhishek Banerjee: পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে FIR, অভিষেকের বাড়িতে হাজির পুলিশ, দিয়ে গেল নোটিশ
পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে FIR, অভিষেকের বাড়িতে হাজির পুলিশ, দিয়ে গেল নোটিশ

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget