এক্সপ্লোর

School Fees: বেতন সমস্যায় বেসরকারি স্কুল আটকানো যাবে না কোনও পড়ুয়ার প্রমোশন, নির্দেশ হাইকোর্টের

School Fees: স্কুল ফি সংক্রান্ত মামলায় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় জানান, কোন পড়ুয়ার মার্কশিট আটকানো যাবে না।

সৌভিক মজুমদার, কলকাতা: রাজ্যের ১৪৫টি বেসরকারি স্কুল কোনও পড়ুয়ার প্রোমোশন আটকাতে পারবে না। স্কুল ফি সংক্রান্ত মামলায় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় জানান, ''কোন পড়ুয়ার মার্কশিট আটকানো যাবে না। সব পড়ুয়াকে নতুন ক্লাসে যোগদান করতে দিতে হবে’
সব পড়ুয়াকে তাদের প্রাপ্য সুযোগ সুবিধা দিতে হবে। কোভিডকালে কোন পড়ুয়া কত বেতন দিয়েছেন তার হিসাব দিতে হবে। আদালত নিযুক্ত বিশেষ আধিকারিকদের হিসেব দিতে হবে। নথি খতিয়ে দেখে কোন পড়ুয়ার কত বকেয়া তা নির্ধারণ করবেন আদালত নিযুক্ত বিশেষ আধিকারিক। আদালত নিযুক্ত বিশেষ আধিকারিক যে বকেয়া বেতন নির্ধারণ করবেন তা দিতে হবে অভিভাবকদের।''

হাইকোর্টের বিচারপতি আরও ''যাঁরা কোভিডকালে কোনও বেতন দেননি তাদের নামও নথিবদ্ধ হবে। নথিবদ্ধ করবে আদালত নিযুক্ত বিশেষ আধিকারিকরা। অস্বাভাবিক বেতন বৃদ্ধির বিষয়টিও খতিয়ে দেখবেন আদালত নিযুক্ত বিশেষ আধিকারিকরা। স্কুল হচ্ছে মন্দির, সেখানে যদি এরকম গণ্ডগোল হয় তাহলে কিছু বলার নেই। আদালতের পক্ষে কি সবসময় নজর রাখা সম্ভব?"

হাইকোর্টের আগের নির্দেশ

মার্চ থেকে দিতে হবে আগের মত স্কুল ফি, নির্দেশ হাইকোর্টের। করোনার জেরে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় বেসরকারি স্কুলগুলিকে ২০% ফি মকুব করতে হবে। তবে এবার নয়া নির্দেশিকা অনুযায়ী ৮০% নয়, মার্চ থেকে দিতে হবে পুরো ফি।

মুখ্যমন্ত্রীর বার্তা

এর আগে করোনাকালে করোনা সঙ্কটকালে বেসরকারি স্কুলগুলিকে ফি না বাড়ানোর অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে তিনি বলেন,  প্রাইভেট স্কুলগুলোর কাছে অনুরোধ, বেশি ফি নেবেন না। টিচারদের মাইনে, স্কুল মেনটেনেন্স, দারোয়ানের মাইনে - সাধারণ ছাত্রছাত্রীদের পরিবারের পকেট যাতে কাটা না হয়, সেটা দেখুন। তিনি বলেন, এইসময়ে স্কুল ফি বাড়ানো উচিত নয়। ফি বাড়ানো আমরা সমর্থন করছি না।  সামাজিক দায়বদ্ধতা বেসরকারি স্কুলেরও আছে। ৩ মাস তো লাইব্রেরি, কম্পিউটার ব্যবহার হয়নি। সাধারণ পরিবারের পকেট যেন না কাটা হয়। একইসঙ্গে, এটাও মনে করিয়ে দেন, কেউ বলছেন কোনও ফি দেব না, এটা ঠিক নয়। তাঁর মতে, স্কুলকেও তো শিক্ষকদের বেতন দিতে হবে। কিন্তু স্কুলের ফি বাড়াবেন না, আগেরটাই নিন। মুখ্যমন্ত্রী জানান, একলব্য স্কুল চালাবে রাজ্য সরকার। তাঁর অভিযোগ, রাজ্যের অধিকার খর্ব করতে চাইছে কেন্দ্র। মমতার ঘোষণা, ‘তফসালি উপজাতিদেরও বৃত্তি দেবে রাজ্য। কেন্দ্র বৃত্তির টাকা না দিলে রাজ্য সরকারই দেবে।’

আরো পড়ুন: হৃদযন্ত্রে মিলল সমস্যা, 'সদিচ্ছা সত্ত্বেও পারলেন না হাজিরা দিতে' জানালেন অনুব্রত-র আইনজীবী

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
West Bengal News Live : টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget