এক্সপ্লোর

Rose Valley Case: রোজভ্যালিকাণ্ডে কত কোটির টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED ?

ED on Rose Valley Case: রোজভ্যালিকাণ্ডে এখনও পর্যন্ত ১ হাজার ১১৭ কোটি ৭১ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে রোজভ্যালির এই সমস্ত সম্পত্তি রয়েছে।

কলকাতা: রোজভ্যালিকাণ্ডে (Rose Valley Case) এখনও পর্যন্ত ১ হাজার ১১৭ কোটি ৭১ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি (ED)। সম্প্রতি নতুন করে গৌতম কুণ্ডুর সংস্থার প্রায় আড়াইশো কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে রোজভ্যালির এই সমস্ত সম্পত্তি রয়েছে। ইডি-র দাবি,বাজার থেকে বেআইনিভাবে কোটি কোটি টাকা তুলে, রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু ও তাঁর স্ত্রী নামে এই সমস্ত সম্পত্তি কেনা হয়েছিল। ২০১৫-র মার্চে গৌতম কুণ্ডুকে গ্রেফতার করে ইডি। বর্তমানে জেলে রয়েছেন রোজভ্যালি কর্ণধার। নিয়োগ দুর্নীতি থেকে ভোট পরবর্তী হিংসা, গত কয়েক মাসে একের পর এক মামলা কেন্দ্রীয় সংস্থার হাতে গিয়েছে। রাজনৈতিক মহলে যা নিয়ে শাসক-বিরোধী মন্তব্যের অন্ত নেই। পান থেকে চুন খসলে সিবিআই ডাকা হচ্ছে বলে উড়ে আসছে কটাক্ষ। কিন্তু আদৌ সিবিআই তদন্তে কোনও লাভ হচ্ছে কিনা, তা নিয়েও প্রশ্নের শেষ নেই। গতবছরের মাঝামাঝি কলকাতা হাইকোর্টের বিচারপতিকেই এ নিয়ে স্বগতোক্তি করতে শোনা গিয়েছিল। সিবিআই দিয়ে আদৌ কাজের কাজ হবে কিনা, সন্দেহ প্রকাশ করেছিলেন নিজেই। 

তবে এই সন্দেহ যে নিতান্তই অমূলক নয়, সারদা, রোজভ্যালি এবং নারদকাণ্ডেই ইতিমধ্যে্ই তা প্রমাণিত। কোনও ক্ষেত্রে আট বছর পেরিয়ে গিয়েছে, কোনও ক্ষেত্রে পাঁচ বছর। কিন্তু  সিবিআই, ইডি-র মতো কেন্দ্রীয় সংস্থার ক্ষেত্রে চূড়ান্ত চার্জশিট জমা করা নিয়েও উঠেছিল প্রশ্ন। ২০১৪ সাল থেকে সারদা ও রোজভ্যালি মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই। নারদকাণ্ডে তদন্ত শুরুর পর পেরিয়ে গিয়েছে পাঁচ বছর। কিন্তু এখনও কোনও মামলাতেই জমা পড়েনি চূড়ান্ত চার্জশিট। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে,সারদা-রোজভ্যালি কি রাজনীতির ইস্যু হয়েই থেকে যাবে? প্রতারিতরা আর কত দিন যন্ত্রণা সহ্য করবেন? উঠেছে প্রশ্নের সমুদ্র।

আরও পড়ুন, সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?

 আরও পড়ুন, ওজন কমাতে কীভাবে সাহায্য করে মৌরী? রোজের মেনুতে উপকরণ রাখলে আর কী কী উপকার পাবেন?

সারদাকাণ্ডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবিতে গতবছর আন্দোলনে নেমেছিল তৃণমূল। পাল্টা নারদ, কয়লা পাচার-গরু পাচার থেকে ভোট পরবর্তী সন্ত্রাস-সহ নানা মামলায় তৃণমূলের বিরুদ্ধে সরব হয় বিজেপি। যা তেইশের প্রেক্ষাপটেও চলছে। কিন্তু এরই মধ্যে মূল প্রশ্ন হল, এই রাজনৈতিক বাগযুদ্ধ আর কতদিন চলবে? এই মামলাগুলোর সিবিআই তদন্ত কি কোনওদিন শেষ হবে না? প্রতারিতরা কি এভাবেই বছরের পর বছর যন্ত্রণা সহ্য করে যাবেন? আর এই ইস্যুগুলোকে হাতিয়ার করে শুধুই ভোটের লড়াইয়ে রাজনৈতিক দলগুলি ফায়দা তুলে যাবে? তবে একাধিক মামলার মধ্যে সবচেয়ে বেশি বেগ পেয়েছে নিয়োগ দুর্নীতি।  

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget