এক্সপ্লোর

Weather Update : শীতের প্রাক্কালে নিম্নচাপ, কতটা দুর্যোগ বাংলায় ? কোন জেলায় প্রভাব বেশি ?

Bengal Depression Update : মানুষ যখন সাগ্রহে পাতলা চাদর গায়ে গরম কাপে চুমুক দেওয়ার অপেক্ষায়, তখন আবহাওয়া অফিস খবর দিল নিম্নচাপের।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : হেমন্তের হিমের পরশ গায়ে মেখে পাতা খসার সময় এল বলে ! মানুষ যখন সাগ্রহে পাতলা চাদর গায়ে গরম কাপে চুমুক দেওয়ার অপেক্ষায়, তখন আবহাওয়া অফিস খবর দিল নিম্নচাপের। তবে তি শীতের শুরু হবে নিম্নচাপের বৃষ্টিতে ভিজে ? 

 আকাশ আংশিক মেঘলা
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা! শীতের প্রাক্কালে, বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলোতে। আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের প্রভাবে, আগামী কয়েকদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমের উঁচু এলাকায়। 

নিম্নচাপের ভ্রুকুটি !
উত্‍সবের মরসুমে ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল সিত্রাং। সেই সঙ্কট কেটেছে। তেমনভাবে উৎসবের আনন্দ মাটি করতে পারেনি ঝড়। জমজমাট ভাবে জগদ্ধাত্রী পুজো কাটিয়ে উত্‍সব মিটতেই, ফের নিম্নচাপের ভ্রুকুটি ! ঘনাচ্ছে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা! এর প্রভাবে শীতের প্রাক্কালে, উপকূলের জেলাগুলোয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সপ্তাহে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি করতে পারে। 

কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা
নিম্নচাপটি প্রবেশ করতে পারে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের স্থলভাগে। এর সরাসরি প্রভাব এরাজ্যে না পড়লেও, আগামী সপ্তাহের শেষের দিকে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। আকাশ থাকবে মেঘলা। তবে, এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম বলে অনুমান। আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের প্রভাবে, আগামী কয়েকদিন কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা।

পরের সপ্তাহের মাঝামাঝি থেকে জেলায় জেলায় বাড়বে শীতের আমেজ। সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে বা শিশির পড়তে পারে। কমবে জলীয়বাষ্প, শুষ্ক আবহাওয়া তৈরি হবে। সকালে ও সন্ধ্যায় থাকবে মনোরম পরিবেশ। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার, সিকিম, দার্জিলিং এবং কালিম্পং, তিন পার্বত্য শহরে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমের উঁচু এলাকায় সম্ভাবনা রয়েছে হালকা তুষারপাতের।  

                                                                                                                                                                                    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ, তবে করতে হবে এই কাজ... কী নির্দেশ আদালতের?
বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ, তবে করতে হবে এই কাজ... কী নির্দেশ আদালতের?
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Suvendu Adhikari: 'ক্ষতিপূরণ দিয়ে তো আর এই শূন্যস্থান পূরণ হওয়ার নয়', বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'ক্ষতিপূরণ দিয়ে তো আর এই শূন্যস্থান পূরণ হওয়ার নয়', বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal LIVE News: 'বাঁকুড়ায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রাজ্যের, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'বাঁকুড়ায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রাজ্যের, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ২ । 'যাদের যাওয়ার, ২১ জুলাইয়ের আগে চলে যান', একলা হয়েও অনড় মমতা
Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ১ । মদনের পর মমতার হাত ছাড়ল মল্লিকবাড়িও, রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েলের
Debraj Chakraborty : বাড়ল দেবরাজের পুলিশি হেফাজতের মেয়াদ! নির্দেশ বারাসাত আদালতের
PM Narendra Modi News: হরিয়ানায় হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | Hydrogen Train
India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget