এক্সপ্লোর

IAS Success Story: ষষ্ঠ শ্রেণিতে ফেল করেছিলেন, থামেনি পড়াশোনা- প্রথমবারেই UPSC উত্তীর্ণ হয়ে নজির রুক্মিণীর

IAS Rukmini Riar: স্কুলে পড়ার সময় রুক্মিণী খুব একটা ভাল ছিলেন না পড়াশোনায়। ষষ্ঠ শ্রেণিতে ফেল করেছিলেন তিনি। তারপরেও কীভাবে UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে IAS অফিসার হয়ে উঠলেন তিনি ?

Rukmini Riar:  চালাকির দ্বারা মহৎ কাজ হয় না, স্বামীজী বলেছিলেন। মহৎ কিছু করতে গেলে, বড় কিছু অর্জন করতে হলে দরকার কঠোর পরিশ্রম। পরিশ্রমই আসলে সাফল্যের মূল কথা আর দরকার প্রবল ইচ্ছে। তবেই সব বাধা কাটিয়ে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া যায়। জীবনে যে কোনও ক্ষেত্রে এটি অক্ষরে অক্ষরে সত্য বলে প্রমাণ করেছেন আরেক মেধাবী তরুণী। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় যিনি পাশ করতে পারেননি, তিনি আজ দেশের একজন সফল IAS। টুয়েলভথ ফেল নয়, সিক্সথ ফেল আইএএস অফিসার রুক্মিণী রিয়ার। কেমন ছিল তাঁর সাফল্যের (IAS Success Story) কাহিনি ? কীভাবে সব বাধা পেরিয়ে এগিয়ে এলেন তিনি ?

স্কুলে পড়ার সময় রুক্মিণী খুব একটা ভাল ছিলেন না পড়াশোনায়। ষষ্ঠ শ্রেণিতে ফেল করেছিলেন তিনি। গুরুদাসপুরমে স্কুলে পড়তেন রুক্মিণী এবং তারপর তিনি চতুর্থ শ্রেণিতে ভর্তি হন স্যাক্রেড হার্ট স্কুলে, ডালহাউসিতে। অমৃতসরে গুরুনানক দেব বিশ্ববিদ্যালয় থেকে রুক্মিণী সমাজবিজ্ঞান নিয়ে স্নাতক উত্তীর্ণ হন। তারপর সমাজবিজ্ঞান নিয়েই স্নাতকোত্তর স্তরের পড়াশোনা (IAS Success Story) করতে ভর্তি হন মুম্বইয়ের টাটা ইনস্টিটিউটে।

টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর রুক্মিণী রিয়ার বেশ কিছু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেন। তাঁর মধ্যে মাইসোরে আশোদা এবং মুম্বইতে অন্নপূর্ণা মহিলা মন্ডলে ইন্টার্নশিপ করেন রুক্মিণী রিয়ার। আর এই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কাজ করতে গিয়ে রুক্মিণী সিভিল সার্ভিসের প্রতি আকৃষ্ট হন। তারপর ঠিক করেন ইউপিএসসি পরীক্ষায় (IAS Success Story) বসবেন তিনি। ২০১১ সালে রুক্মিণী প্রথমবারের চেষ্টাতেই UPSC পরীক্ষায় উত্তীর্ণ হন। সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। কিন্তু কোনও কোচিং নেননি তিনি। নিজে নিজে পড়াশোনা করেই এই সাফল্য পেয়েছেন রুক্মিণী রিয়ার।

তিনি নিজের প্রস্তুতির জন্য মূলত NCER-এর টেক্সট বুক পড়তেন, ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির সমস্ত বিষয়ের টেক্সট বুক তাঁর পড়া ছিল। এছাড়া রোজ পড়তেন খবরের কাগজ এবং পত্র-পত্রিকা।

রুক্মিণী রিয়ারের সাফল্যের কাহিনি অ্যাকাডেমিক্স এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার বাইরের একটা জগত যেন। তাঁর কাহিনি আসলে ধৈর্য, সহনশীলতা আর বিজয়ের কাহিনি। মানুষের যে নিজের ভিতরের স্পৃহা, রুক্মিণী রিয়ার যেন সেই স্পৃহার প্রতীক। ক্লাস সিক্সে ফেল করেও দেশের সফল IAS হয়ে ওঠা রুক্মিণীর জীবন দেশের আরও আরও ছেলেমেয়েদের কাছে আইকন হয়ে উঠেছে।

আরও পড়ুন: 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget