এক্সপ্লোর

IIT JEE Advance Results: প্রকাশিত হল জেইই অ্যাডভান্সের ফলাফল, আইআইটি প্রবেশিকা পরীক্ষায় প্রথম মৃদুল অগ্রবাল

প্রকাশিত হয়েছে মেধাতালিকাও। জয়পুরের মৃদুল অগ্রবাল তালিকায় প্রথম স্থানে রয়েছেন।


নয়াদিল্লি:  জয়েন্ট এন্ট্রাস এক্সামিনেশন অ্যাডভান্সভ (জেইই অ্যাডভান্সড) ২০২১-এর ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রকাশিত হয়েছে মেধাতালিকাও। জয়পুরের মৃদুল অগ্রবাল তালিকায় প্রথম স্থানে রয়েছেন।  সেইসঙ্গে আইআইটি-জেইই প্রবেশিকা পরীক্ষায় এখনও পর্যন্ত সবচেয়ে বেশি স্কোর করে ইতিহাস গড়েছেন তিনি। পরীক্ষায় ৩৬০ নম্বরের মধ্যে ৩৪৮ নম্বর পেয়েছেন তিনি। অর্থাৎ, ৯৬.৬৬ নম্বর পেয়ে প্রথম হয়েছেন মৃদুল অগ্রবাল।

২০১১-র পর জেইই অ্যাডভান্স পরীক্ষায় এটাই কোনও পরীক্ষার্থীর প্রাপ্ত সর্বোচ্চ নম্বর। গত এক দশকে সর্বোচ্চ স্কোর ৯৬ শতাংশ ছিল। ২০১২-তে শীর্ষস্থানাধিকারী মোট ৪০১ নম্বরের মধ্যে ৪৮৫ নম্বর পেয়েছিলেন।  ২০২০-র জেইই অ্যাডভান্স পরীক্ষা ৩৯৬ নম্বরের মধ্যে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ছিল ৩৫২, যা প্রায় ৮৮.৮৮ শতাংশ।  

জেইই অ্যাডভান্সে শীর্ষস্থানাধিকারী মৃদুল জেইউ মেন ২০২১ পরীক্ষায়ও প্রথম স্থানে ছিলেন

২০২১-এর জেইই অ্যাডভান্সের টপার মৃদুল তাঁর এই সাফল্য নিয়ে খুবই খুশি। তিনি জেইই মেন ২০২১ পরীক্ষাতেও শীর্ষ স্থান দখল করেছিলেন। সেশন ১  ও সেশন ২ তে পারফেক্ট ৩০০ নম্বরের সঙ্গে ১০০ শতাংশ নম্বর অর্জন করেছিলেন। ছেলের এই কৃতিত্বে স্বাভাবিকভাবে আনন্দিত ও গর্বিত তাঁর বাবা-মা। মৃদুলের বাবা প্রদীপ অগ্রবাল এক বেসরকারি সংস্থার ফাইনান্স বিভাগের প্রধান। মা পূজা অগ্রবাল গৃহবধূ। মৃদুলের ছোট ভাই সপ্তম শ্রেণীর ছাত্র। 

জেইই অ্যাডভান্সের শীর্ষস্থানাধিকারী মৃদুলের সাফল্যের সিক্রেট

পড়াশোনায় খুবই মেধাবী ও মনোযোগী মৃদুলের পদার্থবিদ্যা ও রসায়নে রয়েছে দারুণ আগ্রহ। তিনি এই বিষয়গুলি নিয়েই পড়াশোনা করতে চান। আইআইটি-জেইই-তে সাফল্যের ব্যাপারে দৃঢ়সংকল্পের মনোভাব নিয়ে এগিয়েছেন মৃদুল। শুরু থেকেই লক্ষ্য ছিল আইআইটি বম্বেতে জায়গা করে নেওয়া । সেই লক্ষ্য সামনে রেখে পড়াশোনা করেছেন, কঠোর পরিশ্রম করেছেন। দশম ও দ্বাদশ শ্রেণীর সিবিএসই বোর্ড পরীক্ষায় ৯৮.২ শতাংশ নম্বর পেয়েছেন তিনি। 

দিনে ১২ থেকে ২৪ ঘণ্টা পড়াশোনা

সাফল্য পাওয়ার জন্য মৃদুল প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা পড়াশোনা করতেন। এরমধ্যে কোচিংয়ের সঙ্গে নিজে ৬ থেকে ৮ ঘণ্টা পড়তেন। করোনা অতিমারী কালে মৃদুল তাঁর সম্পূর্ণ মনোযোগ প্রস্তুতির ওপরই নিয়োগ করেছিলেন। সময়ের সঠিক ব্যবহারও ছিল তাঁর লক্ষ্য। আর তা করতে গিয়ে পড়াশোনাক সময় বাড়িয়ে দিয়েছিলেন। এই সময় অনলাইন ক্লাস তাঁর পক্ষে সহায়ক হয়েছে। 

 

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Success Story: মায়ের FD ভেঙে UPSC-র প্রস্তুতি, ঋণ নিয়ে পড়াশোনা! UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় AIR 316 হয়ে স্বপ্নপূরণ বিপিনের
মায়ের FD ভেঙে UPSC-র প্রস্তুতি, ঋণ নিয়ে পড়াশোনা! UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় AIR 316 হয়ে স্বপ্নপূরণ বিপিনের
Railway Jobs : রেলে স্পোর্টস কোটায় চাকরি , ৫৪টি পদে নিয়োগ করছে দক্ষিণপূর্ব রেল
রেলে স্পোর্টস কোটায় চাকরি , ৫৪টি পদে নিয়োগ করছে দক্ষিণপূর্ব রেল
Success Story: ছোটবেলায় চরাতেন গরু-মহিষ, তারই মধ্যে UPSC-র প্রস্তুতি! অবশেষে IAS হলেন ট্যাক্সিচালকের মেয়ে
ছোটবেলায় চরাতেন গরু-মহিষ, তারই মধ্যে UPSC-র প্রস্তুতি! অবশেষে IAS হলেন ট্যাক্সিচালকের মেয়ে

ভিডিও

DA Hike News | উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার
DA Hike News | ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র
Rahul Gandhi | টাটা গোষ্ঠীকে অন্যায় ভাবে ধ্বংস করার চেষ্টা চলছে, অভিযোগ রাহুলের
Kajal Sheikh : হামিদুল, সন্দীপন, শিউলির পরে এবার জল্পনা বাড়ালেন কাজল শেখ | TMC | ABP Ananda
DA Hike News: ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্রAnanda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget