এক্সপ্লোর

WB Board Exam Cancelled: বাতিল এ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এবছর হচ্ছে না মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা

কলকাতা: এবছর হচ্ছে না মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা। ‘কীভাবে মূল্যায়ন, তা ৭দিনের মধ্যে জানানো হবে’, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক নিয়ে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

করোনা আবহে বিশেষজ্ঞ কমিটি মাধ্যমিক-উচ্চমাধ্যমিক বাতিলের পরামর্শ দিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জোড়া পরীক্ষা নিয়ে অভিভাবক, পড়ুয়া ও সাধারণ মানুষের মতামত চেয়েছিল সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মাধ্যমিক না হওয়ার পক্ষে জনমত পড়েছে ৭৯ শতাংশ। উচ্চমাধ্যমিক না হওয়ার পক্ষে জনমত পড়েছে ৮৩ শতাংশ। তিনি বলেছেন, মতামত জানিয়ে সরকারের কাছে ৩৪ হাজার ইমেল এসেছে। উল্লেখ্য, আজ দুপুর দুটোর মধ্যে ইমেল মারফৎ মতামত জানতে চেয়েছিল সরকার।

মুখ্যমন্ত্রী বলেছেন, পড়ুয়াদের যেন কোনও অসুবিধে না হয়, দেখতে হবে। মাধ্যমিক-উচ্চমাধ্যমিক-সিবিএসইর মূল্যায়ন যেন একসঙ্গে হয়, তা নিশ্চিত করতে হবে। জনমতকে গুরুত্ব দিয়ে পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী।

 গত ২৭ মে মুখ্যমন্ত্রী বলেছিলেন, জুলাইয়ে উচ্চ মাধ্যমিক এবং অগস্টে মাধ্যমিক পরীক্ষা হবে । কিন্তু এরইমধ্যে দশমের পর সিবিএসই-র দ্বাদশ এবং আইএসসি পরীক্ষাও বাতিল হয়ে যায়। পরীক্ষা নিয়ে বিভিন্ন ধরনের মতামতের পরিপ্রেক্ষিতে রাজ্য গঠন করেছিল বিশেষজ্ঞ কমিটি। সেই বিশেষজ্ঞ কমিটি পরীক্ষা না আয়োজন করার পক্ষেই মত দেয়।করোনা আবহে একুশ লক্ষ ছাত্রছাত্রীর পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে, তা বাতিলের পক্ষে সায় দিয়েছেন তাঁরা। সূত্রের খবর, কারণ হিসেবে কমিটির তরফে বলা হয়, আসতে পারে করোনার তৃতীয় ঢেউ।তাতে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে শিশুদের।যে বয়সের ছাত্রছাত্রীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাঁদের বয়স ১৫ থেকে ১৮ বছর। 

রাজ্যে করোনা আবহে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়া উচিত কি না, তা নিয়ে গতকাল আমজনতার মতামত চেয়েছিল সরকার। এই প্রসঙ্গে টুইট করে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন,সন্তানদের ভবিষ্যত্‍ আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ২০২১ সালের দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ইতিমধ্যেই আমরা বিশেষজ্ঞ কমিটি গঠন করেছি।পাশাপাশি, অভিভাবক, সাধারণ মানুষ, বিশেষজ্ঞ, সমাজের বিশিষ্ট ব্যক্তি ও ছাত্রছাত্রীদের কাছেও মতামত জানানোর আহ্বান জানাচ্ছি।

এরপর মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বোর্ডের দুই পরীক্ষা বাতিলের ঘোষণা করলেন । মুখ্যমন্ত্রী বলেছেন,  এই সব মত দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের মত আছে, এক্সপার্ট কমিটিও বলেছে কোভিডির মধ্যে পরীক্ষা না নিতে। অনেক স্কুলেই সেফ হোম চলছে। আমরা তাই মাধ্যমিক-উচ্চমাধমিক নিচ্ছি না।

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget