এক্সপ্লোর

Cruise Drugs Case: 'মুক্তিপণের জন্য অপহরণ আরিয়ানকে', বিস্ফোরক মন্তব্য এনসিপি নেতা নবাব মালিকের

Cruise Drugs Case: আরিয়ান খান মাদককাণ্ডে চাঞ্চল্যকর মোড়। গোটা ঘটনাকে 'অপহরণ' বলে দাবি এনসিপি নেতা ও মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের। গোটা ঘটনায় তিনি দুষেছেন বিজেপি নেতা মোহিত কম্বোজকেও।

নয়াদিল্লি: কর্ডেলিয়া ক্রুজ মাদককাণ্ডে নয়া মোড়। মাদককাণ্ডে শাহরুখ-পুত্র আরিয়ানের (Aryan Khan) গ্রেফতারি নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন এনসিপি নেতা নবাব মালিক (Nawab Malik)। তাঁর দাবি, 'আরিয়ানকে মুক্তিপণের জন্য অপহরণ করা হয়েছিল।' শুধু তাই নয়, নবাব মালিকের আরও দাবি, বিজেপি নেতা মোহিত কম্বোজ এই "ষড়যন্ত্র"-এ জড়িত এবং সমীর ওয়াংখেড়ের সাহায্যেই তিনি অপহরণ করিয়েছিলেন বলেও অভিযোগ নবাব মালিকের।

'২৫ কোটি টাকা মুক্তিপণের ছক কষা হয়েছিল, শেষ পর্যন্ত রফা করা হয় ১৮ কোটিতে,' অভিযোগ করেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। অন্যদিকে নবাব মালিকের বিরুদ্ধেই মাদক কারিবারিদের সঙ্গে যোগসাজসের পাল্টা অভিযোগ এনেছেন মোহিত কম্বোজ। 

নবাব মালিকের দাবি, 'আরিয়ান খান সেদিনের ক্রুজ পার্টির টিকিট কেনেননি। প্রতীক গাবা ও আমির ফার্নিচারওয়ালা তাঁকে ওখানে নিয়ে যান। মোহিত কম্বোজের মাধ্য়মে ফাঁদ পাতা হয়েছিল। আরিয়ানকে "অপহরণ" করা হয় এবং মুক্তিপণ চাওয়া হয় এবং ২৫ কোটি টাকার দাবি খারিজ করা হলে ১৮ কোটি টাকায় রফা করা হয়।'

ইতিমধ্যেই আরিয়ান খান মাদক মামলার তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) আঞ্চলিক অধিকর্তা সমীর ওয়াংখেড়েকে (Sameer Wankhede)। শাহরুখ পুত্র আরিয়ান খানের (Aryan Khan) মাদক কাণ্ডের প্রধান তদন্তকারীর ভূমিকায় ছিলেন সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)। তবে তাঁকে সেই ভূমিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: KBC 13: রোহিত শেট্টির কাছে কাজ চাইলেন অমিতাভ বচ্চন! কী উত্তর পরিচালকের?

মুম্বই থেকে দিল্লি বদলি করা হয়েছে তাঁকে। এনসিবির জোনাল ডিরেক্টরের পদ থেকেও সরানো হয়েছে সমীরকে। নবাব মালিকের জামাইয়ের বিরুদ্ধে মামলা থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে বলেই খবর। আরিয়ানকে ছাড়ার জন্য সাক্ষীর কাছে ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এনসিবির কেন্দ্রীয় তদন্ত কমিটির রিপোর্টের পরেই বদলি করা হয় সমীরকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget