এক্সপ্লোর

Sunglass Invention:আলোয় চোখ ধাঁধানো আটকানো থেকে ফ্যাশনের শেষ কথা, কোন পথে বিবর্তন সানগ্লাসের?

Lifestyle:জমকালো পোশাক, মানানসই মেক-আপ, সঙ্গে হিল জুতো! তার পরও যেন কিছু একটা 'মিসিং'? 'সানগ্লাস' ছাড়া আজকের 'লুক' কিছুতেই সম্পূর্ণ নয়।

কলকাতা: জমকালো পোশাক, মানানসই মেক-আপ, সঙ্গে হিল জুতো! তার পরও যেন কিছু একটা 'মিসিং'? 'সানগ্লাস' (sunglass invention history) ছাড়া আজকের 'লুক' কিছুতেই সম্পূর্ণ নয়। কিন্তু আজ যে রোদচশমা (sunglass craze) নিয়ে এত মাতামাতি, তার চল শুরু কবে? প্রথম থেকেই তার এত বাহার? 'সানগ্লাসের' ইতিহাস একবার ঢুঁ মেরে দেখা যাক?

রোদ, চশমা ও মানুষ...
আজ যে সানগ্লাস ছাড়া আমরা অনেকে বাইরে বেরোনোর কথা ভাবতে পারি না, তার চল শুরু হয়েছিল নিতান্ত প্রয়োজনেই। Inuit অর্থাৎ কানাডার উত্তরাংশ, গ্রিনল্যান্ড এবং আলাস্কার একাংশের বাসিন্দারা, সেই প্রাগৈহাসিক সময় থেকে এক ধরনের রোদচশমা ব্যবহার করতেন। তবে সেগুলির সঙ্গে আজকের সানগ্লাসের সে অর্থে কোনও মিল নেই। যদিও উদ্দেশ্য় অনেকাংশে একই ছিল, ধারণা ইতিহাসবিদদের। আসলে চিরতুষারের দেশে শিকারের সময় চোখ যাতে ধাঁধিয়ে না যায়, সে জন্য চোখের উপর সিন্ধুঘোটকের দুটি দাঁত একসঙ্গে পরে নিতেন তখনকার মানুষ। মাঝখানে শুধু সামান্য ফাঁকা জায়গা থাকত, যাতে অল্প আলো ঢোকে। কল্পনা করলেই বোঝা যাবে, সে যুগের ওই রোদচশমার সঙ্গে আজকের বাহারি সানগ্লাসের কোনও মিলই ছিল না।
তবে যুগে যুগে মানুষের এগিয়ে চলার সঙ্গে বিবর্তন হয়েছে সানগ্লাসেরও। কী রকম?

বদলে যাওয়া...
শোনা যায়, রোমের সম্রাট পান্না দিয়ে তৈরি চশমা পরে গ্ল্যাডিয়েটরদের লড়াই দেখতেন। তবে ইতিহাসবিদদের অনেকে এই তথ্য সত্যি বলে মনে করেন না। ফলে সানগ্লাস-বিবর্তনের ইতিহাসে এর পরের পর্ব হিসেবে অন্যতম দাবিদার হিসেবে উঠে আসে দ্বাদশ শতকের কথা। রোদচশমার 'Inuit-মডেল'-র নতুন সংস্করণ আনেন চিনের বাসিন্দারা। লেন্স হিসেবে 'স্মোকি কোয়ার্টজ' ব্যবহার করেন তাঁরা। তবে রোদ থেকে বাঁচা নয়, তাঁদের মূল উদ্দেশ্য ছিল মুখের অভিব্যক্তি আড়াল করা। এর পর নতুন মোড় আসে ১৭০০ খ্রিস্টাব্দের মাঝামাঝি। লন্ডনের একটি অপ্টিশিয়ান চোখের কিছু সমস্যার সমাধান খুঁজতে সবুজ কাচ নিয়ে নিজের মতো পরীক্ষা-নিরীক্ষা করে দেখছিলেন। তার পর থেকে, বেশ অনেকটা সময়, চোখকে সূর্যের আলো থেকে বাঁচানোর ক্ষেত্রে সবুজ কাচের উপরই ভরসা রাখতেন সাধারণ মানুষ। 
তবে আধুনিক সানগ্লাস বলতে আমরা যা বুঝি, তা তৈরি হয় বিংশ শতকে। ১৯২৯ সালে, স্যাম ফস্টার প্রথম গণহারে তৈরি 'শেডস' বিক্রি করা শুরু করেন। দ্রুত ওই সানগ্লাস ফ্যাশনের অংশ হয়ে ওঠে। কয়েক বছর পরে Bausch & Lomb একই ব্যবসা শুরু করে। মার্কিন সেনাবাহিনীর বিমানচালকদের জন্য বিশেষভাবে তৈরি ওই সানগ্লাস বিপুল জনপ্রিয় হয়। হলিউড ছবির নায়ককে সেই রোদচশমা পরতে দেখে রাতারাতি তার জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। তার পর থেকে সেই ডিজাইনে খুবই কম বদল এসেছে। তবে সানগ্নাসের নিত্যনতুন ডিজাইন তৈরি হওয়া বন্ধ হয়নি। ১৯৩০-র দশকে পোলারাইজড লেন্স এলে কার্যত বৈপ্লবিক বদল আসে রোদচশমার জগতে। ফ্যাশনের পাশপাশি ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে চোখ বাঁচানোর পথও খুলে যায় সাধারণ মানুষের সামনে। সব মিলিয়ে দুরন্ত 'প্যাকেজ।'

আরও পড়ুন:চুলের রকমারি স্টাইল করতে গিয়ে অজান্তেই ক্ষতি করছেন না তো? যত্নের জন্য রইল কিছু সহজ টিপস

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget