এক্সপ্লোর

HMPV In India : বাড়ছে HMPV আক্রান্তের সংখ্যা, কর্ণাটকের পর এবার হদিশ গুজরাতেও

সংক্রমণ ছড়িয়েছে পশ্চিম ভারতের আমদাবাদেও, সেখানে আক্রান্ত ২ মাসের এক শিশু

আবারও বাড়ল সংখ্যা। কর্ণাটকের বেঙ্গাুরুতে ১ জন শিশুর শরীরে এইচএমপিভির খোঁজ মিলেছিল। এবার আরও এক শিশুর শরীরে ধরা পড়ল চিনে ছড়িয়ে পড়া ভাইরাসের অস্তিত্ব। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ইতিমধ্যেই কর্ণাটকে HMPV (হিউম্যান মেটাপনিউমোভাইরাস) এর দুটি কেস নিশ্চিত করেছে। আর তার ঠিক কয়েক ঘন্টা পরে , গুজরাত থেকে এল আরও এক শিশুর এইচএমপিভি আক্রান্ত হওয়ার খবর।

এবিপি অস্মিতার সূত্রের খবর , এটি গুজরাতে এইচএমপিভির প্রথম কেস। আক্রান্তের বয়স ২ বছরের আশেপাশে।   রোগীকে আমদাবাদের চাঁদখেদা এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কর্ণাটকের চিনে বাড়াবাড়ি ঘটানো ভাইরাস হানা দিয়েছে  দুই শিশুর শরীরে ( এখনও পর্যন্ত )। আক্রান্তদের মধ্যে একজনের বয়স একটি তিন মাস। আরেকজনে আট মাস।  উভয়ই বেঙ্গালুরুর ব্যাপ্টিস্ট হাসপাতালে ভর্তি।  আক্রান্তদের উপর নজর রাখছিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) । তাদের উপসর্গ দেখেই পরীক্ষা করা হয়। যদিও কোনো শিশুরই আন্তর্জাতিক ভ্রমণের ইতিহাস নেই। উভয়েরই ব্রঙ্কোপনিউমোনিয়ার হওয়ার ইতিহাস ছিল। আক্রান্ত শিশু-কন্যাকে ছেড়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। আরেকটি শিশু ভাল হয়ে উঠছে বলে জানা গিয়েছে।    

২০০১ সালে প্রথমবার এই ভাইরাস চিহ্নিত হয়। প্রাণঘাতী না হলেও, করোনার মতো এই ভাইরাসের সংক্রমণও দ্রুত ছড়িয়ে পড়ে। চিকিৎসক দেবকিশোর গুপ্ত জানালেন, এখনই আতঙ্কের কিছু নেই। সংক্রমণ খুব বেশি হচ্ছে, এমন পরিসংখ্যানও নেই। সকলে নজর রাখছে পরিস্থিতির উপর, সতর্ক থাকছে, এটাই দরকার এই মুহূর্তে। 

শান্তসবুজ দাস, (অধিকর্তা, ন্যাশনাল ইন্সটিটিউট অফ রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশন) জানাচ্ছেন, একদমই আতঙ্কের কিছু নেই। আসলে করোনার পর শ্বাসযন্ত্রের  সমস্যা ঘটায় এমন কোনও অসুখ হলে মানুষ বেশি চিন্তিত হয়ে পড়ে। তবে এখনও কোনো উদ্বের কারণ নেই, সতর্কতার কারণ আছে। 

চিকিৎসক অপূর্ব ঘোষ জানালেন, অনেক ভাইরাল আছে, যা এমনিতে মাইল্ড, কিন্তু দ্রুত ছড়ায় । আবার অনেক ভাইরাস ভীষণ সিভিয়ার। এটা ঠিক সেরকমই । 

Human metapneumo ভাইরাস আজকের নয়। প্রথম এই ভাইরাস চিহ্নিত করা হয় ২০০১ সালে। ২০২৪-এর নভেম্বর থেকেই কলকাতায় এই ভাইরাসে আক্রান্ত হওয়ার উদাহরণ রয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হলে তার উপসর্গও সাধারণ জ্বর, সর্দিকাশি, নাক থেকে জল পড়া, শ্বাসকষ্ট ইত্যাদি।  এই অবস্থায় Human metapneumo ভাইরাস নিয়ে এখনই উদ্বেগের কিছু না থাকলেও, সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা।  

 আরও পড়ুন : চিনে বাড়বাড়ন্তের মাঝেই, ভারতে প্রথম HMPV আক্রান্ত ৮ মাসের শিশু

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget