এক্সপ্লোর

Cerebral Hypoxia : মাথায় অক্সিজেন কম পৌঁছচ্ছে বুঝবেন কীভাবে ? এই সাধারণ লক্ষণগুলিও কিন্তু ওয়ার্নিং বেল

অক্সিজেনের অভাবে ব্রেন নিস্তেজ হয়ে পড়বে। আর কী কী ঘটতে পারে, আলোচনায় বিশিষ্ট চিকিৎসক শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায় । 

কলকাতা : মস্তিষ্কই নিয়ন্ত্রণ করে আমাদের শরীরের যাবতীয় কার্যকলাপ। কিন্তু সেই মূল যন্ত্রেই যদি অক্সিজেন কম পৌঁছায় ? কী ঘটতে পারে? ভয়ঙ্কর কিছু ? এই নিয়ে বিস্তারিত আলোচনায় বিশিষ্ট চিকিৎসক শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায় । 

মস্তিষ্কে অক্সিজেন কীভাবে পৌঁছায়
মস্তিষ্কের সঠিক কার্যকলাপের জন্য প্রয়োজন পর্যাপ্ত  অক্সিজেন । এই অক্সিজেন মাথায় বয়ে নিয়ে যায় রক্তবাহক ধমনী, হিমগ্লোবিন বা লোহিত রক্তকণিকা মারফত। এই অক্সিজেন অক্সিহিমোগ্লোবিন থেকে কোনও টিস্যুতে পৌঁছনোর পর ভেঙে গিয়ে কোষে চলে যায়। আর সেখান থেকে কার্বনডাইঅক্সাইড আবার শিরা দিয়ে রক্ত মারফতই প্রথমে হার্ট ও পরে ফুসফুসে পৌঁছায়, পরে তা শরীর থেকে বেরিয়ে যায়। কোষে যে ক্রমাগত বিপাক চলে, তার জন্য দরকার অক্সিজেন। অক্সিজেনের ঘাটতি হলে এই কোষে বিপাক পদ্ধতি চলে , তার থেকে এনার্জি কম পরিমাণে তৈরি হয়। তাই অক্সিজেনের ঘাটতি মানেই শক্তি কম তৈরি হওয়া ।

কেন ব্রেনে অক্সিজেন কম পৌঁছায়  ? 
শরীরে যখন হিমোগ্লোবিনে ঘাটতি সমস্যা ডেকে আনতে পারে। এই ঘাটতি কী কী কারণে হয় ?
- যখন বোন-ম্যারো পর্যাপ্ত পরিমাণে লোহিত রক্তকণিকা তৈরি করতে পারছে না। 
- আবার লোহিত রক্তকণিকার মধ্যে যদি হিমোগ্লোবিন কম থাকে। 
- আয়রনের ঘাটতি বা অ্যানিমিয়া যদি হয়।
- ভিটামিন বি১২ বা ফোলিক অ্যাসিডের ঘাটতিতেও হিমোগ্লোবিনে ঘাটতি হতে পারে। 
- থ্যালাসেমিয়া ও অন্যকোনও জন্মগত সমস্যাতেও হিমোগ্লোবিনে ঘাটতি হতে পারে।
- কোনও কারণে শরীর থেকে অনেকটা রক্ত একসঙ্গে বেরিয়ে গেলে সমস্যা হতে পারে। 


এছাড়াও ...
- ফুসফুসে সমস্যা হলেও রক্তে অক্সিজেনের ঘাটতি হতে পারে রক্তে। যেমন - সিওপিডি (Chronic Obstructive Pulmonary Disease) , অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ( Obstructive sleep apnea ) , নিউমোনিয়া, ফুসফুসের ক্যানসার, বুকে জল জমা (Pleural effusion) ইত্যাদি সমস্যায় মস্তিষ্কে অক্সিজেন কম পৌঁছতে পারে।  

- হৃদপিণ্ডের কার্যকারিতা যদি ভাল না হয়, তখনও কম রক্ত মস্তিষ্কে পৌঁছাতে পারে। যেমন - হার্ট অ্যাটাক, হার্ট ব্লক, জন্মগত কিছু হার্টের অসুখ থেকেও কম রক্ত মস্তিষ্কে পৌঁছয়। এছাড়া মায়োকার্ডিয়াইটিস (myocarditis) , কার্ডিওমায়োপ্যাথি (cardiomyopathy) হলে এই সমস্যা হতে পারে। হার্টের ভালভগুলি ঠিক মতো কাজ না করলেও এমন বিপত্তি হতে পারে , যাকে বলে valvular heart disease । 

মস্তিষ্কে কম রক্ত পৌঁছলে কী বিপত্তি হয় 

- দুর্বল লাগবে, অল্পেতেই ঘুম ঘুম পাবে। 
-রাতে যথেষ্ট ঘুমের পরও দিনে খালি ঘুম পাবে।
- সামান্য কায়িক পরিশ্রমেই ক্লান্তি ঘিরে ধরবে ।
- ভুলে যাওয়া।
- ভুল বকা।
- অসংলগ্ন কথাবার্তার সমস্যা। 
-গাড়ি চালালে বড় বিপদ হতে পারে এই সমস্যা থাকলে। 

অর্থাৎ মোটের উপর অক্সিজেনের অভাবে ব্রেন নিস্তেজ হয়ে পড়বে। ব্রেন কাজ করা বন্ধ করবে না ঠিকই , কিন্তু সহজেই ক্লান্ত হয়ে পড়বে। ঘাটতির পরিমাণ বেশি হলে, ছোট ছোট স্ট্রোক হয়ে যেতে পারে। 

সমাধান হল সমস্যাভিত্তিক চিকিৎসা

- হিমোগ্লোবিনে ঘাটতি হলে আয়রন সাপ্লিমেন্ট বাইরে থেকে দিতে হবে। 
- থ্যালাসেমিয়ার রোগীদের চিকিৎসা হবে রক্ত দিয়ে । এই রোগের বিশেষ চিকিৎসা আছে। সেই মতো এগোবেন চিকিৎসক। - ফুসফুসের কোনও সমস্যা থাকলে তার আলাদা চিকিৎসা। দরকারে ইনহেলার, নেবুলাইজার বা দরকারে অক্সিজেন দিতে হতে পারে। 
-অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া গুরুতর স্তরে গেলে রোগীকে সি-প্যাপ বা বাই প্যাপে শুতে হবে ঘুমের পুরো সময়টা ( আদর্শ সময় ৮ ঘণ্টা )। এতে করে কৃত্রিম উপায়ে মস্তিষ্কে অক্সিজেন পৌঁছে যাবে। যাঁরা স্থূলকায় মানুষ বা উচ্চ রক্তচাপের রোগী অথবা যদি মদ বা ধূমপানের অভ্যেস থাকে, তাঁদের মধ্যে এই রোগের আশঙ্কা বেশি। 
- হার্টের সমস্যায় তা নির্ধারণ করে চিকিৎসা করতে হবে, প্রয়োজনে অপারেশনও করতে হতে পারে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget