এক্সপ্লোর

Post-Covid Sleeplessness: কোভিড থেকে সেরে উঠে ঘুমের সমস্যায় ভুগছেন? জেনে নিন সেরে ওঠার উপায়

কম ঘুমের সমস্যার প্রভাব শুধু শরীরেই যে পড়ছে, তাই নয়, এর প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যেও। তাই কোভিড থেকে সেরে ওঠার পর বহু মানুষই ইনসমনিয়া বা অনিদ্রা, স্ট্রেস, অবসাদের শিকার হচ্ছে। 

কলকাতা : শরীর সুস্থ রাখার জন্য খাবারের পাশাপাশি ঘুমও যথেষ্ট জরুরি। কিন্তু অনেকেরই পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে স্বাস্থ্যের অবনতি হতে থাকে। ঘুম না হওয়ার বা অনিদ্রার সমস্যার অনেকগুলো কারণ রয়েছে। পুষ্টিবিদরা বরাবরই পরামর্শ দিয়ে থাকেন যে, সারাদিনে কিছুটা সময় শরীরচর্চা, রাতে ঘুমোতে যাওয়ার সময়ে এক গ্লাস গরম দুধ এবং ঘুমের সময়ে হালকা গান বাজতে থাকলে ঘুম ভালো হয়। যাঁদের কম ঘুমের সমস্যা রয়েছে, তাঁরা এই পদ্ধতিগুলো মেনে চলতে পারেন বলে মতামত তাঁদের। 

বর্তমানে মানুষের মধ্যে আলোচনার একটা সাধারণ বিষয় রয়েছে। আর তা অবশ্যই করোনা। যাঁরা ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন, এবং করোনাকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, তাঁদের মধ্যেও সম্প্রতি একটা নতুন সমস্যা দেখা দিয়েছে। আর তা অন্য কিছু নয়। অনিদ্রার সমস্যা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোভিড থেকে সেরে ওঠার পর অনেকেরই ঘুমের সমস্যা দেখা দিচ্ছে। আর তা দেখা যাচ্ছে কোভিড থেকে সেরে ওঠার তিন মাস পরও। যেখানে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের সারাদিনে অন্তত ৬ থেকে ৮ ঘণ্টা ঘুমের প্রয়োজন, সেখানে কম ঘুমের কারণে তাঁদের মধ্যে দুর্বলতার সমস্যাও দেখা দিচ্ছে।

বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, কোভিড থেকে সেরে ওঠার পর অনেকেই এমন জানিয়েছেন যে, কোনও রাতে যদি তাঁদের ৭ ঘণ্টা ঘুম হয় তো কোনও রাতে তাঁদের মাত্র ৩ ঘণ্টা ঘুম হচ্ছে। আর এর ফলে সারাদিন তাঁদের শরীরে ক্লান্তি থেকেই যাচ্ছে, মাথা ব্যথার মতো সমস্যা দেখা দিচ্ছে, কাজেও তার প্রভাব পড়ছে। কম ঘুমের সমস্যার প্রভাব শুধু শরীরেই যে পড়ছে, তাই নয়, এর প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যেও। তাই কোভিড থেকে সেরে ওঠার পর বহু মানুষই ইনসমনিয়া বা অনিদ্রা, স্ট্রেস, অবসাদের শিকার হচ্ছে। 

কীভাবে এই অনিদ্রার মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব, বিশেষজ্ঞদের পরামর্শ জেনে নিন এক ঝলকে-
১. একটি পাত্রে ৭ থেকে ৮টি আমন্ড বাদাম, ৩ থেকে ৪টি খেজুর, ২ থেকে ৩টি আখরোট সারা রাত জলে ভিজিয়ে রাখুন। সকালে উঠে মিক্সিতে এক কাপ দুধের সঙ্গে ভেজানো বাদাম এবং খেজুরের একটা পেস্ট তৈরি করে নিন। অনিদ্রা থেকে মুক্তি পেতে এই পেস্ট খেতে পারেন।
২. রাতে ঘুমোতে যাওয়ার সময়ে মাথায় এবং পায়ের পাতায় হালকা ম্যাসাজ করলেও ভালো ফল পাওয়া যায়।
৩. অতিরিক্ত পরিমাণে চা, কফি, অ্যালকোহল পান বন্ধ করুন।
৪. ঘুমের আগে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার বা টিভির স্ক্রিন থেকে নিজের চোখকে কিছুক্ষণ দূরে রাখুন।
৫. যোগাসন বা প্রাণায়ামও শরীর সুস্থ রাখার পাশাপাশি অনিদ্রার সমস্যাও দূর করে। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget