এক্সপ্লোর

Personality: বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী হতে চান? মেনে চলুন এই কয়েকটি টিপস

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ব্যক্তিত্বের তফাতের কারণেই এক এক জন মানুষের গ্রহণযোগ্যতা এক এক রকমের হয়। জীবনে সফল হওয়ার পিছনেও এই ব্যক্তিত্বই লুকিয়ে রয়েছে। আপনিও বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী হতে পারেন।

কলকাতা: ব্যবহার, চিন্তা ভাবনা, অনুভব, এসবই ব্যক্তির নিজের নিজের উপর নির্ভর করে। প্রতিটা মানুষের ব্যবহার, চিন্তাধারা এবং অনুভূতি আলাদা আলাদা হয়। তেমনই প্রতিটা মানুষের ব্যবহারের উপরই নির্ভর করে তাঁর ব্যক্তিত্ব। যা প্রতিটা মানুষেরই আলাদা আলাদা থাকে। কারও বলিষ্ঠ ব্যক্তি তো কারও নমনীয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ব্যক্তিত্বের (Personality) তফাতের কারণেই এক এক জন মানুষের গ্রহণযোগ্যতা এক এক রকমের হয়। জীবনে সফল হওয়ার পিছনেও এই ব্যক্তিত্বই লুকিয়ে রয়েছে। আপনিও বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী হতে পারেন। তার জন্য মেনে চলতে হবে সহজ কয়েকটা টিপস।

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ব্যক্তিত্ব উন্নত করার জন্য প্রথমেই একজন ভালো শ্রোতা হওয়া খুবই জরুরি। কথা বলার সময় আগে অন্যের কথা ভালো করে শুনুন। তিনি কী বলতে চাইছেন, সেটা ভালো করে বুঝুন। তারপর সেই অনুযায়ী বুদ্ধিদীপ্ত উত্তর দিন। যখন কারও সঙ্গে কথা বলছেন, তখন তাঁর চোখের দিকে তাকিয়ে কথা বলুন। চোখের সঙ্গে চোখ রাখতে পারাও বলিষ্ঠ ব্যক্তিত্বের লক্ষণ।

২. প্রতিদিন নতুন নতুন জিনিস জানার চেষ্টা করুন। জানার কোনও শেষ নেই। জ্ঞানের ভান্ডার যত ভর্তি হবে, আপনি ততই মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবেন। বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য জানাটা খুবই জরুরি। যাতে কোনও মানুষের সঙ্গে থাকার সময় তাঁর আপনাকে বোরিং বলে মনে না হয়।

আরও পড়ুন - Holi 2022: হোলি খেলার পর নখ থেকে জেদি রং উঠছে না? জানুন সহজ পদ্ধতি

৩. ইতিবাচক চিন্তাভাবনা বৃদ্ধি করুন। 'আমি পারব' এই মত নিয়ে চলুন। দেখবেন, যেকোনও কাজে সাফল্য আসবেই আসবে।

৪. এক বিখ্যাত দার্শনিক বলেছেন, 'কাউকে অযথা বিচার করতে যেও না। তুমি তাতে খুশি থাকবে। ক্ষমা করতে শেখো। তাতে তুমি সুখী থাকবে। আর সবাইকে সমস্ত কিছুকে ভালোবাসো। তুমি সুখের শীর্ষে থাকবে।' বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কাউকে বিচার করার আগে নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কি তাঁকে বিচার করার জন্য তাঁর সম্পর্কে সঠিকভাবে সমস্তকিছু জানো? উত্তর নিজেই পেয়ে যাবেন।

৫. ব্যক্তিত্ব উন্নত করার জন্য নানা মহলের মানুষের সঙ্গে মেলামেশা করাটা খুবই জরুরি। প্রতিদিন যখন কোনও না কোনও নতুন মানুষের সঙ্গে দেখা হয়, তখন অনেক নতুন কিছু জানা যায়। বিশেষ করে একটি নতুন মানুষকে চিনতে শুরু করা যায়। তাঁর সঙ্গে কথা বলাকালীন জ্ঞানের বিনিময়, চিন্তার বিনিময় হতে থাকলে স্বভাবিকভাবেই ব্যক্তিত্ব উন্নত হয়।

৬. ব্যক্তিত্ব উন্নত করার জন্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কথা বলাটা খুবই জরুরি। যদি বহু মানুষ আপনার বলা কথার সঙ্গে কমিউনিকেট করতে থাকেন, তাহলে বুঝতে হবে তাঁদের আপনার কথার প্রতি আগ্রহ তৈরি হয়েছে। তবে, কথা বলার সময় এটাও মাথায় রাখতে হবে কোন কথা কখন বলা উচিত এবং কখন থেমে যাওয়া উচিত।

৭. সেন্স অফ হিউমর ভালো হওয়া খুবই জরুরি।

৮. অন্যকে সাহায্য করার মানসিকতা থাকা দরকার।

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget