এক্সপ্লোর

জঙ্গিযোগের অভিযোগে ডিএসপি-র গ্রেফতারির পর কাশ্মীরের আরও কয়েকজন সন্দেহভাজন পুলিশকর্তার উপর নজরদারি?

গত শনিবার শ্রীনগর-জম্মু হাইওয়ে থেকে গ্রেফতার হন ডিএসপি।

নয়াদিল্লি: জঙ্গিদের সঙ্গে একই গাড়িতে যাওয়ার সময় ডিএসপি দেবেন্দ্র সিংহ গ্রেফতার হওয়ার পর জম্মু ও কাশ্মীরের আরও কয়েকজন সন্দেহভাজন পুলিশকর্তার গতিবিধির উপর নজরদারি চালানো হতে পারে। পুলিশ সূত্রে এমনই জানা গিয়েছে। গত শনিবার শ্রীনগর-জম্মু হাইওয়ে থেকে গ্রেফতার হন ডিএসপি। তিনি জঙ্গিদের নিয়ে চণ্ডীগড় যাচ্ছিলেন বলে সন্দেহ তদন্তকারীদের। তাঁকে জেরা করা হচ্ছে। জেরার মুখে দেবেন্দ্র জানিয়েছেন, অবসরপ্রাপ্ত ও বর্তমানে কর্তব্যরত কয়েকজন পুলিশকর্তা জঙ্গিদের সঙ্গে যুক্ত। এই তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, ‘জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ), রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং (র), ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) ও মিলিটারি ইন্টেলিজেন্সের (এমআই) আধিকারিকরা ইলেকট্রনিক সারভাইলেন্স ইউনিটের (ইএসইউ) সাহায্যে সন্দেহহভাজন পুলিশ আধিকারিকদের ফোনে কথোপকথনের উপর নজর রাখা হচ্ছে। এখনও পর্যন্ত তদন্তে জানা গিয়েছে, বর্তমান বাসস্থান জম্মু এবং জন্মস্থান কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে জঙ্গিদের সাহায্য করছিলেন দেবেন্দ্র। তাঁর সঙ্গে আর কারা জড়িত ছিলেন, সেটাই তদন্ত করে দেখা হচ্ছে।’ ২০০১ সালে সংসদ হামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত আফজল গুরু জঙ্গিদের সঙ্গে দেবেন্দ্রর যোগ থাকার কথা জানিয়েছিল। কিন্তু আদালতে দেওয়া তার বয়ানকে গুরুত্ব দেননি জম্মু ও কাশ্মীর পুলিশ এবং গোয়েম্দা বিভাগের কর্তারা। আদালতে হলফনামা দিয়ে এবং সংবাদমাধম্যমে বিবৃতির মাধ্যমে আফজল দাবি করেছিল, সংসদে হামলার সঙ্গে যুক্ত থাকা জঙ্গিদের দিল্লিতে নিয়ে আসা, সেখানে তাদের থাকার জন্য ফ্ল্যাট ভাড়া করা এবং পুরনো সাদা অ্যাম্বাসাডার গাড়ি কিনতে বাধ্য করেছিলেন দেবেন্দ্র। তখন থেকেই এই পুলিশকর্তার দিকে সন্দেহের তির গিয়ে পড়ে। কিন্তু তা সত্ত্বেও এতদিন তিনি বহাল তবিয়তে ছিলেন। তিনি জঙ্গিদের আর কীভাবে সাহায্য করেছেন, কোন কোন জঙ্গি হামলার সঙ্গে যুক্ত ছিলেন, সেটা এখন তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তকারীদের সন্দেহ, জম্মু ও কাশ্মীর পুলিশের অনেক অফিসার ও কর্মীর সঙ্গে জঙ্গিদের যোগ রয়েছে। এর আগে ২০১০ সালের ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের জুনের মধ্যে শ্রীনগরে ১৩টি জঙ্গি হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন কনস্টেবল আবদুল রশিদ শিগান। ২০০২ সালেও গ্রেফতার হন কুপওয়ারা জেলার সোগাম থানার স্টেশন হাউস অফিসার গুলাম রসুল ওয়ানি ও কনস্টেবল আবদুল আহাদ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget