এক্সপ্লোর

Ram Mandir PM Modi Speech: সরযূ নদীর তীরে এক স্বর্ণযুগের সূচনা, আমাদের সংস্কৃতি, রাষ্ট্রীয় ভাবনার আধুনিক প্রতীক হবে রামমন্দির: প্রধানমন্ত্রী মোদি

Ram Mandir Bhumi Pujan PM Modi Speech: ১৫ অগাস্ট যেমন স্বাধীনতার প্রতীক, আজকের দিনও একইরকম ত্যাগ, সঙ্কল্পের প্রতীক....

অযোধ্যা: সরযূ নদীর তীরে এক স্বর্ণযুগের সূচনা হল। জন্মভূমিতে রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানকে এভাবেই ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো করেন মোদি। পরে, সেখানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘রামের জয়ধ্বনি সারা বিশ্বে শোনা যাচ্ছে। শুধু দেশবাসী নয় সারা পৃথিবীর ভারতবাসী শুনতে পাচ্ছেন। সরযূ নদীর তীরে এক স্বর্ণযুগের সূচনা হল। আজ গোটা ভারতই রামময়, রোমাঞ্চিত।’

মোদির মতে, আজ দীর্ঘ অপেক্ষার অবসান হল। আজকের দিনটিকে স্বাধীনতা দিবসের সঙ্গে তুলনাও করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বহুদিনের প্রতীক্ষা অবশেষে সমাপ্ত হল। রামজন্মভূমি আজ মুক্ত হল। সারা ভারত স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিল। ১৫ অগাস্ট সেই স্বাধীনতার প্রতীক। সেইরকম আজকের দিনও একইরকম ত্যাগ, সঙ্কল্পের প্রতীক। রামমন্দিরের জন্যও একইভাবে তপস্যা, ত্যাগ, সঙ্কল্প হয়েছে। স্বাধীনতার মতই মানুষ বলিদানও দিয়েছেন।’

মোদি বলেন, ‘রাম আমাদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে। সবকাজে রাম আমাদের প্রেরণা। এই রামমন্দির আমাদের সংস্কৃতির আধুনিক প্রতীক হবে। আমাদের রাষ্ট্রীয় ভাবনার প্রতীক হবে। সর্বক্ষেত্রে এরজন্য আমাদের উন্নতি হবে।

মোদির মতে, ‘সারা পৃথিবীর মানুষ এখানে আসবেন। এর মাধ্যমে বর্তমানের সঙ্গে অতীতের যোগসূত্র স্থাপিত হবে। করোনার জন্য এই অনুষ্ঠান অন্যভাবে করা হয়েছে। আদালতের নির্দেশের পরেই আমরা চিন্তা করেছিলাম। আমরা চেয়েছিলাম শান্তিতে যাতে সবাই এখানে অংশ নিতে পারে।’

‘আজ সারা দেশের মানুষ রামমন্দির নির্মাণে শরিক হয়েছেন। রামের চরিত্রের কেন্দ্রবিন্দু হল সত্যপালন। জীবনের এমন কোনও ক্ষেত্র নেই যেখানে রাম প্রেরণা নয়। বহুর মধ্যে বৈচিত্রই ভারতের বৈশিষ্ট। ভারতের বিভিন্ন প্রদেশে তাই বিভিন্ন রামায়ণ। ভারতের বাইরেও বিভিন্ন দেশে রামায়ণ রয়েছে। সর্বত্রই রাম একইভাবে পূজনীয়।’

মোদি বলেন, ‘অযোধ্যা রামের জন্মভূমি, রামের আপন নগরী। রাম নিজেই তাঁর প্রিয় নগরীর কথা বলে গেছেন। রামের শিক্ষা হল কেউ দুখী হবে না, দরিদ্র হবে না। শিশুদের, বৃদ্ধদের চিকিৎসকদের রক্ষা করতে হবে। করোনার সময়কালে এই শিক্ষা একান্ত জরুরি।’

তিনি যোগ করেন, ‘এই আলোতেই মহাত্মা গাধী রাম রাজত্বের স্বপ্ন দেখেছিলেন। রামকে অমান্য করলে বিনাশের রাস্তা খুলে যায়। ‘আত্মনির্ভর, আত্মবিশ্বাসী ভারত গড়াই আমাদের লক্ষ্য। রামের ওপর আস্থা রাখলেই দেশ এগিয়ে যাবে। এই করোনাকালে রামের আশীর্বাদ আরও জরুরি।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget