এক্সপ্লোর

Israel-Palestine War: ইজরায়েলকে সমর্থন মোদির, ‘জমি ছাড়ো’ হুঁশিয়ারি দিয়েছিলেন বাজপেয়ী, ভাইরাল সেই ভিডিও

Atal Bihari Vajpayee: শনিবার ইজরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ২০০০ মানুষ প্রাণ হারিয়েছেন।

নয়াদিল্লি: ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাতে এই প্রথম ভিন্ন অবস্থান ভারতের। এযাবৎ নিরপেক্ষ এবং প্যালেস্তাইনদরদি অবস্থান নিলেও, এই প্রথম সরাসরি ইজরায়েলের প্রতি সমর্থন ব্যক্ত করেছে ভারত। ভারত ইজরায়েলকে সমর্থন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর সেই আবহেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রয়াত অটলবিহারি বাজপেয়ীর- (Atal Bihari Vajpayee) পুরনো একটি ভাষণ ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে প্যালেস্তাইন থেকে 'আক্রমণকারীদের' সরে যেতে হবে বলে মন্তব্য করেছিলেন তিনি। (Israel-Palestine War)

শনিবার ইজরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ২০০০ মানুষ প্রাণ হারিয়েছেন। এমন পরিস্থিতিতে সরাসরি ভাবে ইজরায়েলের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মোদি। ফোনে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর সঙ্গে কথাও হয়েছে তাঁর। সেই আবহেই বাজপেয়ীর ওই ভাষণ ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

পুরনো ওই ভিডিওটিতে বাজপেয়ীকে বলতে শোনা যায়, “আক্রমণকারী, আক্রমণের ফল উপভোগ করুক, এটা কখনওই মেনে নেওয়া যায় না। আমাদের জন্য যা নিয়ম, বাকিদের জন্যও সেই নিয়মই কার্যকর হবে। আরবের জমি খালি করতে হবে। প্যালেস্তিনীয়দের তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। ইজরায়েলের অস্তিত্ব তো আমেরিকা, সোভিয়েত রাশিয়াও স্বীকার করে নিয়েছে, আমরাও করে নিয়েছি।”

আরও পড়ুন: Israel Hamas War: অস্ত্রবোঝাই মার্কিন বিমান এসে পৌঁছল ইজরায়েলে

মোদি এবং বাজপেয়ী, দু’জনের রাজনৈতিক পরিচয়ই সঙ্ঘ এবং বিজেপি-র সঙ্গে জড়িয়ে। কিন্তু ইজরায়েল-প্যালেস্তাইন নিয়ে দু’জনের অবস্থান বর্তমানে চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ ওই ভিডিও-য় বাজপেয়ীকে স্পষ্ট বলতে শোনা যায়, “যেহেতু বিজেপি-র সরকার এখন, তাই আরবের পরিবর্তে ইজরায়েলের পক্ষে সমর্থন থাকবে বলে দাবি উঠছে।  শ্রদ্ধেয় মোরাজি দেসাই অনেক আগেই স্পষ্ট করে দিয়েছিলেন, আমিও এই দ্বিধা-দ্বন্দ্ব ঘোচাতে চাই। প্রত্যেকটি প্রশ্নের নেপথ্যে থাকা যুক্তি-অযুক্তি বিচার করে দেখা উচিত। পশ্চিম এশিয়ার ক্ষেত্রে একটি জিনিস স্পষ্ট, যে আরবভূমি ইজরায়েল দখল করে রেখেছে, তা খালি করে দিতে হবে। আক্রমণকারী সুফল ভোগ করবে, এটা মোটেই গ্রহণযোগ্য নয়। সকলের ক্ষেত্রে নিয়মন এক হওয়া উচিত।”

বাজপেয়ীর ওই ভিডিওটির বয়স নয় নয় করেও ৪৬ বছর আগের। ১৯৭৭ সালে দিল্লির একটি সভায় ওই মন্তব্য করেন বাজপেয়ী। সেখান থেকেই ইজরায়েলকে প্যালেস্তিনীয়দের জমি খালি করে দিতে হবে বলে মন্তব্য করেন। শুধু তাই নয়, আক্রমণকারীদের সঙ্গে ভারত কোনও সম্পর্কস্থাপনে আগ্রহী নয় বলেও মন্তব্য করেছিলেন।

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget