এক্সপ্লোর

Assembly Polls: দ্বিতীয় দফার ভোটের আগে নিয়ম শিথিল নির্বাচন কমিশনের, পদযাত্রা-সমাবেশে অনুমতি

Assembly Elections: কমিশন জানিয়েছে, এখন সকাল ৮টা থেকে রাত ৮টার পরিবর্তে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্বাচনী প্রচার চালানো যাবে।

নয়া দিল্লি:  নির্বাচন কমিশন শনিবার পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচারে কোভিডের কারণে আরোপিত নিষেধাজ্ঞাগুলি শিথিল করেছে। কমিশনের তরফে বলা হয়েছে, সীমিত সংখ্যক ব্যক্তিদের নিয়ে পদযাত্রায় অনুমতি দেওয়া হচ্ছে। এমনকী প্রচারেও যে সময়কাল বেঁধে দেওয়া হয়েছিল তা বৃদ্ধি করা হচ্ছে। কমিশন জানিয়েছে, এখন সকাল ৮টা থেকে রাত ৮টার পরিবর্তে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্বাচনী প্রচার চালানো যাবে।

নতুন নিয়ম অনুসারে, রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (SDMA) বিধিনিষেধ অনুসারে অনুমোদিত সংখ্যার বেশি লোক নিয়ে এবার পদযাত্রা করতে পারবে রাজনৈতিক দলগুলি। তবে সেক্ষেত্রে জেলা কর্তৃপক্ষের পূর্বানুমতি নিয়ে পদযাত্রা চলতে পারে। নির্বাচন কমিশন ৮ জানুয়ারী, উত্তর প্রদেশ, উত্তরাখন্ড, গোয়া, পাঞ্জাব এবং মণিপুরের ভোটের সময়সূচী ঘোষণা করার সময় কোভিড নির্দেশিকা জারি করেছিলেন। সেই সময় দৈনিক আক্রান্তের সংখ্যা ও মৃত্যুও অনেক বেশি ছিল।  

আরও পড়ুন, তৃণমূলের জাতীয় স্তরে সভানেত্রী ছাড়া সব পদের আপাতত অবলুপ্তি, ক্ষমতা মমতার হাতেই

নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যে নতুন নির্দেশিকা জানান হয়েছে, তা হল- প্রচারের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। রাজনৈতিক দল/প্রার্থীরা তাদের সভা-সমাবেশ কোনও খোলা জায়গায় করতে পারেন। তবে মোট ধারণ ক্ষমতার সর্বোচ্চ ৫০ শতাংশ জমায়েতের বেশি হবে না। পাশাপাশি নির্বাচনী পাঁচটি রাজ্যে কোভিড পরিস্থিতি মূল্যায়ন করছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণের সঙ্গে পরিস্থিতি সম্পর্কে একটি পর্যালোচনা বৈঠক করেছে। যেখানে যেখানে কোভিড কমেছে সেখানে শিথিল করা হয়েছে নিয়ম।                                             

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমণ কমল, তবে অনেকটাই কমল দৈনিক মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮০৪ জনের।  যেখানে গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬৫৭।  দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪০৭ জন।গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫৮ হাজার ৭৭ জন।  দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৫ লক্ষ ৩৬ হাজার ১৩৭ জন।  মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৭ হাজার ৯৮১ জনের।  দৈনিক পজিটিভিটি রেট কমে হল ৩ দশমিক ৪৮ শতাংশ।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget